৮ই আগস্ট, ২০২৬ তারিখে ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের ‘মাই ভারত’ (MY BHARAT) কলকাতা দক্ষিণ-এর উদ্যোগে এবং টেকনো গ্রূপের অধীনস্থ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের পরিচালনায় "বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব ২০২৬" (NESHA MUKT YUVA FOR VIKSIT BHARAT 2026) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মাননীয়া বিধায়ক শ্রীমতী রূপা গাঙ্গুলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী দেবাশীষ ধর এবং প্রখ্যাত অভিনেতা শ্রী অনিন্দ্য চট্টোপাধ্যায়। সচেতনতামূলক এই কর্মসূচির পাশাপাশি নাচ, গান, পথনাটিকা (নুক্কড় নাটক), বিতর্ক, চিত্রাঙ্কন, স্ল্যাম পোয়েট্রি (কবিতা পাঠ), স্লোগান লেখা এবং শর্ট ফিল্ম বা রিল তৈরির মতো ৮টি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সমগ্র দক্ষিণ কলকাতার বিভিন্ন কলেজ থেকে ২০০ জনেরও বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিজয়ী প্রতিযোগীরা রাজ্যস্তরে তাঁদের নিজ নিজ কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করবেন। জাতীয় সংগীতের মাধ্যমে সমাপ্তি অনুষ্ঠানটি সম্পন্ন হয়।