সঞ্জয় কুমার দোলুই, হুগলি : ভারতীয় শিল্পকলার জগতের নক্ষত্রের পতন, প্রয়াত হলেন বিশিষ্ট শিল্পী যোগেন চৌধুরী। তাঁর মৃত্যুতে শোকের ছায়া শিল্প মহলে। বয়স হয়েছিল ৮৭ বছর, কয়েক দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। দূরারোগ্য ব্যাধি ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন শিল্পী, চলছিল চিকিৎসা। হাসপাতালে ভর্তি হবার সময় মূত্রনালীতে সংক্রমণ হয়, ভেন্টিলেশনে ছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না পাড়ি দিলেন নক্ষত্রের দেশে।
বাংলাদেশের ফরিদপুরের দাহারপাড়া গ্রামে ১৯৩৯ সালে ১৬ ফেব্রুয়ারিতে জন্ম যোগেন চৌধুরীর। দেশভাগের সময় কলকাতা চলে আসে। উদ্বাস্তু সমস্যা তার শিল্পে সবসময়তেই বিরাজমান ছিল। কলকাতায় গভর্নমেন্ট আর্ট কলেজ, গভর্নমেন্ট আর্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট পড়াশোনা। এবং উচ্চ শিক্ষার জন্য প্যারিসে যান। প্যারিসের শিল্পচর্চার তার তুলির টানে ফুটে উঠে। ছোটবেলা থেকে যোগেন চৌধুরী শিল্পের প্রতি মনোযোগ ছিল। বাবা ছিলেন প্রমথনাথ চৌধুরী জমিদার।
কর্মজীবনে যোগেন চৌধুরী প্রথমে হাওড়া এক স্কুলে শিল্পের শিক্ষক হিসাবে যোগদান করেন। একসময় কলকাতার হ্যান্ডলুম বোর্ডের ডিজাইনার হিসাবে কাজ করেন। মাদ্রাজে টেক্সটাইল ডিজাইনার হিসাবে কাজ করেন। রাষ্ট্রপতি ভবনের "আর্টিস্ট ইন রেসিডেন্স ছিলেন যোগেন চৌধুরী। রাষ্ট্রপতি ভবনের আর্ট গ্যালারির কিউরেটর হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে রাজ্যসভার সাংসদ হন তিনি।
তাঁর হাতের তুলিতে ফুটে উঠতো মনমোহন সিং থেকে সাংসদ স্মৃতি ইরানিদের ছবি। সমাজ, রাজনীতি থেকে ব্যঙ্গত্মক ছবি, উদ্বাস্তু সমস্যা, গনেশ, নারী দম্পতি ছিল তার আঁকার দুনিয়া। আন্তর্জাতিক মঞ্চে ছিলো খ্যাতি ছিল শিল্পী যোগেন চৌধুরীর। ভারতীয় শিল্পের ছোঁয়ায় ইউরোপীয় শিল্পের মেলবন্ধন গড়ে তুলেছিলেন নিজস্ব ঘরনার শিল্পকলা। তবে তাঁর বিশেষত্ব ছিল ছবিতে আড়াআড়ি রেখার জাল, যা শিল্পী যোগেন চৌধুরী কে খ্যাতিরে উচ্চ শিখরে পৌঁছে দেয়।