সংবাদ ভারত ডেক্স |২৯শে অক্টোবর ২০২৬ : ইজরায়েলে ২০২৬ শে অক্টোবরে সাধারণ নির্বাচনে গণনা চলছে। ইজরায়েলের ইতিহাসে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী হিসাবে বেঞ্জামিন নেতানিয়াহু আছে। এবারও কি ইজরায়েল সরকার গঠন করতে পারবে বেঞ্জামিন নেতানিয়াহু? ইজরায়েল সাধারণ নির্বাচনে ৯৩ শতাংশ গণনাকেন্দ্রে ৮৫ শতাংশ ভোট গণনা হয়ে গেছে তাতে উঠে এসেছে বেশ চমকপ্রদ ফলাফল। জানা গিয়াছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট ৫৩ টি আসন পেতে চলছে। অপর দিকে ইজরায়েলের প্রাক্তন সেনাকর্মী গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী দলের জোট ৪৮ টি আসন পেতে চলছে। অদ্ভুতপূর্ব ভাবে নজর কেড়েছে আরব দল গুলির জোট ১৯ আসন পেতে চলছে।
ইজরায়েলে সরকার গঠন করতে হলে আইনসভা সেনেটের আসন সংখ্যা ১২০ টি। সরকার গঠন করতে হলে কোন দলকে ম্যাজিক ফিগার ৬১ টা আসন পেতে হবে। যা কোন ও দল ই বর্তমানে পায়নি তবে গণনা চলছে। ইজরায়েল সরকার গঠন কোন দল করবে এখনো তা স্পষ্ট নয়। কোন পথে সরকার গঠন হবে আবর দলগুলো বড় ভূমিকা নিতে চলছে। গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী দল আবর দলগুলো হাত ধরে সরকার গঠন করে তাহলে বেঞ্জামিন নেতানিয়াহু পরাজয় নিশ্চিত। তবে ইজরায়েল নির্বাচনী ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হবে ৪ ই নভেম্বর বুধবার।
ইজরায়েলের ভোটের ফলাফল নিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভোটচুরির অভিযোগ করে সমাজ মাধ্যমে লিখেছে, আরব জনবসতিপূর্ণ এলাকার গনণাকেন্দ্রগুলিতে নির্বাচনী কারচুপি হয়েছে। ভুয়ো নথি দেখিয়ে, অন্যদের হুমকি দিয়ে ভোট লুটের অভিযোগ করেছেন। যদিও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর অভিযোগ কে উড়িয়ে দিয়েছে আরব দলগুলোর।
ইজরায়েলে বসবাসকারী আবর বংশোদ্ভূত এক-পঞ্চমাংশ। দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান নিয়ে বঞ্চনার শিকার হয়েছেন। তাদেরই বঞ্চনার কথা তুলে ধরেছেন নির্বাচনে, ফলাফলে ১৯ টি আসন পেতে চলছে আরব দলগুলো। ৩ টি আরব দল হাদাশ, তাল এবং বালাদের জোট ১২ টি আসন পেতে চলছে এবং আর এক আরব দল র্্যাম পাচ্ছে ৭ টি আসন। আরব দল গুলির এই বড় সাফল্যে ইজরায়েল সরকার গঠন বড় পরিবর্তন আনতে চলছে।
ইরান ইজরায়েল যুদ্ধ চলছে তার মধ্যে ইজরায়েলে সাধারণ নির্বাচনে ফলাফল সামনে আসছে। এবার কি সরকার গঠন পরিবর্তন আসবে? পুনরায় সরকার গঠন করতে চলেছে বেঞ্জামিন নেতানিয়াহু ৪ই নভেম্বর বুধবার তা স্পষ্ট জানা যাবে।