Sangbad Bharat
Sunday, 18 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো...
জেলার খবর

জনমতের চাপে রামপুরহাটে ‘নেতাজি সুভাষ রোড’-এর নাম অপরিবর্তিত, দাবি এসইউসিআই(কমিউনিস্ট)- এর বীরভূম জেলা সম্পাদকের

জনমতের চাপে রামপুরহাটে ‘নেতাজি সুভাষ রোড’-এর নাম অপরিবর্তিত, দাবি এসইউসিআই(কমিউনিস্ট)-  এর বীরভূম জেলা সম্পাদকের

রামপুরহাটে ‘নেতাজি সুভাষ রোড’-এর নাম পরিবর্তনকে ঘিরে বিতর্কের অবসান হয়েছে বলে দাবি করল এসইউসিআই(কমিউনিস্ট)। দলটির দাবি, সর্বস্তরের মানুষের প্রতিবাদের চাপে শেষ পর্যন্ত ওই রাস্তার নাম অপরিবর্তিত রাখতে বাধ্য হয়েছে বিজেপি

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : রামপুরহাটে ‘নেতাজি সুভাষ রোড’-এর নাম পরিবর্তনকে ঘিরে বিতর্কের অবসান হয়েছে বলে দাবি করল এসইউসিআই(কমিউনিস্ট)। দলটির দাবি, সর্বস্তরের মানুষের প্রতিবাদের চাপে শেষ পর্যন্ত ওই রাস্তার নাম অপরিবর্তিত রাখতে বাধ্য হয়েছে বিজেপি।


এসইউসিআই(কমিউনিস্ট)-এর বীরভূম জেলা কমিটির সম্পাদক মদন ঘটক এক বিবৃতিতে বলেন, “জনমতের চাপে অবশেষে রামপুরহাটে ‘নেতাজি সুভাষ রোড’ নামাঙ্কিত রাস্তার নাম অপরিবর্তিত রাখতে বাধ্য হল।”

বিবৃতিতে তিনি জানান, গত ৬ জুলাই রামপুরহাটের একটি অনুষ্ঠানে রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা পাঁচমাথা থেকে ঝনঝনিয়া সাঁকো পর্যন্ত ‘নেতাজি সুভাষ রোড’-এর নাম পরিবর্তন করে ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড’ হিসেবে নামকরণ করেন বলে অভিযোগ। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় নতুন নামের হোর্ডিংও লাগানো হয় বলে দাবি তাঁর।

এই ঘটনার পরপরই এসইউসিআই(কমিউনিস্ট) প্রতিবাদে রাস্তায় নামে বলে জানান মদন ঘটক। তাঁর দাবি, “দেশের অন্যতম মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম মুছে ফেলার এই প্রচেষ্টায় সাধারণ মানুষ স্তম্ভিত হয়ে যান। নেতাজি অনুরাগী সর্বস্তরের মানুষকে প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।”


রাস্তার নাম অপরিবর্তিত রাখার দাবিতে পোস্টারিং, স্বাক্ষর সংগ্রহ ও পথসভার পাশাপাশি ছাত্র সংগঠন এআইডিএসও-র উদ্যোগে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সংগঠিত করে মহকুমা শাসকের কাছে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নাগরিক প্রতিবাদ সভারও আয়োজন করা হয়।

মদন ঘটকের দাবি, “সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের মুখে পড়ে আজ বিজেপির পক্ষ থেকে রাস্তায় লাগানো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত হোর্ডিংগুলি সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে।”

তিনি আরও বলেন, “এই জয় নেতাজি অনুরাগী সর্বস্তরের মানুষের প্রতিবাদেরই ফল। এই আন্দোলনে অংশগ্রহণকারী সমস্ত স্তরের মানুষকে আমরা অভিনন্দন জানাচ্ছি।”


একই সঙ্গে মদন ঘটক অভিযোগ করেন, নেতাজি-সহ স্বাধীনতা সংগ্রামী এবং বিশেষ করে আপসহীন ধারার বিপ্লবীদের পাশাপাশি বাংলার নবজাগরণের বিশিষ্ট ব্যক্তিত্ব রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও কাজী নজরুল ইসলামের মতো মনীষীদের “কালিমালিপ্ত করার ষড়যন্ত্র” চলছে। এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

Related News

রাইপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপ ও মাতৃ মূর্তির শুভ উদ্বোধনে মন্ত্রী ক্ষুদিরাম টুডু ও জেলাশাসক
জেলার খবর
রাইপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপ ও মাতৃ মূর্তির শুভ উদ্বো...

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহাসমারোহে উদ্বোধন হলো রাইপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপ ও মাতৃ মূর্তি। উ...

1 days ago
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের Breaking
জেলার খবর
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রে...

বীরভূমের দুবরাজপুর থানায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত যুবকের নাম বরজাহান...

1 days ago
হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও পরিবার Breaking
জেলার খবর
হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর ম...

বীরভূমের খয়রাসোল ব্লকের কাঁকরতলা থানার হজরতপুর রেল সাইডিংয়ে কর্মরত নিরাপত্তারক্ষীদের জন্য এল দুঃসংবাদ। কাজের অভাবের কা...

2 days ago
পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র Breaking
জেলার খবর
পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কিছুদিন আগে বসিরহাটের কুখ্যাত দুষ্কৃতী বুদ্ধদেব মণ্ডলকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ ও এসওজি। পুজোর আগেই বসিরহাটে আর...

2 days ago
জরুরি পুলিশি পরিষেবা আরও দ্রুত, ১১২ নম্বরে ফোন করলেই ঘটনাস্থলে পৌঁছবে পুলিশ
জেলার খবর
জরুরি পুলিশি পরিষেবা আরও দ্রুত, ১১২ নম্বরে ফোন করলেই ঘটনাস্থলে পৌঁছবে ...

দুর্ঘটনা, জরুরি পরিস্থিতি কিংবা কোনও অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ করতে এবার আরও তৎপর প...

3 days ago
বীরভূমের লাভপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া ১৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল
জেলার খবর
বীরভূমের লাভপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া ১৮টি মোবাইল ফোন প্রকৃত মালি...

জনসেবায় আরও একবার মানবিক উদ্যোগের নজির গড়ল বীরভূম জেলা পুলিশের অন্তর্গত লাভপুর থানা। থানার ভারপ্রাপ্ত আধিকারিক আব্দুল ...

3 days ago
ভাষা নির্বাচন করুন