সংবাদ ভারত ডেস্ক , 29 oct 2026 : কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) ৫৪৩টি ক্যানসার ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে। আগামী ৯ নভেম্বর, ২০২৬ থেকে এই নতুন দাম কার্যকর হবে।
৫৪৩ টি ক্যান্সারের ওষুধের দাম কমালো কেন্দ্রের রাসায়নিক ও সার মন্ত্রকের অধীন ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি-NPPA। আগামী ৯ নভেম্বর থেকে সংশোধিত দাম কার্যকর হবে। ১৩৭টিগোত্রের এই ৫৪৩টি ব্র্যান্ডের ওষুধের দাম ৯০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। এর মধ্যে রয়েছে ২০টিরও বেশি ধরনের ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ইমিউনোথেরাপির ওষুধ, স্তন ও প্রস্টেট ক্যানসারের জন্য ডেনোসুম্যাব, ক্যানসার রোগীদেরনিউট্রোপেনিয়া প্রতিরোধে পেগফিলগ্রাস্টিম এবং কোলন, ডিম্বাশয়ও জরায়ুমুখের ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত বেভাসিজুম্যাব গোত্রের ওষুধ।
১৩৭টি গোত্রের মোট ৫৪৩টি ব্র্যান্ডের অ্যান্টি-ক্যানসার ওষুধের দাম কমানো হয়েছে।ওষুধের ধরন অনুযায়ী দাম সর্বোচ্চ ৯০% থেকে ৯৩% পর্যন্ত কমানো হয়েছে। এই পদক্ষেপে ক্যানসার রোগীদের মোট প্রায় ৮০০ কোটি টাকা বার্ষিক সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। কেমিস্ট ও ওষুধ আমদানিকারকদের অতিরিক্ত মুনাফা নিয়ন্ত্রণে আনা এবং ওষুধের ট্রেড মার্জিন ৩০ শতাংশে সীমাবদ্ধ করা। যেসব গোত্রের ঔষুধের দাম কমেছে :
• ইমিউনোথেরাপির ওষুধ: ২০টিরও বেশি ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত ইমিউনোথেরাপি ড্রাগ।
• ডেনোসুম্যাব (Denosumab): স্তন ও প্রস্টেট ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত।
• পেগফিলগ্রাস্টিম (Pegfilgrastim): ক্যানসার রোগীদের নিউট্রোপেনিয়া প্রতিরোধে ব্যবহৃত।
• বেভাসিজুম্যাব (Bevacizumab): কোলন, ডিম্বাশয় ও জরায়ুমুখের ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত।