Sangbad Bharat
Saturday, 17 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ...
শিক্ষা ও স্বাস্থ্য

২৬০০০ চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজপথে বিক্ষোভ মিছিল

২৬০০০ চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজপথে বিক্ষোভ মিছিল

আবারও রাজপথে বিক্ষোভ আন্দোলন ২৬০০০ চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মহাসমাবেশ করে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের

নিজস্ব প্রতিনিধি : আজ ৭ ই আগস্ট আবারও রাজপথে বিক্ষোভ আন্দোলন ২৬০০০ চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মহাসমাবেশ করে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের। নতুন সরকারের আমলে এই প্রথম বিক্ষোভ মিছিল তাদের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাছে তাদের দাবি পৌঁছে দেওয়া।

সুপ্রিম কোর্টের নির্দেশ চাকরি হারিয়ে যোগ্য চাকরিহারা শিক্ষকরা আন্দোলন বিক্ষোভ করেছে কলকাতা রাজ পথ থেকে দিল্লির রাজপথে এবং রামলীলা ময়দানে। সারা রাজ্যে তাদের আন্দোলন, বিক্ষোভ মিছিল ছড়িয়ে দিয়েছে পুনর্বহালের দাবিতে। দিনের পর দিন বিকাশ ভবন, এসএসসি ভবন, ধর্মতলা চত্বর, অনশন, কালীঘাট, বিধানসভা ভবন, আন্দোলন, বিক্ষোভ মিছিল করেছে চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। সম্মানের সাথে চাকরি ফিরে পাবার সব রকম চেস্টা করেছিলো যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। বিগত সরকারের আমলে তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিক্ষামন্ত্রী, রাজ্যের বিরোধী দলনেতা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিদের সাথে দেখা করা এবং তাদের চাকরি ফিরে পাবার জন্য কাতর আবেদন ও করেছিলো ; শুধু মাত্র নিজের পুনরায় চাকরিতে বহালের জন্য। কিন্তু কেউ কর্ণপাত করেনি। দিন দিন হতাশা গ্রস্ত হয়ে পড়ে চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। 

রাজ্যে পালাবদল হয়েছে বিজপি সরকার গঠন হয়েছে। ২৬০০০ চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা নতুন সরকারের কাছে আবেদন নিবেদন ও করেছে যোগ্যদের চাকরি পুনর্বহালের দাবিতে। আজ রাজপথে নেমেছে ২৬০০০ চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। নতুন সরকারের কাছে তাদের আবেদন মুখ্যমন্ত্রী তাদের সাথে বসে আলোচনা করে কিভাবে চাকরি ফিরিয়ে দেওয়া যায় সে ব্যবস্থা করুক সরকার। 


প্রসঙ্গত : ২০২৫ সালে ৩রা এপ্রিল দেশের শীর্ষ আদালত রায়ে পশ্চিমবঙ্গে কর্মরত ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর নিয়োগ দূর্নীতি জন্য চাকরি বাতিল করে । এর ফলে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে নবম দশম, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা এবং এসএসসি গ্রুপ সি এবং এসএসসি গ্রুপ ডি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পরে। শুধু মাত্র দূর্নীতি কারণে সমগ্র নিয়োগ প্রক্রিয়া টা বাতিল করে দেয় শীর্ষ আদালত। যার প্রভাবে বহু যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জীবনে অন্ধকার নেমে আসে। প্রশাসনিক ব্যর্থতা এবং স্কুল সার্ভিস কমিশনের দূর্নীতি বলি হলো বহু যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা।

Related News

রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা ...

রাজ্য মোট নিয়োগ হবে ৪৫ হাজার ১৮৫ পদে বিভিন্ন দপ্তরে। সবচেয়ে বেশি নিয়োগ হবে স্কুল শিক্ষা দপ্তরে। স্কুল শিক্ষা দপ্তরে ৩৩ হ...

1 days ago
সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় সমিতির সর্প দংশন সচেতনতা ভাতাড়ে Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় সমিতির সর্প দংশন সচেতনতা ভাতাড়ে

ভাতাড় ব্লকের কালিপাহাড়ি গ্রামে গতকাল ১৩ অক্টোবর ২০২৬ শে সুভাষ মাঝি নামে এক ব্যক্তি সাপের কামড়ে মারা যান সেই সাথে আরও ...

2 days ago
রাইপুরে আইসিডিএস কর্মী ও সহায়িকাদের সম্মানিত করা হলো Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
রাইপুরে আইসিডিএস কর্মী ও সহায়িকাদের সম্মানিত করা হলো

মাসাধিককাল ধরে আইসিডিএস কেন্দ্র গুলিতে চলা "পোষণ মাহ" চলার পর আজ বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো পোষণ মাহ। এক মাস ধর...

3 days ago
রাঢ় বাংলার চক্ষুসেবায় বাঁকুড়ারএক ঐতিহাসিক প্রাপ্তি
শিক্ষা ও স্বাস্থ্য
রাঢ় বাংলার চক্ষুসেবায় বাঁকুড়ারএক ঐতিহাসিক প্রাপ্তি

রাঢ় বাংলার বাঁকুড়া শহরের উপকণ্ঠে তারকেশ্বর নদীর তীরে লোকপুরে অবস্থিত উন্নত মানের চক্ষু চিকিৎসা কেন্দ্র আলোলিকা চক্ষু হ...

4 days ago
মুকুন্দপুরে MRI ও CT ডায়াগনস্টিক পরিষেবার পরিধি বাড়াল সুরক্ষা ডায়াগনস্টিক্স
শিক্ষা ও স্বাস্থ্য
মুকুন্দপুরে MRI ও CT ডায়াগনস্টিক পরিষেবার পরিধি বাড়াল সুরক্ষা ডায়াগ...

কলকাতায় উন্নতমানের ডায়াগনস্টিক ইমেজিং পরিষেবার সুযোগ আরও বাড়াতে সুরক্ষা ডায়াগনস্টিক্স লিমিটেড মুকুন্দপুর কেন্দ্রে তা...

4 days ago
জঙ্গলমহলজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন। Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
জঙ্গলমহলজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কলেজ স্ট্...

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ ১১ অক্টোবর রবিবার অনুষ্ঠিতহলো 'কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ পরীক্ষা', সামিল প্রায় ...

5 days ago
ভাষা নির্বাচন করুন