বালি : বিগত অতিমারির সময় সমন্বিত সমাজসেবী সংস্থা বালি সুজন বন্ধু'র তৃতীয় বার্ষিক মিলনোৎসবে আয়োজিত দুদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ' ঐতিহ্য থেকে অধুনায়' অনুষ্ঠিত হচ্ছে ১২ ও ১৩ সেপ্টেম্বর ২০২৬ বালি রবীন্দ্র ভবনে।
অনুষ্ঠান উদবোধন করলেন পুরুলিয়ার প: ব: খেড়িয়া শবর কল্যান সমিতির কর্ণধার শ্রী প্রশান্ত রক্ষিত মহাশয়। তিনি উল্লেখ করেন যে যাযাবর শবর আদিবাসীদের ব্রিটিশ সরকার ' criminal tribe ' ঘোষণা করেছিল। সমিতির দীর্ঘ প্রয়াসে আজ তারা সবাই জঙ্গলের বাইরে এসে কৃষিকাজ, হস্তশিল্প, মজদুরি থেকে জীবিকা নির্বাহ করছে। লেখাপড়া করে উচ্চশিক্ষায় সাফল্য পাচ্ছে। বালি সুজন বন্ধু পোষিত দুটি শবরদের প্রাক প্রাথমিক বিদ্যালয় প্রায় ৫০ জন ছাত্রছাত্রী শিক্ষার আলোকপ্রাপ্ত হচ্ছে।
আনন্দ পুরষ্কার প্রাপ্ত সাহিত্যিক শ্রীমতী সুনন্দা সিকদার এবং ডাক্তার তাপস ভট্টাচার্য সুজন বন্ধুর নানা গুরত্ব পুর্ণ কাজের উল্লেখ করেন এবং নতুন প্রজন্মকে এই সব কাজে সক্রিয় হতে আহবান জানান। সংস্থার সভাপতি ড. সুমিত মুখোপাধ্যায় স্থানীয় মানুষদের মধ্যে আশংকাজনক মাত্রায় থ্যালাসেমিয়া বাহক ও রোগীর প্রকোপ নিয়ে সবাইকে সচেতন করেন এবং বাহক নির্নয়ে সংস্থার কাজে সবার সহযোগিতা প্রার্থনা করেন।
মনোজ্ঞ সঙ্গিতানুষ্ঠানে দর্শকের মন কেড়ে নেন একালের বিশিষ্ট শিল্পী শ্রী ইন্দ্রনীল দত্ত এবং উদিয়মান বেতার শিল্পী কুমারী বর্নিতা ঘোষ।
১৩ তারিখ সকালে স্বেচ্ছা রক্তদান এবং থ্যালাসেমিয়া নির্ণয় শিবির। সন্ধ্যায় মঞ্চস্থ হবে বিরভূম সংস্কৃতি বাহিনীর বহুপুরস্কৃত জীবন্ত পুতুল নাটক বেহূলা লখিন্দর পালা এবং বন্দেমাতরম এর ১৫০ বছর নিয়ে একটি নাটক।