সঞ্জয় কুমার দোলুই | ৩০ শে অক্টোবর ২০২৬ : ভারত কৃষি প্রধান দেশ। কৃষি আমাদের ভিত্তি। কৃষকদের কথা ভেবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী "প্রধানমন্ত্রী কৃষক সম্মাননীধি যোজনা" (PM KISAN) চালু করেন। কৃষকদের আর্থিক সহায়তা এই পিএম কিষাণ (PM Kisan)। বছরে মোট ৬ হাজার টাকা দেওয়া হয় তিনটি কিস্তিতে। আজ ৩০ শে অক্টোবর শুক্রবার পিএম কিষাণ এর ২৪তম কিস্তির ২০০০ টাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের বানাসকাঁথা থেকে।
পিএম কিষাণ এর ২৪তম কিস্তির ২০০০ টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে ডিরেক্ট বেনিফিট টান্সফার ( DBT) পদ্ধতির মাধ্যমে। এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রায় ৯.৩৪ কোটি কৃষক সুবিধা ভোগ করে। পিএম কিষাণ এর ২৪তম কিস্তির ১৮ হাজার ৬৯০ কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। ইতিমধ্যে বহু কৃষক অ্যাকাউন্টে পিএম কিষাণ এর ২৪তম কিস্তির ২০০০ টাকা পৌঁছে গেছে। E-KYC অবশ্যই করে নেবেন। টাকা না পেলে পিএম কিষাণ এর হেল্প নম্বর ১৫৫২৬১ অথবা ০১১-২৪৩০০৬০৬ এতে যোগাযোগ করুন এছাড়াও পিএম কিষাণ এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।