সাধন মন্ডল বাঁকুড়া : আগামী ১১ই আগস্ট স্বাধীনতা সংগ্রামের বীর শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস। এই দিনটিকে জঙ্গলমহলবাসীর কাছে আরও সব বেশি ভাবে স্মরণীয় করে রাখতে বিপ্লবীর গোপন ঘাঁটি ছেঁন্দা পাথর কে পর্যটন মানচিত্রে একটি বিশেষ জায়গা করে নিতে বিশেষ উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা রানীবাঁধ বিধানসভার বিধায়ক ক্ষুদিরাম টুডু। জানা যায় মূলত তারই উদ্যোগে এই ছেঁন্দা পাথরের গোপন আস্তানার যে সুড়ঙ্গের মুখ তার সামনে বীর শহীদ ক্ষুদিরাম বসুর একটি মর্মর মূর্তি স্থাপিত হচ্ছে।

সেই মূর্তি স্থাপনের কাজ পরিদর্শন করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু সহ বাঁকুড়া জেলা শাসক, জেলা পুলিশ সুপার ,খাতড়া মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, রানিবাঁধ থানার আইসি , বিডিও সহ বিশিষ্ট মানুষজন ।সাথে ছিলেন ভারতীয় জনতা পার্টির বাঁকুড়া জেলার প্রাক্তন জেলা সভাপতি বিশিষ্ট শিক্ষক বিবেকানন্দ পাত্র প্রমূখ। এখানে উল্লেখ্য এই মর্মর মূর্তি টি তৈরি করছেন খাতড়ার বিশিষ্ট ভাস্কর্যশিল্পী চন্দন রায়। মূর্তি বসানো নিয়ে শিল্পী কে বিশেষ নির্দেশিকা দিলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু ।

মূর্তি বসানোকে কেন্দ্র করে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার ছেঁন্দাপাথর গ্রামে সাজোসাজো রব। শিল্পী চন্দন রায় বলেন আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এই জায়গাটি স্বাধীনতা আন্দোলনে একটি বিশেষ জায়গা। এখানেই ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকী, বিনয়, বাদল, দীনেশ সহ বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীরা এসে থাকতেন এবং অস্ত্র প্রশিক্ষণ নিতেন এই বিপ্লবীদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেন অম্বিকানগর রাজবাড়ীর রাজ পরিবার সহ রসপাল রাজবাড়ী, শ্যামসুন্দরপুর রাজবাড়ী, গড় রায়পুর রাজবাড়ী বলে জানা যায়।