Sangbad Bharat
Saturday, 01 August 2026
Home খেলা জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি
Breaking News
শিশুর অধিকার - অভিভাবকত্ব নিয়ে সভা কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটির সিউড়ি বাসস্ট্যান্ডে বাসকর্মীদের বচসার পর কন্ডাক্টরের মৃত্যু, তদন্তে প্রশাসন উৎসশ্রী পোর্টালে ফের শুরু হচ্ছে আপস বদলি শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য বড় আপডেট ১৮ বছর ৮ মাস পর কলকাতায় সাহিত্যিক তসলিমা নাসরিন, উলু ও শঙ্খধ্বনিতে স্বাগত জানালেন পশ্চিমবঙ... টুলু মণ্ডলের ডেরায় পুলিশের হানা, আলমারিভর্তি কোটির ক্যাশ-সোনা উদ্ধারের পর এবার স্ক্যানারে ... টুলু মণ্ডলের একাধিক ডেরায় পুলিশি তল্লাশি, ফাইলবোঝাই গাড়ি আটক; তদন্তে নতুন ইঙ্গিত শেষ মূর্হতে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট বাতিল অনুমতি দিল না সংস্কৃতি মন্ত্রণালয় অসমে ভয়াবহ বন্যা, লক্ষাধিক মানুষ বিপর্যস্ত, মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক অনুদান স... শিশুর অধিকার - অভিভাবকত্ব নিয়ে সভা কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটির সিউড়ি বাসস্ট্যান্ডে বাসকর্মীদের বচসার পর কন্ডাক্টরের মৃত্যু, তদন্তে প্রশাসন উৎসশ্রী পোর্টালে ফের শুরু হচ্ছে আপস বদলি শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য বড় আপডেট ১৮ বছর ৮ মাস পর কলকাতায় সাহিত্যিক তসলিমা নাসরিন, উলু ও শঙ্খধ্বনিতে স্বাগত জানালেন পশ্চিমবঙ... টুলু মণ্ডলের ডেরায় পুলিশের হানা, আলমারিভর্তি কোটির ক্যাশ-সোনা উদ্ধারের পর এবার স্ক্যানারে ... টুলু মণ্ডলের একাধিক ডেরায় পুলিশি তল্লাশি, ফাইলবোঝাই গাড়ি আটক; তদন্তে নতুন ইঙ্গিত শেষ মূর্হতে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট বাতিল অনুমতি দিল না সংস্কৃতি মন্ত্রণালয় অসমে ভয়াবহ বন্যা, লক্ষাধিক মানুষ বিপর্যস্ত, মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক অনুদান স...
সাহিত্য ও সংস্কৃতি

জঙ্গলমহলের রত্ন' তন্ময় কুম্ভকার সারেঙ্গার নেতুরপুর গ্রামের কবি ইন্ডিয়া বুক অফ রেকর্ড সম্মানে সম্মানিত

জঙ্গলমহলের রত্ন' তন্ময় কুম্ভকার সারেঙ্গার  নেতুরপুর গ্রামের কবি ইন্ডিয়া বুক অফ রেকর্ড সম্মানে সম্মানিত

বাঁকুড়া জেলার কিশোর কবি, প্রাবন্ধিক, লোককবি, নাট্যকার লোকসংস্কৃতি গবেষক তন্ময় কুম্ভকার। ২০২৬সালে সম্প্রতি তিনি ইন্ডিয়া বুক অফ রেকর্ড সম্মানে সম্মানিত হয়েছেন। তার এই সম্মান প্রাপ্তিতে খুশি জঙ্গলমহল এলাকার কবি সাহিত্যিক বন্ধুরা |

সৌমী মন্ডল, বাঁকুড়া: শিক্ষাক্ষেত্রে রাজ্যের বাঁকুড়া জেলার নাম উল্লেখযোগ্য। সাহিত্য সংস্কৃতি জগতেও বাঁকুড়া উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে বাঁকুড়ার জঙ্গলমহল নামে খ্যাত খাতড়া মহকুমার রাইপুর, রানীবাঁধ, সিমলাপাল ও সারেঙ্গা ব্লক। এই সারেঙ্গা ব্লকের নেতুরপুর গ্রাম পঞ্চায়েতের বর্ধিষ্ণু গ্রাম নেতুরপুর। এই গ্রামে ১৯৯১ সালের ১০ই মার্চ জন্মগ্রহণ করেন বর্তমানে কিশোর কবি, প্রাবন্ধিক, লোককবি, নাট্যকার লোকসংস্কৃতি গবেষক তন্ময় কুম্ভকার।


গ্রামের নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া হাতে খড়ি এবং পাঠ শেষ করে জামবনী উচ্চতর বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকের পর পন্ডিত রঘুনাথ মুর্মু মহাবিদ্যালয় থেকে সাম্মানিক স্নাতক। এই মহাবিদ্যালয়ের পত্রিকায় প্রথম কবিতা প্রকাশ। তারপর থেকেই চলতে থাকে লেখালেখি ২০১৯ সালে তার প্রথম কাব্যগ্রন্থ কংসাবতী কথা কয়। এরপর ২০২৬ সাল পর্যন্ত ১৩ টি গ্রন্থের লেখক যার মধ্যে রয়েছে মুক্তমেঘ ,বর্ণময়, বাংলার লোকসংস্কৃতি, বাংলার লোকগান, রাঢ়বঙ্গে বৈষ্ণব ধর্ম, বাংলার কুম্ভকার কথা প্রভৃতি। বিভিন্ন সংস্থা থেকে সম্মানিত হয়েছেন বহুবার এই কিশোর কবি। তিনি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন এর খাতড়া শাখার আজীবন সদস্য খাতড়া শাখার পক্ষ থেকেও এই কবিকে সম্মানিত করা হয়।


কবি শ্রেষ্ঠ গল্পকার শ্রেষ্ঠ প্রাবন্ধিক হিসাবে দুবার পুরস্কৃত হয়েছেন। ২০২৬সালে সম্প্রতি তিনি ইন্ডিয়া বুক অফ রেকর্ড সম্মানে সম্মানিত হয়েছেন। তার এই সম্মান প্রাপ্তিতে খুশি জঙ্গলমহল এলাকার কবি সাহিত্যিক বন্ধুরা, গ্রামবাসী বৃন্দ ও তার হাতে খড়ির বিদ্যালয় নেতুরপুর প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। এই প্রসঙ্গে নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বঙ্ক বিহারী পণ্ডা বলেন তন্ময় ছোটবেলা থেকেই ভালো ছেলে হিসেবে পরিচিত লাভ করেছিল তখনই মনে হয়েছিল বড় হয়ে আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করবে তন্ময়ের এই সাফল্যে আমরা গর্বিত ও অত্যন্ত খুশি।


সেই সময় আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে খুব নাম ডাক করেছিলেন শিক্ষক সাধন মন্ডল। সেই সময় আমাদের বিদ্যালয়টি খুব সুশৃঙ্খলভাবে পরিচালিত হতো। পুরো শৃংখলার দায়িত্বে ছিলেন আমার সহকারী শিক্ষক সাধন মন্ডল।সাধন বাবুই আমাকে তন্ময়ের বিষয়ে বলেছিলেন, মাস্টারমশাই তন্ময় বড় হয়ে ভালো কিছু করবে। আজ তন্ময় করে দেখাল। আমি খুশি ও আনন্দিত। তন্ময়ের আরো আরো সাফল্য কামনা করি।

Related News

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উপলক্ষে রামপুরহাটে আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ
সাহিত্য ও সংস্কৃতি
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উপলক্ষে রামপুরহাটে আলোচনা সভা ও ...

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উপলক্ষে বুধবার (২৯ জুলাই) রামপুরহাট টাউন টেক্সটবুক লাইব্রেরি অ্যান্ড ফ্রি কোচিং সে...

2 days ago
উলটো রথে ভক্তদের ঢল নবদ্বীপ ও মায়াপুরে ফিরলেন জগন্নাথদেব
সাহিত্য ও সংস্কৃতি
উলটো রথে ভক্তদের ঢল নবদ্বীপ ও মায়াপুরে ফিরলেন জগন্নাথদেব

উলটো রথ উপলক্ষে নবদ্বীপ ও মায়াপুরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গুন্ডিচা মন্দির থেকে রাজাপুরে ফিরলেন জগন্নাথদেব, পা...

6 days ago
ইসকন পরিচালিত রাইপুর মদন গোপাল জিউ কৃষ্ণ মন্দিরের রথযাত্রায় মানুষের ঢল
সাহিত্য ও সংস্কৃতি
ইসকন পরিচালিত রাইপুর মদন গোপাল জিউ কৃষ্ণ মন্দিরের রথযাত্রায় মানুষের ঢ...

ইসকন পরিচালিত রাইপুর মদন গোপাল জিউ কৃষ্ণ মন্দিরের রথযাত্রায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আজ উল্টো রথেও সেই একই ছবি ...

7 days ago
বাঁকুড়ার রাইপুরে গুন্ডিচা মন্দিরে ইসকনের রথযাত্রা উপলক্ষে জমজমাট অনুষ্ঠান
সাহিত্য ও সংস্কৃতি
বাঁকুড়ার রাইপুরে গুন্ডিচা মন্দিরে ইসকনের রথযাত্রা উপলক্ষে জমজমাট অনুষ্...

ইসকন পরিচালিত রাইপুর মদন গোপাল জিউ কৃষ্ণ মন্দিরের রথযাত্রার পরদিন থেকে গুণ্ডিচা মন্দিরে আট দিন ধরে চলছে নানান সংস্কৃতি অ...

8 days ago
বিপত্তারিণী পুজো উপলক্ষে রাইপুরের চান্দুডাঙ্গা গ্রামে মা মহামায়া মন্দিরে ভক্তদের ভিড়
সাহিত্য ও সংস্কৃতি
বিপত্তারিণী পুজো উপলক্ষে রাইপুরের চান্দুডাঙ্গা গ্রামে মা মহামায়া মন্দ...

জঙ্গলমহলের রায়পুর ব্লকের চাঁদুডাঙ্গা গ্রামের প্রায় ৪০০ বছরের পুরানো মা মহামায়া মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়

10 days ago
রথযাত্রা উপলক্ষে রথের প্রতিযোগিতা, অভিনব উদ্যোগ হুগলির রহিমপুরে
সাহিত্য ও সংস্কৃতি
রথযাত্রা উপলক্ষে রথের প্রতিযোগিতা, অভিনব উদ্যোগ হুগলির রহিমপুরে

হুগলি জেলার জাঙ্গিপাড়া ব্লকের অন্তর্গত রহিমপুর গ্রামে রহিমপুর নবারুণ সংঘের সাংস্কৃতিক চর্চা কেন্দ্র সুচেতনার উদ্যোগে বি...

10 days ago