Sangbad Bharat
Saturday, 05 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নদীগর্ভে তলিয়ে গেল একের পর এক বসতবাড়ি, হিংলো নদীর ভাঙনে গৃহহীন একাধিক পরিবার জঙ্গলমহলের রাইপুরে মদন গোপাল মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ফরাক্কায় ফের রেললাইনে ধস, বাতিল একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! শাড়ি খুলে বানালেন দড়ি , নেপালের বন্যায় উদ্ধার করলেন ২১ জন তীর্থযাত্রীকে ; কে সেই ভারতীয... অজয়ের জল বাড়তেই মাঝখাড়ায় বাঁধের বেহাল রাস্তা পরিস্থিতি পরিদর্শনে সমাজসেবী ননীচূড়া ঘোষ বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে আড়াই হাজার কোটির মে... বাঁকুড়ার রাইপুরে কৌশিক সেনের বাড়ি থেকে বিশাল ময়াল (অজগর) উদ্ধার, চাঞ্চল্য এলাকায় পুরুলিয়ায় সাইবার ক্রাইমে বিরাট সাফল্য: ২১৭টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ, বান্দোয়ানের যুবক ... নদীগর্ভে তলিয়ে গেল একের পর এক বসতবাড়ি, হিংলো নদীর ভাঙনে গৃহহীন একাধিক পরিবার জঙ্গলমহলের রাইপুরে মদন গোপাল মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ফরাক্কায় ফের রেললাইনে ধস, বাতিল একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! শাড়ি খুলে বানালেন দড়ি , নেপালের বন্যায় উদ্ধার করলেন ২১ জন তীর্থযাত্রীকে ; কে সেই ভারতীয... অজয়ের জল বাড়তেই মাঝখাড়ায় বাঁধের বেহাল রাস্তা পরিস্থিতি পরিদর্শনে সমাজসেবী ননীচূড়া ঘোষ বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে আড়াই হাজার কোটির মে... বাঁকুড়ার রাইপুরে কৌশিক সেনের বাড়ি থেকে বিশাল ময়াল (অজগর) উদ্ধার, চাঞ্চল্য এলাকায় পুরুলিয়ায় সাইবার ক্রাইমে বিরাট সাফল্য: ২১৭টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ, বান্দোয়ানের যুবক ...
রাজ্য-রাজনীতি

'এসএসকেএমেই চোখের পরীক্ষা করতে হবে' অভিষেকের বিদেশ যাত্রায় নারাজ সিঙ্গেল বেঞ্চ

'এসএসকেএমেই চোখের পরীক্ষা করতে হবে' অভিষেকের বিদেশ যাত্রায় নারাজ সিঙ্গেল বেঞ্চ

কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আইনী ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । তবে সেই আবেদন খারিজ করে দিল রাজ্যের উচ্চ আদালত।

মোল্লা জসিমউদ্দিন , বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আইনী ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । তবে সেই আবেদন খারিজ করে দিল রাজ্যের উচ্চ আদালত।


মামলার বর্তমান পরিস্থিতিতে বিদেশ সফরের অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে হাইকোর্ট।এসএসকেএমেই চোখের চিকিৎসা করাতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিদেশযাত্রার অনুমতি পেলেন না তৃণমূল সাংসদ।বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এমনই নির্দেশ দিয়েছেন। যদিও হাইকোর্টের নির্দেশে অসন্তুষ্ট তৃণমূল সাংসদ। তিনি বিদেশেই চিকিৎসা করাবেন, এসএসকেএমে যাবেন না বলে আদালতে স্পষ্ট জানান।যার ফলে গোটা মামলাটি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল সাংসদ আইনজীবী মারফত জানিয়েছেন, এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তিনি।


সুুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিদেশ যাত্রার অনুমতি চেয়ে মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। সেই মামলারই শুনানি, বুধবার ছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। তাতে বিচারপতি অভিষেককে নির্দেশ দিয়েছিলেন বিদেশে নয়, এসএসকেএমে যেতেই হবে। তৃণমূল সাংসদের দেওয়া রিপোর্টে চিকিৎসকের নাম ও ঠিকানা নেই। রিপোর্টের সত্যতা যাচাই করতে হবে। তাই এসএসকেএমে বৃহস্পতিবার মেডিক্যাল বোর্ডের কাছে চোখ দেখাতে হবে। তারপরে সেই সংক্রান্ত রিপোর্ট শুক্রবার আদালতে জমা দিতে হবে। সেই রিপোর্ট দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে অভিষেকের আইনজীবীকে জানান বিচারপতি সৌগত ভট্টাচার্য। সেই নির্দেশের পরেই অভিষেকের আইনজীবী জানান, বিদেশেই তাঁর মক্কেল চোখের চিকিৎসা করাবেন। যার উত্তরে আদালত জানায়, দেশে এই রোগের চিকিৎসা সম্ভব। কিন্তু অভিষেকের আইনজীবীর নাছোড়বান্দা মনোভাব দেখে গোটা মামলাটি খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।


এদিন অভিষেকের হয়ে আদালতে সওয়াল করেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য এবং রেবেকা ম্যামেন জন। রেবেকা বলেন, ‘এর আগেও ইডির একটি মামলায় তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। সেই বিষয়টি সুপ্রিম কোর্টেও উঠেছিল এবং চিকিৎসার জন্য বিদেশে যেতে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলের কোনও আপত্তি ছিল না।’ রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল পাল্টা বলেন, ‘সেই মামলায় অভিষেক অভিযুক্ত ছিলেন না।’রেবেকা বলেন, ‘সেই সময় তদন্তকারী সংস্থাই স্বীকার করেছিল তিনি বিদেশে যেতে পারেন। যখন তাঁর বিরুদ্ধে অর্থ তছরুপ প্রতিরোধ মামলা নোটিস জারি হয়েছিল, তখনও সুপ্রিম কোর্ট তাঁকে রক্ষাকবচ দিয়েছিল।


তদন্তকারী সংস্থাকে জানিয়ে অভিষেককে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছিল।’ একই সঙ্গে তিনি বলেন, ‘২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে তিনি মোট ১২ বার বিদেশে গিয়েছেন। ভারত সরকারের প্রতিনিধিদলের সদস্য হিসাবেও বিদেশ সফরে গিয়েছিলেন। প্রতিবারই তিনি বিদেশে গিয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরে এসেছেন। তাঁর পালিয়ে যাওয়ার কোনও আশঙ্কা নেই। কলকাতায় তাঁর স্ত্রী এবং দুই সন্তান রয়েছেন। তাঁরাও এখানেই থাকবেন। অভিষেক একজন সাংসদ এবং তাঁর কাছে কূটনৈতিক পাসপোর্ট রয়েছে। এর ফলে তাঁর বিদেশ যাতায়াতের প্রতিটি তথ্য সরকার সহজেই নজরে রাখতে পারে। তাই তাঁকে বিদেশে যেতে দিলে তদন্ত বা মামলার অন্য পক্ষের কোনও ক্ষতি বা অসুবিধা হবে না। তিনি তদন্তে সব সময় সহযোগিতা করেছেন এবং তদন্ত প্রক্রিয়ায় অংশ নিয়েছেন।’।


এখন দেখার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিংবা সুপ্রিম কোর্টে কখন দারস্থ হন?

Related News

বাড়ির পরিচারিকার নাবালিকা মেয়েকে নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বীরভূমে
রাজ্য-রাজনীতি
বাড়ির পরিচারিকার নাবালিকা মেয়েকে নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ...

বাড়ির পরিচারিকার নাবালিকা মেয়েকে নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বীরভূমে

16 hrs ago
শর্তসাপেক্ষে জমিয়ত উলেমা হিন্দ কে কর্মসূচি পালনে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
রাজ্য-রাজনীতি
শর্তসাপেক্ষে জমিয়ত উলেমা হিন্দ কে কর্মসূচি পালনে অনুমতি দিল কলকাতা হাই...

শর্তসাপেক্ষে কর্মসূচি পালনে অনুমতি পেল জমিয়ত উলেমা হিন্দ।দীর্ঘ টানাপোড়েন এবং আইনি লড়াইয়ের পর অবশেষে শর্তসাপেক্ষে ধর্না...

1 days ago
আবাস যোজনায় রাজ্যের রিপোর্টে 'হতবাক' হাইকোর্ট,ডিএমের সশরীর হাজিরার নির্দেশ
রাজ্য-রাজনীতি
আবাস যোজনায় রাজ্যের রিপোর্টে 'হতবাক' হাইকোর্ট,ডিএমের সশরীর হাজিরার নির...

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এক দুর্নীতি মামলায় প্রশাসনের আধিকারিকদের ভূমিকায় ক্ষুব্ধ হয়।ব...

1 days ago
বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে আড়াই হাজার কোটির মেগা প্রকল্প Breaking
রাজ্য-রাজনীতি
বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে...

বীরভূমের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে দিতে একযোগে গতি পেল বহু প্রতীক্ষিত দুটি রেল প্রকল্প। জেলা সদর সিউড়ি থেকে ঝাড়...

1 days ago
সিপিআইএম নেতা লাহেক আলী অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট Breaking
রাজ্য-রাজনীতি
সিপিআইএম নেতা লাহেক আলী অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট

বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী লাহেক আলী কে গ্রেফতার করে পুলিশ বারুইপুর কান্ডে।...

2 days ago
ভারতের কমিউনিস্ট পার্টির রাইপুর বিডিও অফিসে গণ ডেপুটেশন। Breaking
রাজ্য-রাজনীতি
ভারতের কমিউনিস্ট পার্টির রাইপুর বিডিও অফিসে গণ ডেপুটেশন।

ভারতের কমিউনিস্ট পার্টির ডেপুটেশন কৃষক বন্ধু প্রকল্প অবিলম্বে চালু করা, অন্নপূর্ণা যোজনায় সমস্ত যোগ্য উপভোক্তাদের একাউন...

3 days ago
ভাষা নির্বাচন করুন