Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
খেলা

স্বস্তিক অষ্টাঙ্গ অ্যাকাডেমীর ১৪তম যোগা ফেস্টিভাল কাপ প্রতিযোগিতা

স্বস্তিক অষ্টাঙ্গ অ্যাকাডেমীর ১৪তম যোগা ফেস্টিভাল কাপ প্রতিযোগিতা

দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং জেলা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত জেলা থেকে প্রায় ৭০০ জন যোগাসনের প্রতিযোগী ও প্রতিযোগীদের নিয়ে রাজ্যস্তর জুড়ে একটি বিশাল যোগাসন উৎসব অনুষ্ঠিত হলো ব্যারাকপুরের স্বস্তিক অষ্টাঙ্গ অ্যাকাডেমীতে

সুজয় চ্যাটার্জি, কলকাতা : যোগ জগতের ২০ বছর সম্পূর্ণ হল ব্যারাকপুরের স্বস্তিক অষ্টাঙ্গ অ্যাকাডেমী।  এই স্বস্তিক অষ্টাঙ্গ অ্যাকাডেমীর জন্ম হয়েছিল আজ থেকে কুড়ি বছর আগে ২০০৬ সালে। ১৯শে জুলাই উত্তর ২৪ পরগনা ব্যারাকপুরে সুকান্ত সদনে অনুষ্ঠিত হয়ে গেল ১৪ তম যোগা ফেস্টিভাল কাপ প্রতিযোগিতা গৌরবময় অনুষ্ঠান। দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং জেলা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত জেলা থেকে প্রায় ৭০০ জন যোগাসনের প্রতিযোগী ও প্রতিযোগীদের নিয়ে রাজ্যস্তর জুড়ে একটি বিশাল যোগাসন উৎসব অনুষ্ঠিত হলো ব্যারাকপুরের স্বস্তিক অষ্টাঙ্গ অ্যাকাডেমীতে। 


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের মাননীয় বিধায়ক মহাশয় শ্রী কৌস্তভ বাগচী, সমাজসেবী মাননীয় বিশাল জয়সওয়াল ও মনোজ কর্মকার এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের সহধর্মিনী আরতি সরকার। সংগীত পরিষদের বিশিষ্ট সংগীত শিক্ষিকা দেবারতি মিত্র এবং উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। তার মধ্যে একজন বিশেষ মানুষ ছিলেন যিনি হলেন ভারত বিকাশ স্কিল ফাউন্ডেশন ও মাই ভারত ফাউন্ডেশনের প্রজেক্টর অফিসার, এছাড়া আরও সনামধন্য মানুষের উপস্থিতি ছিল।


১৪ তম যোগা ফেস্টিভ্যাল কাপ ব্যারাকপুরে সুকান্ত সদনে এই অনুষ্ঠানের আহ্বায়ক এবং পরিচালক মাননীয় শ্রী সুদীপ দাস মহাশয় এবং মাননীয় শুভশ্রী দাস মহাশয় তত্ত্বাবধানে এক গুণমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছিল। কোন একজনকে বাদ দিয়ে নয়, সকল প্রতিযোগীর মধ্যেই নানান রকম গুণমুগ্ধকর প্রতিভা উপস্থাপন হলো। সেই সঙ্গে এই প্রতিযোগিতার ছেলেদের মধ্যে সেরা সেরা নাম অর্জন করলো সুজয় সরদার দক্ষিণ ২৪ পরগনা থেকে এবং মেয়েদের মধ্যে সেরা সেরা নাম অর্জন করল হুগলি জেলার মানকুন্ডু নিবাসী প্রত্যুষা কোলে।


স্বস্তিক অষ্টাঙ্গ একাডেমীর পরিচালনায় যোগাসনের এটি শুধু প্রতিযোগিতায় ছিল না, পাশাপাশি তাদেরই একাডেমীর ৮ থেকে ৮০ পর্যন্ত সমস্ত বয়সের মায়েরা ও বাবারা, ছেলে এবং মেয়ে উভয় মিলেই যোগের নৃত্য পরিবেশন করে। অদ্ভুত তাদের কলাকুশলী সবকিছু মিলিয়ে একটি রঙিন যৌগিক পরিবেশ সৃষ্টি হয়েছিল। গতকাল উত্তর ২৪ পরগনা ব্যারাকপুরের সুকান্ত সদনে একাডেমি এক বিশেষ যোগের আগামী প্রজন্মের জন্য ধারা অব্যাহতি রাখল।


Related News

ক্যারাটে বেল্ট প্রতিযোগিতা ও বাৎসরিক অনুষ্ঠান রাইপুরে।
খেলা
ক্যারাটে বেল্ট প্রতিযোগিতা ও বাৎসরিক অনুষ্ঠান রাইপুরে।

রাইপুর ব্লক কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো ক্যারাটে বেল্ট পরীক্ষা ও শিশুদের বস্ত্র বিতরণ সহ বাৎসরিক অনুষ্ঠান

1 days ago
জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়রের নক্ষত্রময় উদ্বোধন
খেলা
জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়রের নক্ষত্রময় উদ্বোধন

শুক্রবার মহাসমারোহে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু‌ হয়ে গেল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র (অনূর্ধ্ব-১৩) টুর্নামেন্...

4 days ago
পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর অনুপ্রেরণায় বান্দোয়ান বিধানসভার বান্দোয়ান ব্লকের চিরু্ডি ময়দানে এমপি কাপ ২০২৬
খেলা
পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর অনুপ্রেরণায় বান্দোয়ান বিধান...

পুরুলিয়ার লোকপ্রিয় সাংসদ সম্মানীয় জ্যোতির্ময় সিং মাহাতোর অনুপ্রেরণায় বান্দোয়ান বিধানসভার বান্দোয়ান ব্লকের চিরু্ডি...

15 days ago
২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার" Breaking
খেলা
২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "...

মোহনবাগান কে ৪-১ গোলে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। দীর্ঘ ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। গত মরশুমে...

23 days ago
অভিষেক টেস্টে বিধ্বংসী বোলিং ৪ উইকেট মানব সুথারের Breaking
খেলা
অভিষেক টেস্টে বিধ্বংসী বোলিং ৪ উইকেট মানব সুথারের

গলে ভারত বনাম শ্রীলঙ্কারা টেস্ট ম্যাচে অভিষেক ঐতিহাসিক রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটার মানব সুথার। ২৪ বছর বয়সী বোলার ভারতী...

29 days ago
দুর্গাপুরে রিউকেন সেশিনকাই কারাতে ডোজোর কালার বেল্ট পরীক্ষা, সংবর্ধিত কৃতী খেলোয়াড়রা Breaking
খেলা
দুর্গাপুরে রিউকেন সেশিনকাই কারাতে ডোজোর কালার বেল্ট পরীক্ষা, সংবর্ধিত ...

আত্মরক্ষা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে তরুণ প্রতিভাদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দুর্গাপুরে অনুষ...

29 days ago
ভাষা নির্বাচন করুন