Sangbad Bharat
Monday, 28 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
সনাতন ধর্ম শাস্ত্রে তর্পন ও পিতৃপক্ষ জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম বাগডুবি কে দত্তক নিলো বাঁকুড়া জেলা পুলিশ। বিদ্যাসাগরের জন্মদিনে রামপুরহাট টেক্সটবুক লাইব্রেরিতে নানা প্রতিযোগিতা ও অনুষ্ঠান মিলন প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে বীরভূমের লোকপুরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপু... বিদ্যাসাগরের জন্মদিনকে আদর্শ শিক্ষক দিবস হিসেবে পালন রামধনু পাবলিক স্কুলে TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘উপলক্ষ উপভোট!’, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, রবিবার রাত ১০ টায় "সেবা রঙ্গোলি দেশের সঙ্গে" কর্মসূচি পালিত হল রাইপুরে। ‘দয়ার সাগর’ থেকে ‘ডাক্তারবাবু’: এক বিস্মৃত অধ্যায় সনাতন ধর্ম শাস্ত্রে তর্পন ও পিতৃপক্ষ জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম বাগডুবি কে দত্তক নিলো বাঁকুড়া জেলা পুলিশ। বিদ্যাসাগরের জন্মদিনে রামপুরহাট টেক্সটবুক লাইব্রেরিতে নানা প্রতিযোগিতা ও অনুষ্ঠান মিলন প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে বীরভূমের লোকপুরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপু... বিদ্যাসাগরের জন্মদিনকে আদর্শ শিক্ষক দিবস হিসেবে পালন রামধনু পাবলিক স্কুলে TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘উপলক্ষ উপভোট!’, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, রবিবার রাত ১০ টায় "সেবা রঙ্গোলি দেশের সঙ্গে" কর্মসূচি পালিত হল রাইপুরে। ‘দয়ার সাগর’ থেকে ‘ডাক্তারবাবু’: এক বিস্মৃত অধ্যায়
রাজ্য-রাজনীতি

দ্বিতীয়বারেও সদস্যদের অনুপস্থিতিতে হলো না রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন

দ্বিতীয়বারেও সদস্যদের অনুপস্থিতিতে হলো না রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন

রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে ফের তৈরি হল জটিলতা। নির্ধারিত দিনে সদস্য-সদস্যাদের অনুপস্থিতির কারণে দ্বিতীয়বারের মতো মুলতবি হয়ে গেল সভাপতি নির্বাচন প্রক্রিয়া

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে ফের তৈরি হল জটিলতা। নির্ধারিত দিনে সদস্য-সদস্যাদের অনুপস্থিতির কারণে দ্বিতীয়বারের মতো মুলতবি হয়ে গেল সভাপতি নির্বাচন প্রক্রিয়া। ফলে সভাপতি ও সহ-সভাপতি পদ শূন্য থাকায় কার্যত অচলাবস্থা কাটল না রাজনগর পঞ্চায়েত সমিতিতে।


জানা গেছে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে পদাধিকারীদের পদত্যাগের ঘটনা সামনে এসেছে। সেই ধারাবাহিকতায় পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে রাজনগর পঞ্চায়েত সমিতির তৎকালীন সভাপতি নিবেদিতা সাহা পদত্যাগ করেন। এরপর সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হয় অনিশ্চয়তা।


বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর সভাপতি নির্বাচনের জন্য নির্ধারিত সময় থাকলেও এক ঘণ্টা পেরিয়ে গেলেও বিরোধী দলনেতা অনুপ গরাই ছাড়া পঞ্চায়েত সমিতির কোনও সদস্য-সদস্যাকে উপস্থিত হতে দেখা যায়নি। নির্বাচনকে ঘিরে ব্লক অফিস সংলগ্ন নির্ধারিত এলাকার মধ্যে রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল। সকাল দশটার পর থেকেই সভাপতি কে হবেন, তা জানতে নির্ধারিত এলাকার বাইরে কৌতূহলী মানুষের ভিড় জমতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত কোনও তৃণমূল সদস্য উপস্থিত না হওয়ায় নির্বাচন প্রক্রিয়া ফের মুলতবি হয়ে যায়।


উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাজনগর পঞ্চায়েত সমিতির তৎকালীন সভাপতি নিবেদিতা সাহার বিরুদ্ধে তাঁর দলেরই ৯ জন সদস্য-সদস্যা অনাস্থা প্রস্তাব আনেন। পরদিন, ২৫ আগস্ট তিনি এসডিওর চেম্বারে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। এরপর ৩ সেপ্টেম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পরিমল সাহাও এসডিওর কাছে পদত্যাগপত্র জমা দেন। তারপর থেকেই সভাপতি ও সহ-সভাপতি—দুটি গুরুত্বপূর্ণ পদই শূন্য রয়েছে।


প্রশাসনিক অচলাবস্থা কাটাতে মহকুমা শাসকের পক্ষ থেকে গত ১৫ সেপ্টেম্বর সভাপতি নির্বাচনের দিন ধার্য করা হয়েছিল। কিন্তু সেদিনও বিরোধী দলনেতা অনুপ গরাই ছাড়া অন্য কোনও সদস্য উপস্থিত না থাকায় নির্বাচন সম্ভব হয়নি। এরপর ২৪ সেপ্টেম্বর পুনরায় সভাপতি নির্বাচনের দিন ঘোষিত হলেও হলেও একই পরিস্থিতির পুনরাবৃত্তি হয়।


রাজনগর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অনুপ গরাই বলেন, “বর্তমানে সভাপতি ও সহ-সভাপতি—দুটি পদই খালি। পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির যে কাজগুলি রয়েছে, সেগুলি সভাপতির অনুমোদন ছাড়া হয় না। ফলে সেগুলি আটকে রয়েছে। কেবল বিডিও সাহেবের অধীনে যে কাজগুলি করা সম্ভব, সেগুলিই হচ্ছে। এর ফলে মানুষের উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে।”


তিনি আরও জানান, পঞ্চায়েত সমিতিকে দ্রুত সচল করা এবং সাধারণ মানুষের কাজ যাতে আটকে না থাকে, সেই দাবিতে বিডিও, এসডিও এবং জেলা শাসকের কাছে তাঁরা আবেদন জানাবেন।


দ্বিতীয়বারও সভাপতি নির্বাচন না হওয়ায় রাজনগর পঞ্চায়েত সমিতির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related News

মিলন প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে বীরভূমের লোকপুরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপুটেশন Breaking
রাজ্য-রাজনীতি
মিলন প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে বীরভূমের লোকপুরে কংগ্রেসের বিক্ষো...

আসন্ন নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে জাতীয় কংগ্রেসের প্রার্থী মিলন প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে লোকপুরে বিক্ষোভ মিছ...

1 days ago
এস আই আর প্রক্রিয়া বন্ধ ও মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, বীরভূমে Breaking
রাজ্য-রাজনীতি
এস আই আর প্রক্রিয়া বন্ধ ও মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণের দাবিতে বি...

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অবিলম্বে অপসারণ। সমগ্র এস আই আর প্রক্রিয়া বন্ধ করা। এস আই আর-এর মাধ্যমে ভোটার তা...

2 days ago
'খাম প্রতীক নিয়ে কেন কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি?' কমিশনের 'উত্তর' চাইছে হাইকোর্ট
রাজ্য-রাজনীতি
'খাম প্রতীক নিয়ে কেন কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি?' কমিশনের 'উত্তর' চাই...

আইএসএফ-দলের প্রতীক খাম। এই প্রতীকেই দু’টি বিধানসভা নির্বাচনে লড়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট । তবে আসন্ন অক্টোবর মাসে যে...

3 days ago
'মিলন কে উপনির্বাচনে লড়তে দিন' আজ ফের শুনানি হাইকোর্টে Breaking
রাজ্য-রাজনীতি
'মিলন কে উপনির্বাচনে লড়তে দিন' আজ ফের শুনানি হাইকোর্টে

বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান ''মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন।'' তাঁর প্রাথমিক পর্যবেক্ষণ, ''আমি অন্তর্বর...

3 days ago
বারুইপুর আইনজীবী নিগ্রহ কান্ডে জেলাজজ ও পুলিশ সুপারের রিপোর্ট তলব হাইকোর্টের Breaking
রাজ্য-রাজনীতি
বারুইপুর আইনজীবী নিগ্রহ কান্ডে জেলাজজ ও পুলিশ সুপারের রিপোর্ট তলব হাইক...

বারুইপুর আদালতে আইনজীবী সায়ন ব্যানার্জির উপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার ...

3 days ago
বসিরহাট আদালত চত্বরে আইনজীবীদের প্রতিবাদ মিছিল Breaking
রাজ্য-রাজনীতি
বসিরহাট আদালত চত্বরে আইনজীবীদের প্রতিবাদ মিছিল

বারুইপুর আদালত চত্বরে আইনজীবী তথা সিপিআইএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা এবং তার দিকে ডিম ছোড়ার অভিযোগের প্রতিবা...

3 days ago
ভাষা নির্বাচন করুন