Sangbad Bharat
Sunday, 18 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো...
রাজ্য-রাজনীতি

দু মাসের মধ্যেই মামলার নিস্পত্তি হতে হবে সিঙ্গেল বেঞ্চে, আপাতত বিরোধী দলনেতা ঋতব্রত

দু মাসের মধ্যেই মামলার নিস্পত্তি হতে হবে সিঙ্গেল বেঞ্চে, আপাতত বিরোধী দলনেতা ঋতব্রত

মঙ্গলবার বিরোধী দলনেতা মামলায় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। তাঁদের মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

মোল্লা জসিমউদ্দিন : মঙ্গলবার বিরোধী দলনেতা মামলায় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। তাঁদের মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন রাজ্যের উচ্চ আদালতের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, -বিধানসভার স্পিকারের সিদ্ধান্ত অনুয়ায়ী আপাতত বিরোধী দলনেতার আসনে বহাল থাকবেন 'আসল তৃণমূলে'র ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।তবে ২ মাসের মধ্যে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চকে মূল মামলার নিষ্পত্তি করতে হবে। তারপরই চূড়ান্ত হবে স্থায়ী বিরোধী দলনেতার আসন কে পাবেন তা। তবে স্পিকারের সিদ্ধান্ত যে ‘অস্থায়ী’ তাও উল্লেখ করা হয়েছে আদালতের তরফে।আগামী ২ মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি করতে হবে সিঙ্গল বেঞ্চকে। ততদিন অর্থাৎ আগামী ২ মাস বিরোধী দলনেতার পদে থাকবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই। তবে পরবর্তীতে সিদ্ধান্ত বদল হতেই পারে। পাশাপাশি এদিন আদালতের তরফে বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে, স্পিকারের সিদ্ধান্ত অস্থায়ী।বিরোধী দলনেতা কে? তা নিয়ে কালীঘাট তৃণমূল ও আসল তৃণমূলের দড়ি টানাটানি চলছে সরকার গঠনের পর থেকে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু সংখ্যাধিক্যের ভিত্তিতে ঋতব্রতর নামে সিলমোহর দিতেই ঘটনার জল গড়ায় আদালতে। এর বিরোধিতায় হাইকোর্টে মামলা করেন কালীঘাট তৃণমূলের মনোনীত বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। হাইকোর্টে মামলার শুনানি চলাকালীন ঋতব্রত শিবির ও স্পিকারকে বেশকিছু প্রশ্নের মুখে পড়তে হয়। কেন তৃণমূলের বহিষ্কৃত হওয়া সত্ত্বেও ঋতব্রতদের গুরুত্ব দেওয়া হল? কেনই বা মমতা বন্দ্যোপাধ্যায়দের প্রথম চিঠি অগ্রাহ্য করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের চিঠিতেই সিলমোহর পড়ল? এসব প্রশ্ন ওঠে। মঙ্গলবার সেই মামলা ওঠে বিচারপতি শম্পা সরকার ও অজয়কুমার গুপ্তার এজলাসে। শুনানিতে ডিভিশন বেঞ্চ সাফ জানাল, এই মামলায় তাঁরা হস্তক্ষেপ করবে না। মামলাটি ফেরত পাঠানো হল সিঙ্গল বেঞ্চে।তবে আদালত স্পষ্ট করে দিয়েছে, স্পিকারের এই সিদ্ধান্ত চূড়ান্ত নয়, এটি অস্থায়ী।মঙ্গলবার কলকাতা বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানির পর ডিভিশন বেঞ্চ জানায়, এই পর্যায়ে তারা মামলায় হস্তক্ষেপ করবে না। ফলে বিষয়টি ফের সিঙ্গল বেঞ্চের কাছেই পাঠানো হয়েছে। পাশাপাশি, আগামী দু'মাসের মধ্যে মূল মামলাটির নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে সিঙ্গল বেঞ্চকে। বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন, তা নিয়ে সরকার গঠনের পর থেকেই কালীঘাট তৃণমূল এবং 'আসল তৃণমূল'-এর মধ্যে টানাপোড়েন চলছে। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার পরেই বিষয়টি আদালতে গড়ায়। স্পিকারের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন কালীঘাট তৃণমূলের মনোনীত বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। মামলার শুনানিতে ঋতব্রত শিবির এবং স্পিকারের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন ওঠে। তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পরেও কেন ঋতব্রতদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাঠানো প্রথম চিঠি উপেক্ষা করে কেন ঋতব্রতদের চিঠিকে স্বীকৃতি দেওয়া হল এমন একাধিক প্রশ্ন সামনে আসে।

Related News

মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা গ্রামে। Breaking
রাজ্য-রাজনীতি
মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো ...

বাঁকুড়ার খাতড়া ব্লকের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গোঁসাই ডাঙ্গা গ্রামের মহিলাদের উদ্যোগে ও পরিচালনায় অন্নপূর্ণা...

4 hrs ago
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? Breaking
রাজ্য-রাজনীতি
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছি...

সপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে অতিরিক্ত ভিড়ের চাপে হুড়োহুড়িতে দুর্ঘটনা। ধাক্কাধাক্কিতে ...

9 hrs ago
পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ,  দুষ্কৃতীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মিছিল Breaking
রাজ্য-রাজনীতি
পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, ...

বিজেপির বাধা সত্ত্বেও বুক স্টল তৈরি করা হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেই স্টল ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠল। ...

1 days ago
নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমিটির পুজায় Breaking
রাজ্য-রাজনীতি
নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিল...

নবপত্রিকা স্নান / কলাবউ স্নান এর শোভাযাত্রা দেখা গেল অরুন্ডা গ্রাম বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমিটির পুজায়। সপ্তমীর ভোরে ...

1 days ago
অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" Breaking
রাজ্য-রাজনীতি
অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দ...

অভিনব উদ্যোগ "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন। এই অভিনব...

1 days ago
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ লিটার বিদেশি মদ-সহ গ্রেফতার ১ Breaking
রাজ্য-রাজনীতি
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ ল...

দুর্গাপুজোর আগেই বড় সাফল্য লাভপুর থানার পুলিশের। পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৭০ লিটার বিদেশি মদ উদ্ধার করে। সেই সঙ্গে ঘ...

3 days ago
ভাষা নির্বাচন করুন