Sangbad Bharat
Saturday, 05 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নদীগর্ভে তলিয়ে গেল একের পর এক বসতবাড়ি, হিংলো নদীর ভাঙনে গৃহহীন একাধিক পরিবার জঙ্গলমহলের রাইপুরে মদন গোপাল মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ফরাক্কায় ফের রেললাইনে ধস, বাতিল একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! শাড়ি খুলে বানালেন দড়ি , নেপালের বন্যায় উদ্ধার করলেন ২১ জন তীর্থযাত্রীকে ; কে সেই ভারতীয... অজয়ের জল বাড়তেই মাঝখাড়ায় বাঁধের বেহাল রাস্তা পরিস্থিতি পরিদর্শনে সমাজসেবী ননীচূড়া ঘোষ বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে আড়াই হাজার কোটির মে... বাঁকুড়ার রাইপুরে কৌশিক সেনের বাড়ি থেকে বিশাল ময়াল (অজগর) উদ্ধার, চাঞ্চল্য এলাকায় পুরুলিয়ায় সাইবার ক্রাইমে বিরাট সাফল্য: ২১৭টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ, বান্দোয়ানের যুবক ... নদীগর্ভে তলিয়ে গেল একের পর এক বসতবাড়ি, হিংলো নদীর ভাঙনে গৃহহীন একাধিক পরিবার জঙ্গলমহলের রাইপুরে মদন গোপাল মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ফরাক্কায় ফের রেললাইনে ধস, বাতিল একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! শাড়ি খুলে বানালেন দড়ি , নেপালের বন্যায় উদ্ধার করলেন ২১ জন তীর্থযাত্রীকে ; কে সেই ভারতীয... অজয়ের জল বাড়তেই মাঝখাড়ায় বাঁধের বেহাল রাস্তা পরিস্থিতি পরিদর্শনে সমাজসেবী ননীচূড়া ঘোষ বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে আড়াই হাজার কোটির মে... বাঁকুড়ার রাইপুরে কৌশিক সেনের বাড়ি থেকে বিশাল ময়াল (অজগর) উদ্ধার, চাঞ্চল্য এলাকায় পুরুলিয়ায় সাইবার ক্রাইমে বিরাট সাফল্য: ২১৭টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ, বান্দোয়ানের যুবক ...
রাজ্য-রাজনীতি

'রাষ্ট্রপতির অনুমোদন নেই, তাই আপাতত খারিজ গুন্ডা দমন আইন ', ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

'রাষ্ট্রপতির অনুমোদন নেই, তাই আপাতত খারিজ গুন্ডা দমন আইন ', ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গের প্রস্তাবিত গুন্ডা দমন আইনকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া জনস্বার্থ মামলা আপাতত খারিজ করে দিল।

মোল্লা জসিমউদ্দিন, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গের প্রস্তাবিত গুন্ডা দমন আইনকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া জনস্বার্থ মামলা আপাতত খারিজ করে দিল। এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, -'সংশ্লিষ্ট বিল এখনও রাষ্ট্রপতির অনুমোদন পায়নি।ফলে আইনটি কার্যকর না হওয়ায় এই মুহূর্তে সেই বিষয়ে আদালতের হস্তক্ষেপের সুযোগ নেই।'


ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, -'রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া আইনটি এখনও কার্যকর হয়নি। তাই সম্ভাব্য বা ভবিষ্যতের কোনও আইন নিয়ে আগাম হস্তক্ষেপ করা যায় না। সেই কারণেই জনস্বার্থ মামলাটি এই পর্যায়ে খারিজ করা হয়েছে'।তবে একই আবেদনে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা আইন, ১৯৭২-কে চ্যালেঞ্জ জানানো হয়েছে। সেই বিষয়ে রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। মামলাকারীদের ১০ সেপ্টেম্বরের মধ্যে জবাবি হলফনামা জমা দিতে বলা হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।


প্রসঙ্গত, ১৩ জুলাই থেকে রাজ্যে কার্যকর হয়েছে গুন্ডা দমন আইন। তবে গুন্ডা দমন বিল আইনসভায় পাশ হওয়ার পর রাজ্যপাল প্রথমে স্বাক্ষর করলেও, পরে তা প্রত্যাহার করে নিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠান। এখনও পর্যন্ত সেই রাষ্ট্রপতির অনুমোদন মেলেনি।উল্লেখ্য , গুজরাট, উত্তর প্রদেশের পর পশ্চিমবঙ্গেও অসমাজিক কার্যকলাপ থেকে সাধারণ নাগরিকদের বাঁচাতে আনা হয়েছে কড়া আইন- গুন্ডাদমন বিল।


বিলে অসামাজিক কার্যকলাপ বলতে এমন কাজ বোঝানো হয়েছে, যা সরাসরি বা পরোক্ষভাবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, ভয়, নিরাপত্তাহীনতা সৃষ্টি করে। জীবন,ব্যক্তি বা সম্পত্তির বড়সড় ক্ষতির আশঙ্কা তৈরি করে। জনশৃঙ্খলা বা জনশান্তি বিঘ্নিত করে। কারও বৈধ ব্যবসা, পেশা, কাজকর্মে বাধা দেয়। কারও স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি বেআইনিভাবে দখল করে। সরকারি বা বেসরকারি সম্পত্তির বড়সড় ক্ষতি করে। খনি, পাথরখাদান, বালি তোলা, বনজ দ্রব্য, বন্যপ্রাণ সংক্রান্ত বেআইনি কাজ করে সরকারি অর্থের ক্ষতি ঘটায়।আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Related News

বাড়ির পরিচারিকার নাবালিকা মেয়েকে নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বীরভূমে
রাজ্য-রাজনীতি
বাড়ির পরিচারিকার নাবালিকা মেয়েকে নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ...

বাড়ির পরিচারিকার নাবালিকা মেয়েকে নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বীরভূমে

15 hrs ago
শর্তসাপেক্ষে জমিয়ত উলেমা হিন্দ কে কর্মসূচি পালনে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
রাজ্য-রাজনীতি
শর্তসাপেক্ষে জমিয়ত উলেমা হিন্দ কে কর্মসূচি পালনে অনুমতি দিল কলকাতা হাই...

শর্তসাপেক্ষে কর্মসূচি পালনে অনুমতি পেল জমিয়ত উলেমা হিন্দ।দীর্ঘ টানাপোড়েন এবং আইনি লড়াইয়ের পর অবশেষে শর্তসাপেক্ষে ধর্না...

1 days ago
আবাস যোজনায় রাজ্যের রিপোর্টে 'হতবাক' হাইকোর্ট,ডিএমের সশরীর হাজিরার নির্দেশ
রাজ্য-রাজনীতি
আবাস যোজনায় রাজ্যের রিপোর্টে 'হতবাক' হাইকোর্ট,ডিএমের সশরীর হাজিরার নির...

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এক দুর্নীতি মামলায় প্রশাসনের আধিকারিকদের ভূমিকায় ক্ষুব্ধ হয়।ব...

1 days ago
বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে আড়াই হাজার কোটির মেগা প্রকল্প Breaking
রাজ্য-রাজনীতি
বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে...

বীরভূমের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে দিতে একযোগে গতি পেল বহু প্রতীক্ষিত দুটি রেল প্রকল্প। জেলা সদর সিউড়ি থেকে ঝাড়...

1 days ago
সিপিআইএম নেতা লাহেক আলী অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট Breaking
রাজ্য-রাজনীতি
সিপিআইএম নেতা লাহেক আলী অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট

বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী লাহেক আলী কে গ্রেফতার করে পুলিশ বারুইপুর কান্ডে।...

2 days ago
ভারতের কমিউনিস্ট পার্টির রাইপুর বিডিও অফিসে গণ ডেপুটেশন। Breaking
রাজ্য-রাজনীতি
ভারতের কমিউনিস্ট পার্টির রাইপুর বিডিও অফিসে গণ ডেপুটেশন।

ভারতের কমিউনিস্ট পার্টির ডেপুটেশন কৃষক বন্ধু প্রকল্প অবিলম্বে চালু করা, অন্নপূর্ণা যোজনায় সমস্ত যোগ্য উপভোক্তাদের একাউন...

3 days ago
ভাষা নির্বাচন করুন