কবিরুল ইসলাম : সারা ভারত যখন ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজের জন্য প্রস্তুত হচ্ছে, তখন এই ব্র্যান্ড সেই উত্তেজনাকে কলকাতার রাস্তায় পৌঁছে দিচ্ছে 'কোথায় যাবে দাদা?' নামক প্রচারের মাধ্যমে। ‘বিবিডি’ হল এই শহরের সবচেয়ে পরিচিতি জায়গা যার সঙ্গে শহরের লোকেদের দৈনন্দিন সংযোগ তৈরি হয়। ফ্লিপকার্ট সেই ‘বিবিডি’কেই বিগ বিলিয়ন ডেজ এর উদ্যাপনস্থল করে তুলবে।
কলকাতার অন্যতম ব্যস্ত কেন্দ্র হল বিবিডি বাগ (যা আগে ডালহৌসি স্কোয়ার নামে পরিচিত ছিল)। এই এলাকাটি শহরের অসংখ্য বাসের গন্তব্যস্থল। সেই এলাকার সাংস্কৃতিক পরিচয়কে কাজে লাগাচ্ছে এই প্রচার। বিবিডি বাগগামী বাসগুলিতে এবং সেগুলির টিকিটে ফ্লিপকার্টের বিবিডি বার্তা জুড়ে দেওয়া হবে। এবং তার মাধ্যমে প্রচারাভিযানটি কলকাতার দৈনন্দিন যাতায়াতের একটি পরিচিত এলাকাকে দেশের বৃহত্তম শপিং ফেস্টিভ্যালের সঙ্গে যুক্ত করবে।
বিবিডি বাগগামী বা বিবিডি বাগের মধ্যে দিয়ে চলাচলকারী কলকাতার নির্বাচিত কিছু বাসে এই সংযোগকে জীবন্ত করে তুলবে এই প্রচার। এই প্রচারে ‘বিগ বিলিয়ন ডে’-র বার্তা এমন একটি আবহে স্থাপন করা হবে, যেখানে এই নামের আদ্যক্ষরগুলোর ইতিমধ্যেই একটি সম্পূর্ণ ভিন্ন এবং নিবিড়ভাবে স্থানীয় তাৎপর্য রয়েছে। বাসের টিকিটগুলো হয়ে উঠবে অপ্রত্যাশিত আবিষ্কারের মুহূর্ত, যেখানে থাকবে ‘বিগ বিলিয়ন ডেজ’-এর অফার এবং কিউআর কোড, যা স্ক্যান করে যাত্রীরা জানতে পারবেন কী ধরনের জিনিস বিক্রি করা হচ্ছে।
কলকাতার দৈনন্দিন যাতায়াতের একটি পরিচিত অংশে উৎসবের আমেজ এনে দেবে ফ্লিপকার্ট এবং শহরের বিখ্যাত রাস্তাগুলিতে পৌঁছে দেবে তাদের সেই বিখ্যাত স্লোগান, ‘লাক বদল সকতা হ্যায়, ইহাঁ কুছ ভি হো সকতা হ্যায়’।