সঞ্জয় হালদার, পুরুলিয়া : মাননীয় সাংসদ শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয়ের বিশেষ প্রচেষ্টায় আদ্রা–জয়চন্ডী পাহাড় বাইপাস ১১ কিলোমিটার নতুন রেললাইন প্রকল্পের অনুমোদন মিলেছে। এই প্রকল্প পুরুলিয়ার রেল পরিকাঠামো ও শিল্পোন্নয়নে নতুন গতি আনবে।
পুরুলিয়া আদ্র-জয়চন্ডী পাহাড় বাইপাস ১১ কিলোমিটার নতুন রেললাইন প্রকল্পে জন্য ২৭২ কোটি টাকা অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার । মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব জি, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কে, সাংসদ শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয় আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।