সাধন মন্ডল, বাঁকুড়া : ১১ তম বর্ষে জঙ্গলমহলের ফুলকুসমা বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্বোধন হলো বুধবার চতুর্থীর রাত্রিতে। উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু সাথে ছিলেন বাঁকুড়া জেলা শাসক, অনিশ দাশগুপ্ত, জেলা পুলিশ সুপার পিভিজি সতীশ, রাইপুর বিধানসভার বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা, খাতড়া মহকুমা শাসক তাপস ভট্টাচার্য, মহকুমা পুলিশ আধিকারিক আখতার আলী, রাইপুর বিডিও উদয়নারায়ন দে প্রমুখ।
রাত্রি এগারোটা নাগাদ ও প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে পুজোর প্যান্ডেল ও প্রতিমার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্তবিশিষ্ট শিক্ষক মনোরঞ্জন সাহু।