মোল্লা জসিমউদ্দিন, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর আদালতে আইনজীবী সায়ন ব্যানার্জির উপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলাজজ এবং বারুইপুরের পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট তলবের কথা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে।আইনজীবী শুভঙ্কর নাগ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান, -'মঙ্গলবার একটি জামিন সংক্রান্ত মামলায় সওয়াল করে বেরোনোর পর সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম ছোড়া হয়'। অভিযোগ, এরপর প্রায় দু'ঘণ্টা তাঁকে আদালত কক্ষে আটকে রাখা হয়।একাংশ আইনজীবীদের দাবি, -'ঘটনার সময় আদালতের ভিতরে জেলা জজ এবং বারুইপুর থানার আইসি উপস্থিত ছিলেন।' তাঁদের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ।
আইনজীবীদের স্বাধীনভাবে পেশাগত কাজ করার পরিবেশ নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানান, -'রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হতে পারে।' এর আগে কলকাতা হাইকোর্ট চত্বরে একই ধরনের ঘটনার পর স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল। সেই মামলার রায়ের কপিও প্রধান বিচারপতির হাতে তুলে দেন আইনজীবীরা। গত মঙ্গলবার বারুইপুর আদালতে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল।
ভাঙড় কলেজে অশান্তির ঘটনায় ধৃত এসএফআই সদস্যদের হয়ে সওয়াল করতে গিয়েই এই হেনস্থার মুখে পড়তে হয় সিপিআইএম-এর তরুণ এই আইনজীবী নেতাকে। এই ঘটনায় এবার দক্ষিণ চব্বিশ পরগণার জেলা জজ এবং পুলিশ সুপারের থেতে রিপোর্ট তলব করা হবে বলে জানালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে।