Sangbad Bharat
Wednesday, 23 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
করম পরবে মাতল জঙ্গলমহল। श्रीसीतारामवैदिकादर्शसंस्कृतमहाविद्यालये द्विशताधिकहस्तलिखितग्रन्थानां समर्पणम् বাঁকুড়ার মেজিয়ায় সিপিআইএম এর মিছিল ও পথসভা। কলকাতার বিবিডি বাগকে বিগ বিলিয়ন ডেজ মুহুর্ত করে তুলছে ফ্লিপকার্ট। এটা করা হবে শহরের আইকনি... পুজোর আগে নাগরিক পরিষেবার দাবিতে বসিরহাট পৌর প্রশাসককে কংগ্রেসের ডেপুটেশন সৌভিক পণ্ডিতের কাহিনী অবলম্বনে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা 'অদিকা প্রোডাকশনস'-এর হাত ধরে নির... আইসিডিএস কেন্দ্র পরিদর্শনে জেলা আধিকারিক বৃন্দ। কলকাতার বুকে জঙ্গলমহলের জয়জয়কার। ‘সাহিত্যের স্বর্ণপদক’ সম্মানে ভূষিত রাইপুরের রাধামাধব মুখ... করম পরবে মাতল জঙ্গলমহল। श्रीसीतारामवैदिकादर्शसंस्कृतमहाविद्यालये द्विशताधिकहस्तलिखितग्रन्थानां समर्पणम् বাঁকুড়ার মেজিয়ায় সিপিআইএম এর মিছিল ও পথসভা। কলকাতার বিবিডি বাগকে বিগ বিলিয়ন ডেজ মুহুর্ত করে তুলছে ফ্লিপকার্ট। এটা করা হবে শহরের আইকনি... পুজোর আগে নাগরিক পরিষেবার দাবিতে বসিরহাট পৌর প্রশাসককে কংগ্রেসের ডেপুটেশন সৌভিক পণ্ডিতের কাহিনী অবলম্বনে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা 'অদিকা প্রোডাকশনস'-এর হাত ধরে নির... আইসিডিএস কেন্দ্র পরিদর্শনে জেলা আধিকারিক বৃন্দ। কলকাতার বুকে জঙ্গলমহলের জয়জয়কার। ‘সাহিত্যের স্বর্ণপদক’ সম্মানে ভূষিত রাইপুরের রাধামাধব মুখ...
সাহিত্য ও সংস্কৃতি

ভারতে এই প্রথমবার চট্টগ্রাম হিজলি দিবস উদযাপন হল

ভারতে এই প্রথমবার চট্টগ্রাম হিজলি দিবস উদযাপন হল

গায়েত্রী বসু মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে গঠিত নেতাজী অনুরাগী মুক্ত মঞ্চের আহবানে গত বুধবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটাস্থিত সুভাষপল্লী ক্লাবের সভাঘরে সুভাষচন্দ্র বসুর আহ্বান করা ঐতিহাসিক " হিজলি দিবস " উদযাপিত হয়।

জসীমউদ্দিন আহমেদ চৌধুরী : গায়েত্রী বসু মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে গঠিত নেতাজী অনুরাগী মুক্ত মঞ্চের আহবানে গত বুধবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটাস্থিত সুভাষপল্লী ক্লাবের সভাঘরে সুভাষচন্দ্র বসুর আহ্বান করা ঐতিহাসিক " হিজলি দিবস " উদযাপিত হয়। নেতাজী অনুরাগী মুক্ত মঞ্চের প্রতিষ্ঠাতা সম্পাদক মৈত্রেয়ী বসু বলেন -"এই হিজলি দিবস উদযাপন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণেই যে, স্বয়ং সুভাষচন্দ্র বসু বলেছিলেন, সারা দেশে আমার আবেদন, প্রতি সালের ১৬ই সেপ্টেম্বর তারিখ চট্টগ্রাম ও হিজলি দিবস হিসাবে পালন করুন।" তিনি আরো বলেন -'' সম্ভবত সমগ্র দেশে নেতাজী অনুরাগী মুক্ত মঞ্চই হয়তো সর্বপ্রথম নেতাজীর আহ্বান করা এই হিজলি দিবস আনুষ্ঠানিকভাবে সসম্মানে উদযাপিত করেছে।" এই অনুষ্ঠানে নেতাজীর মর্মর মূর্তিতে মাল্যদান করেন মৈত্রেয়ী বসু, দেশনায়ক নেতাজীকে ' গার্ড অফ অনার ' দিয়ে সম্মান জানান বাঙালি বাহিনীর প্রধান এস. পি. সিং মহাশয়। বক্তব্য রাখেন মৈত্রেয়ী বসু, শ্রীযুক্ত জয়ন্ত দাস এবং এস.পি. সিং প্রমুখ। সংগীত পরিবেশন করেন জয়ন্তী বসু সরকার, পুতুল মজুমদার,সুস্মিতা দেব, শবনম সরকার, তানিয়া সাহা, কুমকুম গোস্বামী, পম্পা সরকার, শুভশ্রী সরকার,দেবাশীষ পাল, শ্রী কল্যাণ। তবলায় সঙ্গত করেন দেবাশীষ পাল এবং অঙ্কিত পাল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীযুক্ত দিলীপ সরকার।নেতাজী অনুরাগী মুক্ত মঞ্চের একমাত্র উদ্দেশ্য হল, নেতাজীর প্রতিটি আহ্বান, বক্তব্য এবং উন্নত চিন্তাধারাকে যথাযোগ্য সম্মানে পালন করা এবং সর্বত্র বিস্তার করা।

Related News

করম পরবে মাতল জঙ্গলমহল। Breaking
সাহিত্য ও সংস্কৃতি
করম পরবে মাতল জঙ্গলমহল।

শুক্লা একাদশীতে সারা রাজ্যের সাথে সাথে জঙ্গলমহলের রায়পুর বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে কুড়মি জনজাতির ...

26 min ago
श्रीसीतारामवैदिकादर्शसंस्कृतमहाविद्यालये द्विशताधिकहस्तलिखितग्रन्थानां समर्पणम् Breaking
সাহিত্য ও সংস্কৃতি
श्रीसीतारामवैदिकादर्शसंस्कृतमहाविद्यालये द्विशताधिकहस्तलिखितग्रन्थानां...

कोलकातास्थिते श्रीसीतारामवैदिकादर्शसंस्कृतमहाविद्यालये बहुमूल्यहस्तलिखितग्रन्थानां समर्पण-स्वीकारसमारोहः सम्पन्नः। अयं स...

13 hrs ago
কলকাতার বুকে জঙ্গলমহলের জয়জয়কার। ‘সাহিত্যের স্বর্ণপদক’ সম্মানে ভূষিত রাইপুরের রাধামাধব মুখার্জী। Breaking
সাহিত্য ও সংস্কৃতি
কলকাতার বুকে জঙ্গলমহলের জয়জয়কার। ‘সাহিত্যের স্বর্ণপদক’ সম্মানে ভূষিত র...

বাঁকুড়া জেলার জঙ্গলমহল অধ্যুষিত রাইপুরের কৃতী সন্তান শ্রী রাধামাধব মুখার্জীকে ‘সাহিত্যের স্বর্ণপদক’ সম্মানে ভূষিত করল সা...

1 days ago
ভাদু বিসর্জনে মাতল জঙ্গলমহলের সারেঙ্গা, রাইপুর, রানীবাঁধ,খাতড়া,সিমলাপাল এলাকার মহিলারা
সাহিত্য ও সংস্কৃতি
ভাদু বিসর্জনে মাতল জঙ্গলমহলের সারেঙ্গা, রাইপুর, রানীবাঁধ,খাতড়া,সিমলাপ...

ভাদ্র সারা রাত্রি ব্যাপী ভাদু জাগরণের পর আজ সকালে ভাদু মাকে বিসর্জন দেওয়া হলো। বিসর্জনের আগে মঞ্চ থেকে বাইরে নিয়ে এসে ...

3 days ago
রাইপুরে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি সভা।
সাহিত্য ও সংস্কৃতি
রাইপুরে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি সভা।

রাইপুর সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় বর্ষের প্রস্তুতি চলছে জোর কদমে। এই প্রস্তুতি উপলক্ষে বুধবার সন্ধ্যা...

5 days ago
রাঢ় বঙ্গ ও ভাদু-পরব Breaking
সাহিত্য ও সংস্কৃতি
রাঢ় বঙ্গ ও ভাদু-পরব

ভাদু পরব মূলত রাঢ় বঙ্গেরই একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন লৌকিক উৎসব। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে ভাদ্র মাস জুড়ে পালিত একটি জনপ...

5 days ago
ভাষা নির্বাচন করুন