Sangbad Bharat
Saturday, 17 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ...
রাজ্য-রাজনীতি

বীরভূমের দুবরাজপুরে ব্রাউন সুগার উদ্ধার, পুলিশের জালে মহিলা-সহ দুই

বীরভূমের দুবরাজপুরে ব্রাউন সুগার উদ্ধার, পুলিশের জালে মহিলা-সহ দুই

ব্রাউন সুগার পাচারের অভিযোগে এক মহিলা-সহ দু’জনকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আজ বুধবার ১৪ অক্টোবর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম : ব্রাউন সুগার পাচারের অভিযোগে এক মহিলা-সহ দু’জনকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আজ বুধবার ১৪ অক্টোবর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েত এলাকার আগুলিয়া গ্রাম থেকে একটি টোটোয় চড়ে দুবরাজপুরের দিকে আসছিলেন অভিযুক্ত রুপালি বাগদি। তাঁর পিছনেই বাইকে করে আসছিলেন সঞ্জয় অধিকারী। গোপন সূত্রে খবর পেয়ে জালালপুর রাস্তায় পুলিশ ওই টোটো আটকায়। দু’জনের গতিবিধি ও কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কথায় অসঙ্গতি ধরা পড়লে মহিলা পুলিশকর্মী দিয়ে রুপালির তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাঁর কাছ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। এরপরই দু’জনকে গ্রেপ্তার করা হয়।


পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত দু’জনের মধ্যে পূর্বপরিচয় ছিল। অভিযোগ, রুপালি ওই ব্যক্তির কাছে মাদক বিক্রি করতে যাচ্ছিলেন। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কও ছিল বলে পুলিশি জেরায় উঠে এসেছে। সেই সম্পর্কের আড়ালেই তাঁরা মাদক কারবার চালাতেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


দুবরাজপুর ব্লকের বিডিও তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে ধৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে দুবরাজপুরে যাওয়ার কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে। তবে এই কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, উদ্ধার হওয়া মাদকের উৎস কোথায় এবং এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


মাদক পাচারের অভিযোগে দু’জনের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই অবৈধ কারবারের আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছে দুবরাজপুর থানার পুলিশ।

Related News

অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" Breaking
রাজ্য-রাজনীতি
অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দ...

অভিনব উদ্যোগ "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন। এই অভিনব...

10 hrs ago
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ লিটার বিদেশি মদ-সহ গ্রেফতার ১ Breaking
রাজ্য-রাজনীতি
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ ল...

দুর্গাপুজোর আগেই বড় সাফল্য লাভপুর থানার পুলিশের। পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৭০ লিটার বিদেশি মদ উদ্ধার করে। সেই সঙ্গে ঘ...

2 days ago
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে I.N.D.I.A জোটের আন্দোলনের মাঝেই মুখ খুললেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর Breaking
রাজ্য-রাজনীতি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে I.N.D.I.A জোটের আন্দোলনের মাঝেই মুখ খ...

জ্ঞানেশ কুমার নন, নিশানায় প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারও। সেই আবহে বড় মন্তব্য ‘জন সুরাজ পার্টি’র প্রধান, ...

2 days ago
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা,"ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে" Breaking
রাজ্য-রাজনীতি
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা,"ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্...

হলদিয়ায় পেট্রোকেমিক্যালস শিল্পে ৬ হাজার কোটি টাকার ফেলন ও অ্যাসিটোন কেন্দ্র এর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

2 days ago
ইভিএম - ভিভিপ্যাট নিয়ে কমিশনের বিস্তারিত তথ্য তলব হাইকোর্টের Breaking
রাজ্য-রাজনীতি
ইভিএম - ভিভিপ্যাট নিয়ে কমিশনের বিস্তারিত তথ্য তলব হাইকোর্টের

পুরভোট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, -'ইভিএম এবং ...

4 days ago
শাসনে দুর্গাপুজো কমিটিকে সরকারি আর্থিক সাহায্য, ডেঙ্গি-ম্যালেরিয়া রোধ ও শব্দদূষণ নিয়ন্ত্রণের বার্তা প্রশাসনের Breaking
রাজ্য-রাজনীতি
শাসনে দুর্গাপুজো কমিটিকে সরকারি আর্থিক সাহায্য, ডেঙ্গি-ম্যালেরিয়া রোধ...

ডেঙ্গি ও ম্যালেরিয়া প্রতিরোধের বার্তা দেওয়ার পাশাপাশি দুর্গাপুজো সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পুজো কমিটিগুলির হাতে রাজ...

4 days ago
ভাষা নির্বাচন করুন