Sangbad Bharat
Sunday, 26 July 2026
Home খেলা জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি
Breaking News
APAAR ID নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের স্বেচ্ছাসেবী হলে থাকতেই হবে অপট আউটের সুযোগ সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত রাজ্য সরকারের পাকিস্তানের কর্তৃত্ব অস্বীকার: আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে বেলুচিস্তানের ‘স্বঘোষিত প্রশাস... শিক্ষক সংকটে সাত মাস ধরে তালাবন্ধ শিশু শিক্ষাকেন্দ্র, বিপাকে বীরভূমের খন্নি গ্রামের পড়ুয়... রাজ্যসভার সাংসদপদে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। ১ দিনও অধিবেশনে না গিয়ে ইস্তফা ইংল্যান্ড কে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা, ৮ মিনিটেই ব্রিটিশ বধ। ১৮ বছর পর কলকাতায় আসছেন কবি,সাহিত্যিক তসলিমা নাসরিন ১ আগস্ট থেকে ইসকনের হাতে মিড ডে মিল, ডিম নিয়ে জল্পনার মাঝেই বড় বার্তা প্রশাসনের APAAR ID নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের স্বেচ্ছাসেবী হলে থাকতেই হবে অপট আউটের সুযোগ সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত রাজ্য সরকারের পাকিস্তানের কর্তৃত্ব অস্বীকার: আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে বেলুচিস্তানের ‘স্বঘোষিত প্রশাস... শিক্ষক সংকটে সাত মাস ধরে তালাবন্ধ শিশু শিক্ষাকেন্দ্র, বিপাকে বীরভূমের খন্নি গ্রামের পড়ুয়... রাজ্যসভার সাংসদপদে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। ১ দিনও অধিবেশনে না গিয়ে ইস্তফা ইংল্যান্ড কে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা, ৮ মিনিটেই ব্রিটিশ বধ। ১৮ বছর পর কলকাতায় আসছেন কবি,সাহিত্যিক তসলিমা নাসরিন ১ আগস্ট থেকে ইসকনের হাতে মিড ডে মিল, ডিম নিয়ে জল্পনার মাঝেই বড় বার্তা প্রশাসনের
দেশ-বিদেশ

নেতাজি সুভাষচন্দ্র বসু ও ফরোয়ার্ড ব্লক কর্মীদের অবমাননার প্রতিবাদে ধর্না ও বিক্ষোভ সভা বীরভূমের দুবরাজপুরে

নেতাজি সুভাষচন্দ্র বসু ও ফরোয়ার্ড ব্লক কর্মীদের অবমাননার প্রতিবাদে ধর্না ও বিক্ষোভ সভা বীরভূমের দুবরাজপুরে

নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বাধীনতা সংগ্রামীদের ভাবমূর্তি কলুষিত করার অভিযোগ তুলে দুবরাজপুরে ধর্না ও প্রতিবাদ সভা করল ফরওয়ার্ড ব্লক। রবিবার দুবরাজপুর সাতকেন্দুরী মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে দলের দুবরাজপুর লোকাল কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বাধীনতা সংগ্রামীদের ভাবমূর্তি কলুষিত করার অভিযোগ তুলে দুবরাজপুরে ধর্না ও প্রতিবাদ সভা করল ফরওয়ার্ড ব্লক। রবিবার দুবরাজপুর সাতকেন্দুরী মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে দলের দুবরাজপুর লোকাল কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির সূচনায় নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক বিজয় বাগ্দী। এরপর ধর্না ও প্রতিবাদ সভায় উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা অভিযোগ করেন, গত ৬ জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ফরওয়ার্ড ব্লক সম্পর্কে যে মন্তব্য করেন, তা কার্যত দলটির প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বাধীনতা সংগ্রামে তাঁর সহযোগীদের মর্যাদাকে আঘাত করেছে। তাঁদের দাবি, এই ধরনের মন্তব্য দেশের অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী ও দেশপ্রেমিক নেতাজির প্রতি অসম্মান প্রদর্শনের সামিল এবং এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত।

এছাড়াও বক্তাদের অভিযোগ, সম্প্রতি রামপুরহাটে 'নেতাজি সুভাষ রোড'-এর নাম পরিবর্তন করে 'শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড' ঘোষণা করা হয়েছে। তাঁদের মতে, এই সিদ্ধান্ত নেতাজির স্মৃতিকে মুছে ফেলার উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টারই অংশ। এর প্রতিবাদে ১১ জুলাই কলকাতার ধর্মতলা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সেই কর্মসূচির ধারাবাহিকতাতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ সভার আয়োজন করা হচ্ছে, যার অংশ হিসেবে রবিবারের এই দুবরাজপুরের কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দলের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে সিউড়ি, রামপুরহাট-সহ জেলার বিভিন্ন এলাকায় একই দাবিতে প্রতিবাদ কর্মসূচি চলবে।

সভা থেকে অবিলম্বে রাস্তার নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার করে পুনরায় 'নেতাজি সুভাষ রোড' নাম বহাল রাখা, নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘিরে করা বিতর্কিত মন্তব্য প্রত্যাহার এবং স্বাধীনতা সংগ্রামীদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার দাবি জানানো হয়।

এদিনের সভায় বক্তব্য রাখেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আনারুল হক, প্রাক্তন বিধায়ক তথা দলের জেলা সভাপতি বিজয় বাগ্দী, জেলা কমিটির মহিলা নেত্রী উষসী শর্মা,দুবরাজপুর লোকাল কমিটির সম্পাদক স্বপন মুখার্জি-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

Related News

নিট পরীক্ষায় বিস্তর নাম্বার ফারাক? এনটিএর জবাব চাইলো কলকাতা হাইকোর্ট
দেশ-বিদেশ
নিট পরীক্ষায় বিস্তর নাম্বার ফারাক? এনটিএর জবাব চাইলো কলকাতা হাইকোর্ট

নিট পরীক্ষায় নম্বর কারচুপির অভিযোগে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে

2 days ago
APAAR ID নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের স্বেচ্ছাসেবী হলে থাকতেই হবে অপট আউটের সুযোগ Breaking
দেশ-বিদেশ
APAAR ID নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের স্বেচ্ছাসেবী হলে থাকতেই ...

APAAR ID নিয়ে দীর্ঘদিনের বিতর্কের মাঝেই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। আদালতের মতে, প্রকল্পটি যদি স্বেচ্ছাস...

2 days ago
পাকিস্তানের কর্তৃত্ব অস্বীকার: আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে বেলুচিস্তানের ‘স্বঘোষিত প্রশাসন’ Breaking
দেশ-বিদেশ
পাকিস্তানের কর্তৃত্ব অস্বীকার: আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে বেলুচিস্তা...

পাকিস্তানের দক্ষিণ - পশ্চিম এশিয়ার বেলুচিস্তান প্রদেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও নেতারা সাম্প্রতিক সময়ে বিশ্বমঞ্চে ' ড...

7 days ago
রাজ্যসভার সাংসদপদে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। ১ দিনও অধিবেশনে না গিয়ে ইস্তফা Breaking
দেশ-বিদেশ
রাজ্যসভার সাংসদপদে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। ১ দিনও অধিবেশনে না গিয়ে ...

ভারতীয় রাজনীতি তে এই প্রথম নজির রাজ্যসভার অধিবেশনে ১ দিনও না গিয়ে ইস্তফা! রাজ্যসভার সাংসদপদে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। ...

9 days ago