Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
ব্যবসা ও বানিজ্য

সপ্তাহে পাঁচ দিন কাজ সহ অন্যান্য দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট, দাবি পূরণ না হলে এ মাসেই বন্ধ প্রয়োজনে পরের মাস থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

সপ্তাহে পাঁচ দিন কাজ সহ অন্যান্য দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট, দাবি পূরণ না হলে এ মাসেই বন্ধ প্রয়োজনে পরের মাস থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

সপ্তাহে পাঁচ দিন কাজ ও দু’দিন ছুটির দাবিসহ একাধিক দাবিতে শুক্রবার, ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস (UFBU)। সেই কর্মসূচির প্রভাব পড়েছে বীরভূমের সদর শহর সিউড়ি সহ জেলার সমস্ত ব্যাঙ্কের শাখায়

সেখ রিয়াজুদ্দিন ও আজিম শেখ, বীরভূম : সপ্তাহে পাঁচ দিন কাজ ও দু’দিন ছুটির দাবিসহ একাধিক দাবিতে শুক্রবার, ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস (UFBU)। সেই কর্মসূচির প্রভাব পড়েছে বীরভূমের সদর শহর সিউড়ি সহ জেলার সমস্ত ব্যাঙ্কের শাখায়। শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়। ফলে ব্যাংকে এসে অনেক গ্রাহককেই পরিষেবা না পেয়ে ফিরে যেতে হয়েছে।


UFBU-এর ব্যানারে AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF এবং INBOC-সহ একাধিক ব্যাংক কর্মী সংগঠন এই আন্দোলনে সামিল হয়েছে। সংগঠনগুলির পক্ষ থেকে সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি বাস্তবায়ন, সরকারের একতরফা ও বৈষম্যমূলক পিএসইউ প্রকল্প প্রত্যাহার বা তার বাস্তবায়ন স্থগিত রাখা, ইউনিয়নগুলির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পরিবর্তন এবং বিভিন্ন অমীমাংসিত বিষয় দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়েছে।


ব্যাংক কর্মীদের বক্তব্য, কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট একাধিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও তার যথাযথ সমাধান হয়নি। একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে কর্মী সংগঠনগুলির সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা।

শুক্রবারের ধর্মঘটের জেরে সিউড়ির বিভিন্ন ব্যাংক শাখায় লেনদেনসহ শাখাভিত্তিক পরিষেবা ব্যাহত হয়েছে। তবে এটিএম ও অনলাইন ব্যাংকিংয়ের মতো ডিজিটাল পরিষেবা অনেক ক্ষেত্রেই চালু রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে গ্রাহকদের বিকল্প ডিজিটাল পরিষেবার উপর নির্ভর করতে হচ্ছে।


ব্যাংক কর্মী সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর টানা তিন দিনের সর্বভারতীয় ব্যাংক ধর্মঘট পালনের কর্মসূচি রয়েছে। এরপরও সমস্যার সমাধান না হলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


ফলে আগামী দিনে আলোচনার মাধ্যমে দাবিগুলির নিষ্পত্তি না হলে ব্যাংকিং পরিষেবায় আরও বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Related News

Primarc Podium Celebrates the Spirit and Flavours of Monsoon at Kolkata Baarish Season 3
ব্যবসা ও বানিজ্য
Primarc Podium Celebrates the Spirit and Flavours of Monsoon at Kolkat...

A lively monsoon conversation unfolds at Kolkata Baarish Season 3, as speakers share perspectives, anecdotes and the spi...

2 days ago
নতুন মডুলার ও রোবোটিক অপারেশন থিয়েটারের মাধ্যমে অস্ত্রোপচার পরিষেবায় নতুন মাত্রা আনলো রুবি জেনারেল হাসপাতাল Breaking
ব্যবসা ও বানিজ্য
নতুন মডুলার ও রোবোটিক অপারেশন থিয়েটারের মাধ্যমে অস্ত্রোপচার পরিষেবায়...

রুবি জেনারেল হাসপাতাল তার অস্ত্রোপচার পরিকাঠামোর ব্যাপক সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা করেছে। এর মাধ্যমে পূর্ব ভারতের অন্...

6 days ago
ক্যারেটলেন কলকাতার গড়িয়াহাটে নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের মাধ্যমে পূর্ব ভারতে উপস্থিতি মজবুত করল Breaking
ব্যবসা ও বানিজ্য
ক্যারেটলেন কলকাতার গড়িয়াহাটে নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের মাধ্যমে...

টাটা গোষ্ঠীর অন্যতম শীর্ষস্থানীয় ওমনিচ্যানেল জুয়েলারি ব্র্যান্ড ক্যারেটলেন কলকাতার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র গড়...

6 days ago
কলকাতা-নিবাসী সকল ভারতীয় ওড়িয়া ব্যাংকার ও তাঁদের পরিবারের মিলনমেলা
ব্যবসা ও বানিজ্য
কলকাতা-নিবাসী সকল ভারতীয় ওড়িয়া ব্যাংকার ও তাঁদের পরিবারের মিলনমেলা

কলকাতার খিদিরপুরের জগন্নাথ মন্দিরে 'বিএফএসআই (BFSI) ক্লাব'-এর পারিবারিক বং এরপর সকলে মিলে 'প্রসাদ সেবা' গ্রহণ করেন।

9 days ago
ওয়ালমার্ট বৃদ্ধি এমএসএমই কানেক্ট কলকাতা ২০২৬ পশ্চিমবঙ্গের উদ্যোক্তাদের জন্য বাজারে প্রবেশাধিকার ও রপ্তানি প্রস্তুতিকে অগ্রাধিকার দিল
ব্যবসা ও বানিজ্য
ওয়ালমার্ট বৃদ্ধি এমএসএমই কানেক্ট কলকাতা ২০২৬ পশ্চিমবঙ্গের উদ্যোক্তাদে...

আইডিয়াস টু ইমপ্যাক্ট ফাউন্ডেশনের সহযোগিতায় ওয়ালমার্ট বৃদ্ধি কলকাতায় আয়োজন করল ‘ওয়ালমার্ট বৃদ্ধি এমএসএমই কানেক্ট ২০...

12 days ago
বিশ্বমঞ্চে বীরভূমের শিল্প: বোলপুরে MSME-র ডিজিটাল বিপণন ও রপ্তানি বিষয়ক জাতীয় কর্মশালা
ব্যবসা ও বানিজ্য
বিশ্বমঞ্চে বীরভূমের শিল্প: বোলপুরে MSME-র ডিজিটাল বিপণন ও রপ্তানি বিষয়...

বীরভূমের ঐতিহ্যবাহী হস্তশিল্প ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসাকে বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে বোলপুরে অনুষ্ঠিত হলো “ডিজ...

17 days ago
ভাষা নির্বাচন করুন