Sangbad Bharat
Sunday, 18 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো...
জেলার খবর

মুরারইয়ে বেহাল রাস্তা-নিকাশি ও বিভিন্ন জনদাবিতে বিডিওকে ডেপুটেশন এসইউসিআইয়ের

মুরারইয়ে বেহাল রাস্তা-নিকাশি ও বিভিন্ন জনদাবিতে বিডিওকে ডেপুটেশন এসইউসিআইয়ের

বীরভূমের মুরারই এর বেহাল রাস্তা ও নিকাশি ব্যবস্থা সংস্কার, রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ, বয়স্কদের বার্ধক্য ভাতা প্রদান-সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার মুরারই ১ নম্বর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন দিল এসইউসিআই (কমিউনিস্ট)-এর মুরারই লোকাল কমিটি

সেখ রিয়াজুদ্দিন মুরারই : বেহাল রাস্তা ও নিকাশি ব্যবস্থা সংস্কার, রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ, বয়স্কদের বার্ধক্য ভাতা প্রদান-সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার মুরারই ১ নম্বর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন দিল এসইউসিআই (কমিউনিস্ট)-এর মুরারই লোকাল কমিটি।


সংগঠনের পক্ষ থেকে এদিন মুরারই বাজার-সহ বিভিন্ন এলাকার রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার একাধিক রাস্তা খানাখন্দে ভরে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার গর্তগুলিতে জল জমে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। অ্যাম্বুল্যান্স, স্কুলভ্যান, ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলেও দাবি তাঁদের।

এছাড়াও এলাকার নিকাশি ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা নিয়েও সরব হন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, নিকাশি ব্যবস্থা সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জল জমে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে।


গ্রামীণ এলাকায় বাড়ির কর বৃদ্ধির প্রসঙ্গেও এদিন আপত্তি জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, বাড়ির কর ১২০০ টাকা করার সিদ্ধান্ত সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপাবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতার জন্য আবেদন জমা পড়ে থাকলেও অনেকেই এখনও টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করা হয়।


এদিন সারের কালোবাজারি বন্ধ করে এমআরপি মূল্যে সার সরবরাহ, ৬০ বছরের ঊর্ধ্বে সমস্ত যোগ্য ব্যক্তিকে বার্ধক্য ভাতা প্রদান এবং মহিলাদের অন্নপূর্ণা যোজনার আওতায় আনার দাবিও তোলা হয়। পাশাপাশি SIR-এ বাদ পড়া ভোটারদের দ্রুত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং ট্রাইবুনালে থাকা ভোটারদের সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না করার দাবিও জানানো হয়। ডেপুটেশনে সংগঠনের পক্ষ থেকে মোট সাত দফা দাবি তুলে ধরা হয়। 


এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন এসইউসিআই (কমিউনিস্ট)-পার্টির মুরারই লোকাল কমিটির সম্পাদক গোলাম মুজতবা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের দাবিগুলি দ্রুত কার্যকর না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে।

Related News

রাইপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপ ও মাতৃ মূর্তির শুভ উদ্বোধনে মন্ত্রী ক্ষুদিরাম টুডু ও জেলাশাসক
জেলার খবর
রাইপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপ ও মাতৃ মূর্তির শুভ উদ্বো...

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহাসমারোহে উদ্বোধন হলো রাইপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপ ও মাতৃ মূর্তি। উ...

1 days ago
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের Breaking
জেলার খবর
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রে...

বীরভূমের দুবরাজপুর থানায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত যুবকের নাম বরজাহান...

1 days ago
হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও পরিবার Breaking
জেলার খবর
হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর ম...

বীরভূমের খয়রাসোল ব্লকের কাঁকরতলা থানার হজরতপুর রেল সাইডিংয়ে কর্মরত নিরাপত্তারক্ষীদের জন্য এল দুঃসংবাদ। কাজের অভাবের কা...

2 days ago
পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র Breaking
জেলার খবর
পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কিছুদিন আগে বসিরহাটের কুখ্যাত দুষ্কৃতী বুদ্ধদেব মণ্ডলকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ ও এসওজি। পুজোর আগেই বসিরহাটে আর...

2 days ago
জরুরি পুলিশি পরিষেবা আরও দ্রুত, ১১২ নম্বরে ফোন করলেই ঘটনাস্থলে পৌঁছবে পুলিশ
জেলার খবর
জরুরি পুলিশি পরিষেবা আরও দ্রুত, ১১২ নম্বরে ফোন করলেই ঘটনাস্থলে পৌঁছবে ...

দুর্ঘটনা, জরুরি পরিস্থিতি কিংবা কোনও অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ করতে এবার আরও তৎপর প...

3 days ago
বীরভূমের লাভপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া ১৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল
জেলার খবর
বীরভূমের লাভপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া ১৮টি মোবাইল ফোন প্রকৃত মালি...

জনসেবায় আরও একবার মানবিক উদ্যোগের নজির গড়ল বীরভূম জেলা পুলিশের অন্তর্গত লাভপুর থানা। থানার ভারপ্রাপ্ত আধিকারিক আব্দুল ...

3 days ago
ভাষা নির্বাচন করুন