নিজস্ব প্রতিনিধি : ভোটচুরির অভিযোগ নিয়ে মুখ খুললেন প্রশান্ত কিশোর। শুধু জ্ঞানেশ কুমার নন, নিশানায় প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারও। সেই আবহে বড় মন্তব্য ‘জন সুরাজ পার্টি’র প্রধান, বিহারের বিধায়ক প্রশান্ত কিশোর। তাঁর দাবি, শুধুমাত্র SIR ইস্যু নয়। সমস্যা অনেক গভীরে। শাসকদলের প্রতি নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট হওয়ার অভিযোগের নেপথ্যে যথেষ্ট কার্যকারণ রয়েছে বলেও মত প্রকাশ করেন প্রশান্ত কিশোর |
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেন প্রশান্ত। তিনি বলেন, “সমস্যা শুধুমাত্র SIR বা জ্ঞানেশ কুমারের মধ্যে সীমিত নয়। গত আট-১০ বছর ধরে সমাজের বড় অংশ নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন কমিশনের কার্যপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আসছে। ভোটার তালিকা তৈরি থেকে নির্বাচনের দিন ক্ষণ স্থির করা, তাতে পরিষ্কার বোঝা যায় যে কোনও না কোনও ভাবে শাসকদলের সুবিধা করে দিচ্ছে নির্বাচন কমিশন।”
দিল্লিতে যে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ, তা নিয়ে সরব হলেন প্রশান্ত কিশোর | সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "দিল্লিতে যে ৪০ হাজার আধা সামরিক বাহিনী নামানো হয়েছে, তা-ই বলে দিচ্ছে রাজধানীর বুকে শনিবারের আন্দোলন সফল হয়েছে। গত আট-১০ বছরে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে নির্বাচন কমিশন।