Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক

টুলু মণ্ডলের একাধিক ডেরায় পুলিশি তল্লাশি, ফাইলবোঝাই গাড়ি আটক; তদন্তে নতুন মোড়


সেখ রিয়াজুদ্দিন,বীরভূম :

বীরভূমের মহম্মদবাজারে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার টুলু মণ্ডলের একাধিক ঠিকানায় ব্যাপক তল্লাশি চালাল পুলিশ। বৃহস্পতিবার মহম্মদবাজার ও সিউড়ি থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে টুলু মণ্ডলের বাড়ি, বাগানবাড়ি এবং তাঁর ম্যানেজার কাওসার মোল্লার বাড়িতে একযোগে অভিযান চালায়।

এর আগে মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার রাত পর্যন্ত টানা অভিযানে মিনার মণ্ডলের বাড়ি থেকে ২৮ কোটি ৫০ লক্ষ টাকা নগদ এবং ১৫ কেজি সোনা উদ্ধার হয় এবং সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার সাংবাদিকদের জানান।এই ঘটনায় মিনার মণ্ডলকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাঁকে সিউড়ি আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। অন্যদিকে 

ফাইলবোঝাই গাড়ি আটক

বৃহস্পতিবার তল্লাশি চলাকালীন সিউড়ির জীবধরপুর এলাকার একটি ফার্মহাউস থেকে। বোলেরো গাড়িতে বিপুল পরিমাণ ফাইল ও নথি নিয়ে বের হচ্ছিল কয়েকজন ব্যক্তি। সন্দেহ হওয়ায় পুলিশ গাড়িটি আটক করে।

জিজ্ঞাসাবাদে গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের টুলু মণ্ডলের সংস্থার কর্মী বলে পরিচয় দেন। তাঁদের দাবি, টুলু মণ্ডল ফোন করে ওই নথিপত্র অন্যত্র নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। কোথায় নিয়ে যাওয়া হবে, তা পরে ফোনে জানানো হবে বলেও তাঁদের জানানো হয়েছিল বলে পুলিশকে জানান তাঁরা। এরপরই গাড়িসহ সমস্ত নথি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করে পুলিশ।

এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠেছে, তল্লাশির সময় গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলার বা প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছিল কি না। যদিও এ বিষয়ে এখনও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তদন্তকারীরা বাজেয়াপ্ত নথিপত্র খতিয়ে দেখছেন।

মিনার মণ্ডলের পরিবারের দাবি, উদ্ধার হওয়া বিপুল অর্থ ও সোনার সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। তাঁদের বক্তব্য, প্রায় এক বছর আগে টুলু মণ্ডল কিছু আলমারি তাঁদের বাড়িতে রেখে যান এবং সেখানে গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে বলেই জানিয়েছিলেন। আলমারির চাবিও টুলু মণ্ডলের কাছেই ছিল বলে দাবি পরিবারের। মিনারের স্ত্রীর আরও দাবি, তাঁদের সংসার স্বামীর পেনশনের টাকাতেই চলে এবং ওই নগদ অর্থ বা সোনার বিষয়ে তাঁরা কিছুই জানতেন না।

পুলিশের অনুমান, ২৩ জুলাইয়ের পর থেকেই টুলু মণ্ডল গা-ঢাকা দিয়েছেন। তাঁর খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া বিপুল নগদ অর্থ, সোনা এবং বাজেয়াপ্ত নথির সূত্র ধরে আর্থিক লেনদেন, সম্পদের উৎস এবং সম্ভাব্য যোগসাজশের বিষয়েও তদন্ত জোরদার করেছে পুলিশ।

এখন নজর তদন্তের পরবর্তী পর্যায়ে। বাজেয়াপ্ত নথিপত্র এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ থেকে নতুন কী তথ্য সামনে আসে, সেদিকেই তাকিয়ে প্রশাসনসহ জেলার সাধারণ মানুষ।

Related News

বিধান শিশু উদ্যানের প্রতিষ্ঠাতা ও জননেতা অতুল্য ঘোষের ১২৩ তম জন্মজয়ন্তী পালন Breaking
বিধান শিশু উদ্যানের প্রতিষ্ঠাতা ও জননেতা অতুল্য ঘোষের ১২৩ তম জন্মজয়ন্ত...

কলকাতার উল্টোডাঙ্গা সংলগ্ন বিধান শিশু উদ্যানে মহাসমারোহে পালিত হলো অতুল্য ঘোষের ১২৩ তম জন্মজয়ন্তী উদযাপন

17 days ago
পুরুলিয়ায় খাদ্য মন্ত্রী অশোক কীর্তনীয়ার সারপ্রাইজ ভিজিট ও গোডাউন উদ্বোধন। Breaking
পুরুলিয়ায় খাদ্য মন্ত্রী অশোক কীর্তনীয়ার সারপ্রাইজ ভিজিট ও গোডাউন উদ্বো...

খাদ্য সরবরাহ দপ্তর, ও পশ্চিমবঙ্গ সরকারের এক ঐতিহাসিক উদ্যোগে পুরুলিয়া জেলার মানবাজার বিধানসভার পুঞ্চা ব্লকের কেন্দায় ১৫...

1 months ago
পুরুলিয়ার কুঁচিয়া হাই স্কুলে অরণ্য সপ্তাহ ২০২৬ উদযাপন
পুরুলিয়ার কুঁচিয়া হাই স্কুলে অরণ্য সপ্তাহ ২০২৬ উদযাপন

পুরুলিয়া জেলার বান্দোয়ান ২ নং রেঞ্জ-এর উদ্যোগে কুঁচিয়া হাই স্কুলে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে অরণ্য সপ্তাহ উদযাপন ...

1 months ago
কলকাতা আগরপাড়া, গাঙ্গুলি পাড়ায় রথ প্রদর্শনী ও প্রতিযোগিতা
কলকাতা আগরপাড়া, গাঙ্গুলি পাড়ায় রথ প্রদর্শনী ও প্রতিযোগিতা

মহাসমারোহে গাঙ্গুলী পাড়া, আগরপাড়া, কলকাতা ১০৯ এ অনুষ্ঠিত হলো রথ প্রদর্শনী ও প্রতিযোগিতা। পাড়ার অধিবাসীদের উৎসাহে আয়ো...

2 months ago
ভাষা নির্বাচন করুন