মোল্লা জসিমউদ্দিন, শুক্রবার মহাসমারোহে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়ে গেল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র (অনূর্ধ্ব-১৩) টুর্নামেন্ট ২০২৬ । হরিনাভি'র স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমি'তে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শহরে এসেছে দেশের প্রতিশ্রুতিবান ব্যাডমিন্টন প্রতিযোগীরা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'ভূমি' ব্যান্ডের সুরজিৎ চট্টোপাধ্যায়, ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তি চেতন আনন্দ, রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সচিব শেখর বিশ্বাস, রাজ্য ব্যাডমিন্টনের সভাপতি ঊষানাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

দেশের ২৮টি রাজ্য এবং ৫টি কেন্দ্র শাসিত অঞ্চল থেকে মোট ৪৬৪ জন প্রতিযোগী এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে ২৬১ জন কিশোর এবং ২০৩ জন কিশোরী রয়েছে। এই টুর্নামেন্টে বাংলা থেকে প্রতিনিধিত্ব করছে ৯০ জন। টুর্নামেন্টের মোট পুরস্কার মূল্য ছয় লক্ষ টাকা।নারী এবং পুরুষ বিভাগে সিঙ্গেলস-এ জয়ী প্রতিযোগীরা পাবে ৭২ হাজার টাকা করে। রানার্সদের দেওয়া হবে ৩৬ হাজার টাকা করে।
সেমিফাইনালিস্ট'রা পাবে ২৮ হাজার টাকা করে এবং কোয়ার্টার ফাইনালিস্টদের দেওয়া হবে ২৪ হাজার টাকা করে।অপর দিকে, উভয় বিভাগে ডাবলসে জয়ী জুটি পাবে ৭৬ হাজার টাকা করে। এই বিভাগে রানার্স জুটি পাবে ৩৬ হাজার টাকা এবং সেমিফাইনালিস্টদের দেওয়া হবে ২৮ হাজার টাকা করে।