Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
শিক্ষা ও স্বাস্থ্য

টাকি পৌরসভার গেস্ট হাউসের রান্নাঘর সিল, রেস্তোরাঁ বন্ধের নির্দেশ, খাদ্য সুরক্ষা দপ্তরের নজিরবিহীন অভিযান

টাকি পৌরসভার গেস্ট হাউসের রান্নাঘর সিল, রেস্তোরাঁ বন্ধের নির্দেশ, খাদ্য সুরক্ষা দপ্তরের নজিরবিহীন অভিযান

টাকি পর্যটন কেন্দ্রে খাদ্য সুরক্ষা দপ্তরের নজিরবিহীন অভিযান। টাকি পৌরসভা পরিচালিত একটি অতিথিশালার রান্নাঘর বন্ধ করে দিলেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি একটি বেসরকারি রেস্তোরাঁকে পাঁচ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং একটি বিলাসবহুল হোটেলকে নোটিশ ধরানো হয়েছে।

বসিরহাট : টাকি পর্যটন কেন্দ্রে খাদ্য সুরক্ষা দপ্তরের নজিরবিহীন অভিযান। টাকি পৌরসভা পরিচালিত একটি অতিথিশালার রান্নাঘর বন্ধ করে দিলেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি একটি বেসরকারি রেস্তোরাঁকে পাঁচ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং একটি বিলাসবহুল হোটেলকে নোটিশ ধরানো হয়েছে। ঘটনাটি বসিরহাটের টাকি পর্যটন কেন্দ্রের।


ইছামতি নদীর পাড়ে টাকি পৌরসভার পরিচালনায় রয়েছে একটি অতিথিশালা। খাদ্য সুরক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, অতিথিশালাটি পৌরসভার অধীনে থাকলেও সেটি পরিচালনার দায়িত্ব টেন্ডারের মাধ্যমে এক ব্যক্তিকে দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, অতিথিশালায় খাবার তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় বৈধ নথি ও অনুমতিপত্রের ঘাটতি ছিল। ফুড লাইসেন্স ও ফায়ার লাইসেন্স সহ মোট ন’টি প্রয়োজনীয় নথি বা অনুমতিপত্র না থাকায় রবিবার অভিযানে গিয়ে অতিথিশালার রান্নাঘরটি সিল করে দেন আধিকারিকরা।


শুধু পৌরসভা পরিচালিত অতিথিশালাই নয়, এদিন টাকির বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁতেও অভিযান চালানো হয়। একটি বেসরকারি রেস্তোরাঁয় মেয়াদ উত্তীর্ণ খাবার ও পর্যাপ্ত নথির অভাব ধরা পড়ায় সেটিকে পাঁচ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


পাশাপাশি ইছামতি নদী পাড়ের একটি বিলাসবহুল হোটেলকেও প্রয়োজনীয় নথি ও খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে নোটিশ দেওয়া হয়েছে। অভিযানে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন টাকি পৌরসভার আধিকারিক, হাসনাবাদ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।


পর্যটন মরশুমে টাকিতে প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের নানা জায়গা থেকে পর্যটকরা আসেন। ফলে পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই এই অভিযান বলে জানিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তর। বসিরহাট খাদ্য সুরক্ষা দপ্তরের ফুড ইন্সপেক্টর ডঃ অপরাজিতা মজুমদার বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমরা পুরো বসিরহাট জুড়েই অভিযান চালাচ্ছি।


টাকি যেহেতু একটি পর্যটন কেন্দ্র, এখানে রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঘুরতে আসেন। তাদের যে খাবারগুলি দেওয়া হচ্ছে, সেগুলি স্বাস্থ্যসম্মত কিনা এবং সঠিক নিয়ম মেনে খাবার তৈরি হচ্ছে কিনা, তা আমরা সরেজমিনে খতিয়ে দেখলাম। বেশ কিছু ত্রুটি রয়েছে। তাদের নোটিশ ধরানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই এই অভিযান চলছে।”

খাদ্য সুরক্ষা দপ্তরের এই অভিযানের পর টাকি পর্যটন কেন্দ্রের হোটেল-রেস্তোরাঁগুলিতে খাদ্য নিরাপত্তা ও প্রয়োজনীয় বৈধ নথিপত্র বজায় রাখার বিষয়টি নতুন করে সামনে এল।

Related News

জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়...

জঙ্গলমহলের রাইপুর ব্লকের মন্ডলকুলি গ্রাম পঞ্চায়েতের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়া জেলা শ...

6 hrs ago
বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মা...

যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার পরিপেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা।'যাদবপুর সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে অনুপ...

23 hrs ago
খন্নি মাদ্রাসার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
শিক্ষা ও স্বাস্থ্য
খন্নি মাদ্রাসার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে খন্নি মাদ্রাসা কমিটির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো।

1 days ago
পরিযায়ী ও বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার নিয়ে সিউড়িতে সচেতনতা শিবির
শিক্ষা ও স্বাস্থ্য
পরিযায়ী ও বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার নিয়ে সিউড়িতে সচেতনতা শিবির

পরিযায়ী শ্রমিক এবং বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার ও তাঁদের সুরক্ষা নিয়ে একটি বিশেষ আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো সিউড়...

1 days ago
জঙ্গলমহলের রানীবাঁধ ব্লক এলাকায় সম্প্রতি ম্যালেরিয়ায় দুইজনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
জঙ্গলমহলের রানীবাঁধ ব্লক এলাকায় সম্প্রতি ম্যালেরিয়ায় দুইজনের মৃত্যু...

জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রানিবাঁ ধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালনায় চলছে স্বাস্থ্য পরীক্ষা ও রক্ত পরীক...

1 days ago
দক্ষিণেশ্বরে আইনী সচেতনতা শিবিরে বিচারপতি - আইপিএস
শিক্ষা ও স্বাস্থ্য
দক্ষিণেশ্বরে আইনী সচেতনতা শিবিরে বিচারপতি - আইপিএস

রবিবার আইনি সচেতনার উপর একটি শিবির অনুষ্ঠিত হলো আড়িয়াদহ অ্যাসোসিয়েশন গ্রন্থাগারে।

2 days ago
ভাষা নির্বাচন করুন