Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
জেলার খবর

ন্যূনতম ১৫ হাজার টাকা সম্মানিক ও স্থায়ী নিয়োগের দাবিতে বীরভূমের রাজনগরে সি.এস.পি কর্মীদের বিক্ষোভ, বিডিও-কে স্মারকলিপি

ন্যূনতম ১৫ হাজার টাকা সম্মানিক ও স্থায়ী নিয়োগের দাবিতে বীরভূমের রাজনগরে সি.এস.পি কর্মীদের বিক্ষোভ, বিডিও-কে স্মারকলিপি

ন্যূনতম মাসিক ১৫ হাজার টাকা সম্মানিক, স্থায়ী নিয়োগসহ দাবিতে বিক্ষোভ অবস্থান।বিক্ষোভ শেষে সংগঠনের পক্ষ থেকে বিডিও-র কাছে ১৬ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : ন্যূনতম মাসিক ১৫ হাজার টাকা সম্মানিক, স্থায়ী নিয়োগসহ একাধিক দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন দিলেন সি.এস.পি (CSP) কর্মীরা। বুধবার (২৯ জুলাই) রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও)-এর কার্যালয় চত্বরে এআইইউটিইউসি শ্রমিক সংগঠন অনুমোদিত‘সারা বাংলা সি.এস.পি কর্মী ইউনিয়ন' রাজনগর ব্লক কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ শেষে সংগঠনের পক্ষ থেকে বিডিও-র কাছে ১৬ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

বিক্ষোভে অংশ নেওয়া কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অত্যন্ত কম সম্মানিক, অনিশ্চিত কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তাহীনতার মধ্যে তাঁদের কাজ করতে হচ্ছে। ২০০৮ সাল থেকে তাঁরা বিভিন্ন সরকারি প্রকল্পে মাঠপর্যায়ে কাজ করলেও ২০১৩-১৪ সালে সি.এস.পি কর্মী হিসেবে সরকারি স্বীকৃতি পান। কিন্তু বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে যে সম্মানিক দেওয়া হয়, তা দিয়ে সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে বলে দাবি তাঁদের।

কর্মীদের বক্তব্য, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্রামে গ্রামে ঘুরে স্বনির্ভর গোষ্ঠী গঠন, সরকারি প্রকল্পের প্রচার, মানুষের অভিযোগ শোনা এবং বিভিন্ন প্রশাসনিক কাজের দায়িত্ব পালন করতে হয়। অথচ তাঁদের নামে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বেতন জমা হয় না; পরিবর্তে সংশ্লিষ্ট সংঘের অ্যাকাউন্টে অর্থ পাঠানো হয়। এছাড়াও এখনও পর্যন্ত তাঁদের কোনো স্থায়ী নিয়োগপত্র, সরকারি পরিচয়পত্র (আই-কার্ড) কিংবা নির্ধারিত ইউনিফর্ম দেওয়া হয়নি।

সংগঠনের পক্ষ থেকে তহমিনা খাতুন, মিঠু বাগদি ও নুরেন্নেসা খাতুন জানান, সরকারের কাছে পেশ করা ১৬ দফা দাবির মধ্যে কয়েকটি প্রধান দাবি হল—

বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে মাসিক ন্যূনতম ১৫ হাজার টাকা সম্মানিক প্রদান করতে হবে। সম্প্রতি প্রকাশিত নতুন ম্যানুয়ালে ৪ হাজার টাকা সম্মানিক নির্ধারণের প্রস্তাব তাঁরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন।

ব্লকের মাধ্যমে স্থায়ী এনগেজমেন্ট লেটার, সরকারি আই-কার্ড এবং ইউনিফর্ম প্রদান করতে হবে।

৬০ বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা দিতে হবে।

মাতৃত্বকালীন ছুটি, চিকিৎসাজনিত ছুটি, উৎসব ভাতা বা বোনাস, যাতায়াত ভাতা (TA) এবং মোবাইল রিচার্জের খরচ বহন করতে হবে।

কর্মরত অবস্থায় কোনো কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং পরিবারের একজন সদস্যকে চাকরির ব্যবস্থা করতে হবে।

ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, সি.এস.পি কর্মীরা দীর্ঘদিন ধরে সরকারি পরিষেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ তাঁদের ন্যায্য প্রাপ্য ও কর্ম-নিরাপত্তা আজও নিশ্চিত হয়নি। তাই অবিলম্বে দাবিগুলি বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া হলে আগামী দিনে রাজ্যজুড়ে আরও বৃহত্তর ও তীব্র আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এদিন রাজনগর বিডিও অফিস চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ হয়। কর্মীদের আশা, প্রশাসন তাঁদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।

Related News

স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন Breaking
জেলার খবর
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর...

বিদ্যুৎপৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ল পাঁচ ছাত্রছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ...

1 hrs ago
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে Breaking
জেলার খবর
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে

জমি দখলের অভিযোগে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রভাব খাটানোরও অভিযোগ করেছেন সম্পত্তির দাবিদার সাহিদা বিবি। ঘটনাকে কেন্দ্র ক...

1 hrs ago
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের Breaking
জেলার খবর
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রাম...

বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের নবীনগঞ্জ এলাকায় আচমকাই ভেঙে পড়ল ২০০০ লিটারের জলের ট্যাঙ্ক।

1 hrs ago
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের Breaking
জেলার খবর
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারে...

বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের ন্যাজাটে বিদ্যাধরী নদীর জরাজীর্ণ বাঁধ পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক সনৎ সর্দার।

1 hrs ago
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ Breaking
জেলার খবর
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়...

বসিরহাট ২ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি সৌমেন মণ্ডলকে ঘিরে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো এলাকায়।

1 hrs ago
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য Breaking
জেলার খবর
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না ...

রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে তৈরি হলো প্রশাসনিক অচলাবস্থা। নির্ধারিত দিন ও সময়ে সভাপতি নির্বাচনের জন্য ...

2 hrs ago
ভাষা নির্বাচন করুন