মক্কা ও মদিনাতে শনিবার হামলার অভিযোগ হুথিদের এর বিরুদ্ধে। এই নিয়ে আন্তর্জাতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও সৌদি আরবের এই দাবি অস্বীকার করেছেন হুথিরা। পবিত্র ধর্ম স্থানে ক্ষেপণাস্ত্র। এই ঘটনায় মক্কা মদিনা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সৌদি আরব ও হুথি মধ্যে যুদ্ধের আঁচ ধর্ম স্থানে গিয়ে পড়লো বলা যায়। উভয় দেশের মধ্যেই চাপান উতোর লক্ষ্য করা গিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে।
মক্কা ও মদিনায় ক্ষেপণাস্ত্র পড়া নিয়ে সৌদি সিভিল ডিফেন্স এক্স পোস্ট দাবি করেছে, "সন্ত্রাসবাদী হুথি গোষ্ঠীর ছোঁড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কা ও মদিনা অঞ্চলে এসে পড়েছে। " জানা যায় যে, মক্কার কাছে জেড্ডার আল- নুজহা, ওয়াদি মুগামাস, রাবিঘ ও তায়েফের ওয়াদি জলিলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসবশেষ পাওয়া গেছে। হুথি বিদ্রোহের সামরিক মুখপাত্র সৌদি আরবে হামলার কথা স্বীকার করেছে কিন্তু মক্কা ও মদিনায় হামলার কথা অস্বীকার করেছেন।
শুধু সৌদি আরব নয় হুথিদের দেশ ইয়েমেনে তে হামলা চালোনোর অভিযোগ করা হয়েছে হুথিদের বিরুদ্ধে। হুথিতে সৌদি আরব সমর্থিত সরকারের অভিযোগ, দক্ষিণের বন্দর শহর এডেনে উপকূলরক্ষী বাহিনী লক্ষ্য করে ৩ টি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে হুথিরা। এ-ঘটনার দায় স্বীকার করেনি হুথিরা।
তবে সৌদি আরবে হামলার ঘটনা কথা স্বীকার করে হুথি বিদ্রোহের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির জানিয়েছেন, রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমান বন্দর, দাম্মাম এবং নজরান অঞ্চলের বিমানবন্দর গুলোয় হামলা চালানো হয়েছে।