Sangbad Bharat
Sunday, 18 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো...
রাজ্য-রাজনীতি

মসজিদ থেকে আজানের মাইক খুলে নেওয়ার কোন লিখিত /মৌখিক সরকারি নির্দেশ দেওয়া হয় নি', হাইকোর্ট কে জানালো রাজ্য

মসজিদ থেকে আজানের মাইক খুলে নেওয়ার কোন লিখিত /মৌখিক সরকারি নির্দেশ দেওয়া হয় নি', হাইকোর্ট কে জানালো রাজ্য

মঙ্গলবার মসজিদ থেকে আজানের মাইক খুলে দিতে সরকার ও পুলিশ চাপ দিচ্ছে-এই অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

মোল্লা জসিমউদ্দিন : মঙ্গলবার মসজিদ থেকে আজানের মাইক খুলে দিতে সরকার ও পুলিশ চাপ দিচ্ছে-এই অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন এই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী তথা অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতকে জানান, -'মসজিদ থেকে আজানের মাইক খুলে নেওয়ার কোনও লিখিত বা মৌখিক সরকারি নির্দেশ দেওয়া হয়নি। এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কোনওরকম এ ব্যাপারে চাপ দেওয়া হয়নি। সমস্ত অভিযোগ আশঙ্কা এবং অনুমান থেকে।'গত শুনানিতে মামলাকারীরা অভিযোগ করেছিলেন, পুলিশ জুতো পরে মসজিদে উঠে মাইক খুলে দিচ্ছে। থানায় ডেকে পুলিশ মিটিং করে মাইক খোলার জন্য চাপ দিচ্ছে। আদালত এই অভিযোগ সম্পর্কিত বিস্তারিত নথি চেয়েছিল মামলাকারীদের থেকে। কিন্তু এদিন আদালতে নিজেদের অভিযোগের স্বপক্ষে কোনও নথি বা প্রমাণ আদালতে পেশ করতে পারেননি মামলাকারীরা।সব পক্ষের বক্তব্য শোনার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন, -'এই আবেদনটিই ত্রুটিযুক্ত। কোনও ত্রুটিযুক্ত আবেদনে আদালত হস্তক্ষেপ করতে পারে না'। এই বলে জনস্বার্থ মামলাটিই খারিজ করে দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।মামলাকারীদের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনানি শেষে জানান, -'রাজ্য যখন বলছে মসজিদ থেকে মাইক খোলার কোনওরকম সরকারি নির্দেশ দেওয়া হয়নি বা পুলিশ কোনওরকম চাপ দিচ্ছে না, তাহলে মসজিদে আজানের জন্য মাইক যেমন ব্যবহার হচ্ছিল, তেমনই হবে। কোনও মাইক খোলা হবে না।' তবে আদালতের নির্ধারিত শব্দের মাত্রা তথা ডেসিবেল মেনেই মাইক বাজাতে হবে। এরপর যদি কোনও পুলিশ আধিকারিক মৌখিকভাবে মাইক খোলার জন্য চাপ দেন, তাহলে ওই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে আইনি লড়াইয়ে নামা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ তথা বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।উল্লেখ্য, মামলাকারী দানিশ ফারুকী আদালতে দাবি করেছিলেন, -'শ্রীরামপুর, রিষড়া, চাঁপদানি, ভদ্রেশ্বর-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মসজিদ থেকে মাইক জোর করে খুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে পুলিশ'। মামলাকারী আইনজীবী আরও দাবি করেছিলেন, -'১৯৯৯ সালে এই কলকাতা হাইকোর্ট আজানের জন্য মসজিদে লাউডস্পিকারের শব্দের মাত্রা (ডেসিবেল) বেঁধে দিয়েছিল। ২০২৩ সালেও সরকারি নির্দেশিকা এবং পরবর্তী বিভিন্ন রায়ে নির্দিষ্ট ডেসিবেল মেনে মাইক ব্যবহারের অনুমোদন রয়েছে। অথচ বর্তমান পরিস্থিতিতে পুলিশি চাপের জন্য জনস্বার্থ মামলা দায়ের করতে তাঁরা বাধ্য হয়েছেন'। প্রায় ৪ হাজার লাউডস্পিকার খুলে নেওয়ার জন্য ইমামদের ওপর পুলিশ মৌখিকভাবে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেন মামলাকারী আইনজীবী।গত বৃহস্পতিবারের শুনানিতে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি করেন, পুলিশ জুতো পরে মসজিদের উপর উঠে মাইক খুলছে। কোন জেলা থেকে কতগুলি মসজিদ থেকে মাইক খোলা হয়েছে, সেই নির্দিষ্ট তথ্য আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতের কাছে আবেদন করেন, সমস্ত মসজিদে পুনরায় মাইক লাগানোর অনুমতি দেওয়া হোক। ধর্মীয় আচার পালনে কেন পক্ষপাতদুষ্ট আচরণ হবে, সেই প্রশ্নও তোলেন তিনি। বর্ষীয়ান আইনজীবী দাবি করেন, শুধুমাত্র হুগলি জেলার চাঁপদানিতেই ১০০টি মসজিদ থেকে মাইক জোর করে খুলে দিয়েছে পুলিশ। আগেকার শুনানি পর্বে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, 'আজান দিতে কেউ বাধা দিচ্ছে না। সকাল সাতটার পর কি মামলাকারী আজানের জন্য শব্দবিধি মেনে মাইক ব্যবহারের অনুমতি চাইছেন? যদি সত্যিই ৪ হাজার মাইক খুলে নেওয়া হয়ে থাকে, তাহলে রাজ্যকে তাদের অবস্থান স্পষ্ট করে জানাতে হবে।'তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, আদালত যদি কোনও অন্তর্বর্তী নির্দেশ না দেয়, তাহলে রাজ্য তার অবস্থান আদালতকে জানাতে পারবে। আর যদি অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়, তাহলে এই মামলা খারিজ করার জন্য আবেদন করা হবে। কারণ শুধুমাত্র মৌখিক অবস্থানের উপর দাঁড়িয়ে এই মামলা করা হয়েছে বলে দাবি করেন এজি। মামলাকারীর অভিযোগের প্রসঙ্গ টেনে এজি বলেন, 'পুলিশ বৈঠকের জন্য ডেকেছে বলে বলা হচ্ছে। কোন অফিসার? তাঁর নাম কী? কোনও পুলিশ মাইক খোলার নির্দেশ বা চাপ দেয়নি। ৪ হাজার মাইক খোলা হয়েছে বলা হয়েছে। অথচ একজন ইমামও এখনও পর্যন্ত কোনও অভিযোগ জানাতে আসেননি।'ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ পুলিশের থেকে রিপোর্ট তলব করে। জোর করে মসজিদের মাইক খোলার অভিযোগের ভিত্তিতে পুলিশ এখনও পর্যন্ত কী পদক্ষেপ করেছে, তা রিপোর্ট আকারে রাজ্যকে জানানোর নির্দেশ দিয়েছিল আদালত।এদিন রাজ্যের পক্ষ থেকে আদালতকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, এইরকম কোনও নির্দেশ বা বলপ্রয়োগ সরকার বা পুলিশ দেয়নি বা করেনি। সম্পূর্ণ অনুমানের ভিত্তিতে এই অভিযোগ আনা হয়েছে। তাই এই জনস্বার্থ মামলার কোনও গ্রহণযোগ্যতাই নেই। তারপরই মামলার আবেদনটিকে ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করে মামলাটি খারিজ করে দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ।

Related News

মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা গ্রামে। Breaking
রাজ্য-রাজনীতি
মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো ...

বাঁকুড়ার খাতড়া ব্লকের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গোঁসাই ডাঙ্গা গ্রামের মহিলাদের উদ্যোগে ও পরিচালনায় অন্নপূর্ণা...

4 hrs ago
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? Breaking
রাজ্য-রাজনীতি
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছি...

সপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে অতিরিক্ত ভিড়ের চাপে হুড়োহুড়িতে দুর্ঘটনা। ধাক্কাধাক্কিতে ...

9 hrs ago
পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ,  দুষ্কৃতীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মিছিল Breaking
রাজ্য-রাজনীতি
পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, ...

বিজেপির বাধা সত্ত্বেও বুক স্টল তৈরি করা হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেই স্টল ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠল। ...

1 days ago
নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমিটির পুজায় Breaking
রাজ্য-রাজনীতি
নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিল...

নবপত্রিকা স্নান / কলাবউ স্নান এর শোভাযাত্রা দেখা গেল অরুন্ডা গ্রাম বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমিটির পুজায়। সপ্তমীর ভোরে ...

1 days ago
অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" Breaking
রাজ্য-রাজনীতি
অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দ...

অভিনব উদ্যোগ "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন। এই অভিনব...

1 days ago
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ লিটার বিদেশি মদ-সহ গ্রেফতার ১ Breaking
রাজ্য-রাজনীতি
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ ল...

দুর্গাপুজোর আগেই বড় সাফল্য লাভপুর থানার পুলিশের। পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৭০ লিটার বিদেশি মদ উদ্ধার করে। সেই সঙ্গে ঘ...

3 days ago
ভাষা নির্বাচন করুন