Sangbad Bharat
Saturday, 17 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ...
দেশ-বিদেশ

আগামী সপ্তাহে মামলার পাহাড়ে দাঁড়িয়ে থাকা কলকাতা হাইকোর্টে আসছেন ৮ জন নুতন বিচারপতি

আগামী সপ্তাহে মামলার পাহাড়ে দাঁড়িয়ে থাকা কলকাতা হাইকোর্টে আসছেন ৮ জন নুতন বিচারপতি

নুতন আটজন বিচারপতি পেতে চলেছে কলকাতা হাইকোর্ট । আট জনকেই বিচারপতি হিসেবে নিয়োগে সবুজ সঙ্কেত দিয়েছে রাষ্ট্রপতি ভবন

মোল্লা জসিমউদ্দিন, সময়ের ব্যবধানে জমছে পাহাড় সমান মামলা। তারিখের পর তারিখ নিয়ে সাধারণ বিচারপ্রার্থীদের একাংশ ফিরছে বাড়ি। ঠিক এইরকম পরিস্থিতিতে বিচার প্রক্রিয়ায় গতি বৃদ্ধি ঘটছে। নুতন আটজন বিচারপতি পেতে চলেছে কলকাতা হাইকোর্ট । গত ১২ মে সুপ্রিম কোর্টে কলেজিয়াম বিচারপতির পদের জন্য কলকাতা হাইকোর্টের জন্য নয় আইনজীবীর নাম সুপারিশ করে। পাঠানো হয় তা কেন্দ্রীয় সরকারের কাছে।জানা গিয়েছে, তাঁদের মধ্যে আট জনকেই বিচারপতি হিসেবে নিয়োগে সবুজ সঙ্কেত দিয়েছে রাষ্ট্রপতি ভবন। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার নতুন আট বিচারপতি শপথ নেবেন।কলকাতা হাইকোর্টে ৭২ জন বিচারপতির থাকার কথা রয়েছে। নয়া আটজন বিচারপতি হিসাবে শপথ নেওয়ার পর বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৯ জন।বিচারপতি হিসাবে শপথ নেবেন আর্যক দত্ত, অতরূপ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ দে, পার্থসারথি রায়, সুদীপ দেব, অনুজ সিং, অর্জুন রায় মুখোপাধ্যায় এবং নিষাদ মেদেরা।


তথ্য বলছে, গত দু’দশকেরও বেশি সময় কেটে গিয়েছে। একসঙ্গে এতজন বিচারপতির নিয়োগ হয়নি কলকাতা হাইকোর্টে। এহেন সিদ্ধান্ত কিছুটা হলেও হাইকোর্টে বিচারপতির শূন্যপদের সংখ্যা কমবে বলেই আশাবাদী আইনজীবীদের একাংশ।বর্তমানে কলকাতা হাইকোর্টে অনুমোদিত বিচারপতির মোট আসন সংখ্যা ৭২ হলেও বাস্তবে কর্মরত বিচারপতির সংখ্যা অনেকটাই কম ছিল। যার প্রভাব সরাসরি পড়ছিল প্রতিদিনকার বিচার প্রক্রিয়ায়। নতুন এই আটজন বিচারপতি যোগ দেওয়ার পর কলকাতা হাইকোর্টে মোট সক্রিয় বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৯-এ।


দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে বিচারপতির এই বিপুল শূন্যপদ নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছিল। পর্যাপ্ত বিচারপতির অভাবে কলকাতা হাইকোর্টে মামলা নিষ্পত্তির গতি নজিরবিহীনভাবে শ্লথ হয়ে পড়েছিল। অন্যদিকে সময়ের সাথে সাথে নতুন মামলার সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় বিচারপ্রার্থীদের ভোগান্তি ও অপেক্ষা কেবল বাড়ছিল।কলকাতা হাইকোর্টের বিচারপতি নিয়োগের জন্য দীর্ঘসময় ধরেই আলোচনা চলছিল। এমনকী এই বিষয়ে একাধিকবার আবেদনও জানানো হয়। বিশেষ করে গত কয়েকবছরে হাইকোর্টের উপর মামলার চাপও বেড়েছে অনেকটাই।


একদিকে আন্দামান সার্কিট বেঞ্চ, অন্যদিকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের চাপ বেড়েছে। দুই সার্কিট বেঞ্চেই নিয়মিতভাবে চলছে মামলার শুনানি। শুনানির জন্য নিয়মিত ১৫ দিনের জন্য চারজন বিচারপতিকে সেখানে যেতে হয়। এরফলে হাইকোর্টে চাপ বাড়ছিল।এমতাবস্থায় আগামী মঙ্গলবার থেকে কলকাতা হাইকোর্টে নুতন বিচারপতিদের দায়িত্বভার গ্রহণ পরবর্তীতে মামলায় বিচারদানে গতি বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related News

বাংলায় শিল্পে জোয়ার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে ৬ হাজার কোটি টাকার বিনিয়োগ হলদিয়ায় পেট্রোকেমিক্যালস শিল্পে Breaking
দেশ-বিদেশ
বাংলায় শিল্পে জোয়ার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে ৬ হাজার কো...

পশ্চিমবাংলায় শিল্পের জোয়ার আসতে শুরু করেছে বিজেপি সরকারের আমলে। আজ দুর্গাপুজার চতুর্থীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হ...

2 days ago
আদালতে পান,গুটখাও সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করতে জেলাজজদের চিঠি দিলেন প্রধান বিচারপতি Breaking
দেশ-বিদেশ
আদালতে পান,গুটখাও সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করতে জেলাজজদের চিঠি দিলেন প...

আদালত চত্বরের ভেতর পান, গুটখা ও সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়ে সমস্ত জেলাজজদের কাছে চিঠি পাঠিয়েছেন প্রধান বিচারপত...

4 days ago
স্যার ট্রাইবুনালের বিচারপতিরা বেতন বৃদ্ধির দাবিতে চিঠি দিল কমিশন কে
দেশ-বিদেশ
স্যার ট্রাইবুনালের বিচারপতিরা বেতন বৃদ্ধির দাবিতে চিঠি দিল কমিশন কে

ভোটার তালিকায় নাম বাদ যাওয়া ব্যক্তিদের আবেদন খতিয়ে দেখার ট্রাইবুনালে এবার অবসরপ্রাপ্ত বিচারপতিরা তাঁদের বেতন বাড়ানোর দাব...

6 days ago
অধরাই ট্রাম্পের স্বপ্ন!২০২৬-র শান্তি পুরস্কার পেলেন ভারতীয় তামিল বংশোদ্ভূত বিচারপরি নাভানেথেম ‘নাভি’ পিল্লে Breaking
দেশ-বিদেশ
অধরাই ট্রাম্পের স্বপ্ন!২০২৬-র শান্তি পুরস্কার পেলেন ভারতীয় তামিল বংশোদ...

শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য এই পুরস্কার। ১৯৪১ সালের ২৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবান শহর...

7 days ago
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি পোস্টের অভিযোগে উত্তর ২৪ পরগণার শাসন থেকে গ্রেফতার বাবর আলী Breaking
দেশ-বিদেশ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি পোস্টের অভিযোগে উত্তর ২৪ পরগ...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগে গ্রেফতার হলেন বাবর আলী নামক এক ব্যক্তি। উত্...

7 days ago
টাকি রোডে গরু পাচারের চেষ্টা, দেগঙ্গায় ১৫টি গরু-সহ গ্রেফতার চালক Breaking
দেশ-বিদেশ
টাকি রোডে গরু পাচারের চেষ্টা, দেগঙ্গায় ১৫টি গরু-সহ গ্রেফতার চালক

টাকি রোডে ফের সক্রিয় গরু পাচার চক্র আটকালো পুলিশ। নদিয়া থেকে ঘুরপথে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় দেগ...

7 days ago
ভাষা নির্বাচন করুন