Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
জেলার খবর

হাতির আগমনে আতঙ্কিত এলাকাবাসী

হাতির আগমনে আতঙ্কিত এলাকাবাসী

জমিতে ও মাঠে মিলল হাতির পায়ের ছাপ তা ঘিরেই সোমবার সকাল থেকে আতঙ্ক ছড়াল বাঁকুড়ার খাতড়া ও হিড়বাঁধ ব্লকের একাধিক গ্রামে।

সাধন মন্ডল বাঁকুড়া: জমিতে ও মাঠে মিলল হাতির পায়ের ছাপ তা ঘিরেই সোমবার সকাল থেকে আতঙ্ক ছড়াল বাঁকুড়ার খাতড়া ও হিড়বাঁধ ব্লকের একাধিক গ্রামে। বন দফতর সূত্রে জানা যায়, সোমবার ভোরে খাতড়ার মিরগিপাহাড়ি ও হিড়বাঁধের মাইতিবাঁধ সংলগ্ন গ্রাম লাগোয়া জমির রাস্তা দিয়ে একটি হাতি খাতড়া রেঞ্জের বনপুকুরিয়া জঙ্গলে ঢুকে পড়ে বনদপ্তর সূত্রে জানা যায়।





সকালে মাঠে কাজ করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশ গ্রাম লাগোয়া জমিতে হাতির পায়ের ছাপ দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই মিরগিপাহাড়ি, মাইতিবাঁধ এবং রাঙ্গামেটিয়া সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয়রা বলেন আমাদের এলাকায় কখনোই হাতির দেখা মেলেনি মাঝেমধ্যে পোষা হাতে নিয়ে মাহুতরা গ্রামে আছেন রোজগারের আশায়। কিন্তু বুনো হাতি দেখা পায়নি। আচমকা একটি হাতি চলে আসায় চিন্তায় রয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন খাতড়া ও হিড়বাঁধ রেঞ্জের বনকর্মীরা। হাতিটির গতিবিধির উপর নজর রাখতে জঙ্গল ও সংলগ্ন এলাকা ঘিরে রাখা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশও। পাশাপাশি, গ্রামবাসীদের সতর্ক করতে বন দফতরের পক্ষ থেকে এলাকায় প্রচার চালানো হয়েছে। মিরগিপাহাড়ি, মাইতিবাঁধ ও রাঙ্গামেটিয়া গ্রামের বাসিন্দাদের আপাতত গ্রাম লাগোয়া জঙ্গল এবং জঙ্গলের আশপাশের এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


বন দফতর সূত্রে জানা যায়, সোমবার দুপুর পর্যন্ত হাতিটির অবস্থান খাতড়া রেঞ্জের বনপুকুরিয়া জঙ্গলেই রয়েছে। হাতিটি কোথা থেকে ওই এলাকায় ঢুকেছে, তা এখনও স্পষ্ট নয়। তার গতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছে। তবে এদিন রাতের মধ্যে হুলা পার্টিকে কাজে লাগিয়ে হাতিটিকে খাতড়া এলাকা থেকে সিমলাপালের জঙ্গল এলাকায় পাঠানোর চেষ্টা করা হবে। এই মুহূর্তে হাতিটি হীড়বাঁধ ব্লকের মশানঝাড় জঙ্গলের ভিতরে রয়েছে। এলাকাবাসীদের সতর্ক করা হয়েছে হাতি দেখতে পেলেও যেন তাকে বিরক্ত না করা হয়।

Related News

জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে Breaking
জেলার খবর
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে

জমি দখলের অভিযোগে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রভাব খাটানোরও অভিযোগ করেছেন সম্পত্তির দাবিদার সাহিদা বিবি। ঘটনাকে কেন্দ্র ক...

10 min ago
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের Breaking
জেলার খবর
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রাম...

বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের নবীনগঞ্জ এলাকায় আচমকাই ভেঙে পড়ল ২০০০ লিটারের জলের ট্যাঙ্ক।

19 min ago
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের Breaking
জেলার খবর
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারে...

বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের ন্যাজাটে বিদ্যাধরী নদীর জরাজীর্ণ বাঁধ পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক সনৎ সর্দার।

31 min ago
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ Breaking
জেলার খবর
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়...

বসিরহাট ২ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি সৌমেন মণ্ডলকে ঘিরে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো এলাকায়।

38 min ago
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য Breaking
জেলার খবর
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না ...

রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে তৈরি হলো প্রশাসনিক অচলাবস্থা। নির্ধারিত দিন ও সময়ে সভাপতি নির্বাচনের জন্য ...

1 hrs ago
বাইকে চড়ে রাতের অন্ধকারে আচমকা গ্রামবাসীদের সামনে হাজির জেলা প্রশাসন
জেলার খবর
বাইকে চড়ে রাতের অন্ধকারে আচমকা গ্রামবাসীদের সামনে হাজির জেলা প্রশাসন

রাতের অন্ধকারে প্রত্যন্ত জঙ্গল মহলের গ্রামে হাজির হলেন জেলা শাসক, পুলিশ সুপার থেকে শুরু করে মহকুমা প্রশাসন ও ব্লক প্রশাস...

6 hrs ago
ভাষা নির্বাচন করুন