Sangbad Bharat
Saturday, 17 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ...
রাজ্য-রাজনীতি

"২০৪৭ সালে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে, যখন আমরা বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারবো" : বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

"২০৪৭ সালে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে, যখন আমরা বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারবো" : বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রাজ্যে রাজনৈতিক হাওয়াবদলের পর মুখ্যমন্ত্রী হিসেবে রেড রোডের কুচকাওয়াজ প্রাঙ্গণে ঐতিহাসিক ভাষণ দিলেন নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন 'রাষ্ট্রবাদী অভিবাদন' জানিয়ে বক্তব্য শুরু করেন মুখ্যমন্ত্রী।

নিজস্ব প্রতিনিধি : রাজ্যে রাজনৈতিক হাওয়াবদলের পর মুখ্যমন্ত্রী হিসেবে রেড রোডের কুচকাওয়াজ প্রাঙ্গণে ঐতিহাসিক ভাষণ দিলেন নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন 'রাষ্ট্রবাদী অভিবাদন' জানিয়ে বক্তব্য শুরু করেন মুখ্যমন্ত্রী। ভাষণের কোনায় কোনায় উঠে এসেছে বাংলার হারানো গৌরব পুনরুদ্ধার এবং সার্বিক উন্নয়নের এক সুনির্দিষ্ট রূপরেখা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত লক্ষ্যকে ধরে রেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "২০৪৭ সালের মধ্যে দেশকে যে 'বিকশিত ভারত' হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখা হচ্ছে, তা তখনই পূর্ণতা পাবে যখন 'বিকশিত পশ্চিমবঙ্গ' তৈরি সম্ভব হবে।"

পশ্চিমবঙ্গকে ‘রাষ্ট্রবাদের অন্যতম শ্রেষ্ঠ জায়গা’ বলে বর্ণনা করেন মুখ্যমন্ত্রী। তিনি স্মরণ করিয়ে দেন স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবী এবং বাংলার পথপ্রদর্শক মহান মনীষীদের কথা । শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ও আদর্শের কথা উল্লেখ করেন | রেড রোড থেকে মুখ্যমন্ত্রী বার্তা দেন, "আমাদের একটাই লক্ষ্য - সর্বত্র উন্নয়ন ছড়িয়ে দেওয়া।" রাজ্যের প্রতিটি প্রান্তে অসমতা দূর করে সুশাসন পৌঁছে দেওয়াই নবগঠিত প্রশাসনের উদ্দেশ্য।



দেশের স্বাধীনতা দিবসের শুভলগ্নে এই প্রথমবার রেড রোডের কুচকাওয়াজ প্রাঙ্গণে ধ্বনিত হল জাতীয় গান ‘বন্দে মাতরম’-এ সুর। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে সশ্রদ্ধ মাল্যদান এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় | পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে তুলে ধরতে মোট ১২টি আকর্ষনয় ট্যাবলোর শোভাযাত্রা অনুষ্ঠিত হয় । ট্যাবলোর তালিকায় অন্যতম প্রধান আকর্ষণ ছিল মনীষী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে তৈরি বিশেষ ট্যাবলো। এর পাশাপাশি একে একে প্রদর্শিত হয় ‘অন্নামৃত’, ‘কন্যারত্ন’, ‘অন্নপূর্ণা যোজনা’, ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’ এবং ‘দুর্গাশক্তি বাহিনী’র সুসজ্জিত ট্যাবলো। শেষলগ্নে নজর কাড়ে কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার নিজস্ব বিশেষ প্রদর্শনী।

বাংলার উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক বিকাশ যে অসম্পূর্ণ, তা তিনি বারবার মনে করিয়ে দেন।কেন্দ্রীয় চিন্তাভাবনার সঙ্গে তাল মিলিয়ে বাংলাকেও উন্নতির শীর্ষ শিখরে নিয়ে যেতে চায় তাঁর সরকার।

Related News

অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" Breaking
রাজ্য-রাজনীতি
অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দ...

অভিনব উদ্যোগ "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন। এই অভিনব...

12 hrs ago
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ লিটার বিদেশি মদ-সহ গ্রেফতার ১ Breaking
রাজ্য-রাজনীতি
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ ল...

দুর্গাপুজোর আগেই বড় সাফল্য লাভপুর থানার পুলিশের। পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৭০ লিটার বিদেশি মদ উদ্ধার করে। সেই সঙ্গে ঘ...

2 days ago
বীরভূমের দুবরাজপুরে ব্রাউন সুগার উদ্ধার, পুলিশের জালে মহিলা-সহ দুই Breaking
রাজ্য-রাজনীতি
বীরভূমের দুবরাজপুরে ব্রাউন সুগার উদ্ধার, পুলিশের জালে মহিলা-সহ দুই

ব্রাউন সুগার পাচারের অভিযোগে এক মহিলা-সহ দু’জনকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধা...

2 days ago
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে I.N.D.I.A জোটের আন্দোলনের মাঝেই মুখ খুললেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর Breaking
রাজ্য-রাজনীতি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে I.N.D.I.A জোটের আন্দোলনের মাঝেই মুখ খ...

জ্ঞানেশ কুমার নন, নিশানায় প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারও। সেই আবহে বড় মন্তব্য ‘জন সুরাজ পার্টি’র প্রধান, ...

2 days ago
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা,"ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে" Breaking
রাজ্য-রাজনীতি
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা,"ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্...

হলদিয়ায় পেট্রোকেমিক্যালস শিল্পে ৬ হাজার কোটি টাকার ফেলন ও অ্যাসিটোন কেন্দ্র এর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

2 days ago
ইভিএম - ভিভিপ্যাট নিয়ে কমিশনের বিস্তারিত তথ্য তলব হাইকোর্টের Breaking
রাজ্য-রাজনীতি
ইভিএম - ভিভিপ্যাট নিয়ে কমিশনের বিস্তারিত তথ্য তলব হাইকোর্টের

পুরভোট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, -'ইভিএম এবং ...

4 days ago
ভাষা নির্বাচন করুন