Sangbad Bharat
Sunday, 18 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো...
শিক্ষা ও স্বাস্থ্য

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অভিভাবকদের বিক্ষোভ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অভিভাবকদের বিক্ষোভ

সড়বেড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজির আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা।

বসিরহাট : সড়বেড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজির আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। মঙ্গলবার প্রায় তিন ঘণ্টা ধরে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ চলে। বিক্ষোভ চলাকালীন প্রধান শিক্ষককে ঘিরে ‘চোর চোর’ স্লোগানও দেন ক্ষুব্ধ অভিভাবকদের একাংশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। ঘটনাটি ঘটেছে বসিরহাটের ন‍্যাজাট থানার সরবেড়িয়া হাই স্কুলে।


অভিভাবকদের অভিযোগ, সরকারি নির্ধারিত ভর্তি ফির বাইরে পড়ুয়াদের কাছ থেকে অতিরিক্ত ২০০ টাকা করে নেওয়া হচ্ছে। সেই অতিরিক্ত টাকা বিদ্যালয়ের হিসাবের খাতায় জমা না দিয়ে আত্মসাৎ করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। পাশাপাশি মিড ডে মিল নিয়েও দীর্ঘদিন ধরে অনিয়ম চলছে বলে দাবি অভিভাবকদের। তাদের অভিযোগ, পড়ুয়াদের নির্ধারিত খাবার না দিয়ে অনেক সময় শুধুমাত্র ভাত ও আলুর ঝোল দেওয়া হয়।


অভিভাবকদের আরও অভিযোগ, তৃণমূলের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে অনিয়ম চালিয়ে আসছেন প্রধান শিক্ষক উজির আলী। তাদের দাবি, শেখ শাহজাহানের আমল থেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি বিদ্যালয়ে নিজের প্রভাব বজায় রেখেছেন এবং নানা ক্ষেত্রে দুর্নীতি করেছেন।

বিক্ষোভকারী অভিভাবক বিশ্বজিৎ মণ্ডল ও রাজু দাসদের দাবি, অবিলম্বে বিদ্যালয়কে দুর্নীতিমুক্ত করতে হবে এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নানা অনিয়মের কারণে বিদ্যালয়ের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।


যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সড়বেড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজির আলী। তার দাবি, অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। অভিভাবকদের অভিযোগের সত্যতা যাচাই করে বিদ্যালয়ের আর্থিক হিসাব ও মিড ডে মিলের ব্যবস্থাপনা নিয়ে তদন্ত করা হলে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয়রা।

Related News

রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা ...

রাজ্য মোট নিয়োগ হবে ৪৫ হাজার ১৮৫ পদে বিভিন্ন দপ্তরে। সবচেয়ে বেশি নিয়োগ হবে স্কুল শিক্ষা দপ্তরে। স্কুল শিক্ষা দপ্তরে ৩৩ হ...

3 days ago
সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় সমিতির সর্প দংশন সচেতনতা ভাতাড়ে Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় সমিতির সর্প দংশন সচেতনতা ভাতাড়ে

ভাতাড় ব্লকের কালিপাহাড়ি গ্রামে গতকাল ১৩ অক্টোবর ২০২৬ শে সুভাষ মাঝি নামে এক ব্যক্তি সাপের কামড়ে মারা যান সেই সাথে আরও ...

3 days ago
রাইপুরে আইসিডিএস কর্মী ও সহায়িকাদের সম্মানিত করা হলো Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
রাইপুরে আইসিডিএস কর্মী ও সহায়িকাদের সম্মানিত করা হলো

মাসাধিককাল ধরে আইসিডিএস কেন্দ্র গুলিতে চলা "পোষণ মাহ" চলার পর আজ বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো পোষণ মাহ। এক মাস ধর...

4 days ago
রাঢ় বাংলার চক্ষুসেবায় বাঁকুড়ারএক ঐতিহাসিক প্রাপ্তি
শিক্ষা ও স্বাস্থ্য
রাঢ় বাংলার চক্ষুসেবায় বাঁকুড়ারএক ঐতিহাসিক প্রাপ্তি

রাঢ় বাংলার বাঁকুড়া শহরের উপকণ্ঠে তারকেশ্বর নদীর তীরে লোকপুরে অবস্থিত উন্নত মানের চক্ষু চিকিৎসা কেন্দ্র আলোলিকা চক্ষু হ...

5 days ago
মুকুন্দপুরে MRI ও CT ডায়াগনস্টিক পরিষেবার পরিধি বাড়াল সুরক্ষা ডায়াগনস্টিক্স
শিক্ষা ও স্বাস্থ্য
মুকুন্দপুরে MRI ও CT ডায়াগনস্টিক পরিষেবার পরিধি বাড়াল সুরক্ষা ডায়াগ...

কলকাতায় উন্নতমানের ডায়াগনস্টিক ইমেজিং পরিষেবার সুযোগ আরও বাড়াতে সুরক্ষা ডায়াগনস্টিক্স লিমিটেড মুকুন্দপুর কেন্দ্রে তা...

6 days ago
জঙ্গলমহলজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন। Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
জঙ্গলমহলজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কলেজ স্ট্...

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ ১১ অক্টোবর রবিবার অনুষ্ঠিতহলো 'কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ পরীক্ষা', সামিল প্রায় ...

7 days ago
ভাষা নির্বাচন করুন