Sangbad Bharat
Monday, 02 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
খেলা

নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল দেখতে রানীপাথর গ্রামে মানুষের ঢল

নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল দেখতে রানীপাথর গ্রামে মানুষের ঢল

খয়রাসোল থানার রানীপাথর যুব সংঘের ৪২তম বর্ষে পদার্পণ করল তাদের পরিচালিত নকআউট ফুটবল প্রতিযোগিতা।

সেখ রিয়াজউদ্দিন, খয়রাসোল : খেলাধুলার মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া এবং যুবসমাজকে মাঠমুখী করার লক্ষ্যে দীর্ঘ ৪১ বছর ধরে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আসছে খয়রাসোল থানার রানীপাথর যুব সংঘ। এবছর ৪২তম বর্ষে পদার্পণ করল তাদের পরিচালিত নকআউট ফুটবল প্রতিযোগিতা।


গত ৪ অক্টোবর জেলা ও ভিন জেলার মোট আটটি দলকে নিয়ে শুরু হয় এই প্রতিযোগিতা। বৃহস্পতিবার চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় খয়রাসোল থানার বনপাতরা গ্রামের দাতা বাবা একাদশ এবং পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ এফসি একাদশ। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকায় ট্রাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী হয় বনপাতরা দল।


বিজয়ী দলকে নগদ ১৫ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি এবং রানার্স দলকে ১০ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়। পাশাপাশি পার্থসারথি মুখার্জি স্মৃতি ট্রফি ম্যান অব দ্য ম্যাচ এবং দেবীদাস চট্টোপাধ্যায় স্মৃতি ট্রফি ম্যান অব দ্য সিরিজ পুরস্কার তুলে দেওয়া হয় দুই কৃতী খেলোয়াড়ের হাতে।


ফাইনাল খেলা দেখতে মাঠে পুরুষদের পাশাপাশি মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দর্শকদের বিপুল ভিড়ে গোটা মাঠে উৎসবের আবহ তৈরি হয়। ক্লাবের পক্ষ থেকে অরিন্দম চ্যাটার্জি জানান, দীর্ঘ ৪১ বছর ধরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর তা ৪২তম বর্ষে পদার্পণ করেছে।


প্রতিযোগিতাকে কেন্দ্র করে কমিটির নবীন ও প্রবীণদের সদস্যদের মেলবন্ধনও ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র নাথ তিওয়ারি, চৈতন্যপুর গীতাভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ, সমাজসেবী রথীলাল সিং, উৎপল সাঁই, স্থানীয় গ্রামের ভূমিপুত্র তথা শিক্ষক উত্তম চ্যাটার্জি ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিবকৃষ্ণ ব্যানার্জি-সহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।


এই ফুটবল প্রতিযোগিতা শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং গ্রামবাংলার ক্রীড়া সংস্কৃতির বিকাশ, সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করা এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার এক অনন্য উদ্যোগ।

Related News

নিউটাউনে টিএসকেএফের ক্যারাটে পরীক্ষা চললো
খেলা
নিউটাউনে টিএসকেএফের ক্যারাটে পরীক্ষা চললো

রবিবার নিউটাউন এনকেডিএ স্টেডিয়ামে 'তাইও-কো সেন ক্যারাটে ডু ফেডারেশন অফ ইন্ডিয়া' (টিএসকেএফ) এর পরিচালনায় এক বৃহৎ ক্যারাটে...

1 days ago
ওয়েলিংটনে অভিষেক শর্মার ব্যাটিং ঝড়, ৩৫ বলে সেঞ্চুরি Breaking
খেলা
ওয়েলিংটনে অভিষেক শর্মার ব্যাটিং ঝড়, ৩৫ বলে সেঞ্চুরি

নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক শর্মার আগুনে ব্যাটিং ৩৫ বলে করলেন শতরান। ট...

6 days ago
ওয়েলিংটনে ভারতের তান্ডব, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯৯ রান তাড়া করে মাত্র ১৩.২ বলে জয় ভারতের Breaking
খেলা
ওয়েলিংটনে ভারতের তান্ডব, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯৯ রান তাড়া করে মাত্...

ওয়েলিংটনে ভারতের তান্ডব লীলা দেখলো বিশ্ববাসী। নিউজিল্যান্ডের ১৯৯ রান তাড়া করতে নেমে ভারত মাত্র ১৩.২ বলে ৪ উইকেট হারিয়ে জ...

6 days ago
জিম্বাবুয়ের বিপক্ষে ১২১ রানের বড় ব্যবধানে জয় ভারতের মহিলা ক্রিকেটদলের
খেলা
জিম্বাবুয়ের বিপক্ষে ১২১ রানের বড় ব্যবধানে জয় ভারতের মহিলা ক্রিকেটদলের

ভারত বনাম জিম্বাবুয়ে দ্বিতীয় ম্যাচে রানের পাহাড়ে ভারত, ৫০ ওভারে ৬ উইকেট ৩২৮ রান করেছে।জিম্বাবুয়ে ৩২৯ রানের পাহাড় লক্ষ্য ...

7 days ago
অবিশ্বাস্য জয় ভারতের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে জয় ভারতের, সিরিজে ২-০ এগিয়ে ভারত Breaking
খেলা
অবিশ্বাস্য জয় ভারতের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে জয় ভারতের, সিরি...

টি-টোয়েন্টি তে ভারত বিশ্বসেরা আবারও তা প্রমাণ করলো। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮১ রান তাড়া করতে গিয়ে...

9 days ago
২২৬ রান তাড়া করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় জয় ভারতের। Breaking
খেলা
২২৬ রান তাড়া করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় জয় ভারতের।

নিউজিল্যান্ডের মাটিতে বড় জয় ভারতের। ২২৬ রান তাড়া করে জয় ছিনিয়ে নিল ভারত। টি-টোয়েন্টিতে ইতিহাসে নিউজিল্যান্ডের বিরুদ...

11 days ago
ভাষা নির্বাচন করুন