সঞ্জয় কুমার দোলুই, হুগলি : টি-টোয়েন্টি তে ভারত বিশ্বসেরা আবারও তা প্রমাণ করলো। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮১ রান তাড়া করতে গিয়ে যেখানে ১৫ ওভারে ১১২ রানে ৬ উইকেট পরে গেছে, সেই খাদের কিনারা থেকে ম্যাচ বের করে ভারতকে জয়ী করা এক অবিশ্বাস্য ক্রীড়াচাতুয্য তীলক বর্মা,নমন ধীর এবং নীতীশ কুমার রেড্ডিদের। তীলক বর্মা এক অসাধারণ ক্রিকেটার চাপের মুখে ধ্বংসাত্মক ব্যাটিংয়ে বার বার ভারতে জয়ী করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে জয়ী করতে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন তীলক বর্মা আজও আবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫ ওভারে ১১২/৬ প্রবল চাপের মুখে ঠান্ডা মাথায় ২৬ বলে ৫১* রানে অপরাজিত থেকে ভারত কে জয়ী করলেন।
প্রথমে নিউজিল্যান্ড ব্যাট করে ১৮০ রান করেছেন ৫ উইকেটে। জবাবে ভারত ১৮১ রানের লক্ষ্য মাত্রা নিয়ে খেলতে নেমে টপ অর্ডারে ব্যাটসম্যান রা একে একে পরাস্ত হয়। অভিষেক শর্মা ২১ বলে ২৭ রান, সঞ্জু স্যামসন ১৭ বলে ১৪ রান, বৈভব সুর্যবংশী ৮ বলে ৪ রান, অধিনায়ক শ্রেয়স আইয়ার ১১ বলে ৭ রান, অক্ষর প্যাটেল ৯ বলে ১১ রান। যেখানে ১০ ওভার ৫ বলে ভারতের স্কোর ৭০ রানে ৫ উইকেট।
চাপের মুখে পরে যায় ভারত । যেখানে ভারতের হার নিশ্চিত, নিউজিল্যান্ড মাঠে ভারতের ব্যাটসম্যানদের উপর চাপসৃষ্টি করে চলেছে। সেই পরিস্থিতিতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ভারতের। যেখানে টপ অর্ডারে ব্যাটসম্যান ব্যর্থ সেখানে অলরাউন্ডার ব্যাটসম্যান, তিলক বর্মা,নমন ধীর, নীতীশ কুমার রেড্ডি রা ধ্বংসাত্মক ব্যাটিং করলেন।
ভারতের খেলোয়াড় রা এক একজন রত্ন। যে কেউ ক্রিজে দাঁড়িয়ে গেলে ধ্বংসলীলা চালিয়ে ভারতকে জয়ী করতে পারে। এদিন অসাধারণ পারফরম্যান্স করলেন নমন ধীর ১৭ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস। আগের ম্যাচে ১৫ বলে ৪২ রান করেছিলেন তিনি। আর নীতীশ কুমার রেড্ডি ১৩ বলে ২৬* রানের অনবদ্য ইনিংস, শেষ ওভারে ম্যাচ জয়ী ইনিংস।
একে একে টপ অর্ডার ব্যর্থ তীলক বর্মা যেন ঢাল হয়ে দাঁড়িয়ে রইলেন ঠিক শচীন তেন্ডুলকরের মতো। চাপের মুখে ধ্বংসাত্মক ব্যাটিং করে তীলক বর্মা আজও তার প্রমাণ দিলো সাথে ভারতকে জয়ী করলো ২৬ বলে ৫১*অপরাজিত থেকে। তীলক বর্মা ভারতীয় অলরাউন্ডার তারকা খেলোয়াড় যার উপর ভরসা করে ভারতবাসী। ক্রীড়া প্রেমীদের নয়নের মণি। নিউজিল্যান্ডের ১৮০/৫ এর জবাবে ভারত ৪ উইকেটে জয় লাভ করলো। ৫ দিনের টি-টোয়েন্টি সিরিজে ভারত ২-০ তে এগিয়ে গেলো।