Sangbad Bharat
Tuesday, 25 August 2026
Home জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নাকড়াকোন্দায় পথসভা 'ডাক সেবা আপস' পরিষেবা চালু হলো টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ মুক্তির আগেই বড় সাফল্য ! কন্নড় তারকা যশ অভিনীত ছবি ‘টক্সিক’ , বাড়ানো হল শো প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার" সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নাকড়াকোন্দায় পথসভা 'ডাক সেবা আপস' পরিষেবা চালু হলো টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ মুক্তির আগেই বড় সাফল্য ! কন্নড় তারকা যশ অভিনীত ছবি ‘টক্সিক’ , বাড়ানো হল শো প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার"
রাজ্য-রাজনীতি

অভয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, আরজি করের বিচার চায় জনগন

অভয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, আরজি করের বিচার চায় জনগন

আজ ৯ ই আগস্ট ২ বছর অতিক্রান্ত অভয়ার বিচার দাবিতে কলকাতা রাজপথে নাগরিক সমাজ, অভয়া মঞ্চ এবং জুনিয়র চিকিৎসক সংগঠন

সঞ্জয় কুমার দোলুই, হুগলি : ২০২৪ সালে ৯ ই আগস্ট মহানগরী তিলোত্তমার বুকে আরজি কর মেডিকেল কলেজে পড়ুয়া মহিলা চিকিৎসক রাতে কর্মরত অবস্থায় নৃশংস খুন এবং ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাংলা। শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের কোণায় কোণায়, আরজি কর আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে এবং বিদেশেও তার প্রভাব পড়ে। তিলোত্তমার বিচারের দাবিতে সাধারণ মানুষ থেকে, শিল্পী, সাহিত্যিক, সমাজকর্মী, নাট্যকার, সমাজের বিশিষ্টজন, শিক্ষক, ইঞ্জিনিয়ার, তথ্যপ্রযুক্তিকর্মী, আইনজীবী, ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্ল্যাবের কর্মী-সমর্থক, সিনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, মহিলা পুরুষ দিনের পর দিন আন্দোলনে সামিল হয়েছিল। 

আজ ৯ ই আগস্ট ২ বছর অতিক্রান্ত অভয়ার বিচার দাবিতে কলকাতা রাজপথে নাগরিক সমাজ, অভয়া মঞ্চ এবং জুনিয়র চিকিৎসক সংগঠন। তারা বলেন, বিচারহীন ২ বছর অতিক্রম করলো। সঞ্জয় রায় একা দোষী নয়। তারা অভয়ার বিচার চায়, আরজি করের বিচার চায়। তিলোত্তমার বিচারের দাবিতে কলকাতায় কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয় দুপুর ২ টার সময় ধর্মতলায় গিয়ে শেষ হয়। এই মিছিলে সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেয়। যদিও নতুন করে হাইকোর্টে মামলা চলছে আরজি কর মামলার, নতুন সরকার গঠন করার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আশ্বাস দিয়েছেন, অভয়ার দোষীদের ছাড়া হবে না। আরজিকর মামলার তদন্ত চলছে। মানুষ কিন্তু আছে, বিচারের আশায়। 


প্রসঙ্গত আরজি কর মামলায় আদালত ১৮ ই জানুয়ারি সঞ্জয় রায় কে দোষী সাব্যস্ত করে ভারতীয় ন্যায় সংহিতা'য় ৬৩ নং ধারায় (ধর্ষণ),৬৪ নং ধারায় (ধর্ষণের সময় এমন ভাবে আঘাত করা,যাতে মৃত্যু হয়), ১০৩ (১) নং ধারায় (খুন)। ২০ই জানুযারি আরজি কর মামলার সাজা ঘোষণা করেন বিচারপতি অর্নিবান দাস ৬৪ নং ধারায় , ৬৬ নং, ১০৩(১) নং ধারায় সঞ্জয় রায়ে আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করে এবং ৫০ হাজার টাকা জরিমানা করে। নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন রাষ্ট্র কে। বিচারপতি অর্নিবান দাস আরজি কর মামলা সম্পর্কে বলেন, "এই মামলা বিরলের থেকে বিরলতম নয়"। 


আরজি কর মামলায় সঞ্জয় রায় কে দোষী সাব্যস্ত করেছে আদালত। সাধারণ মানুষ থেকে আইনজীবী সকলের একই প্রশ্ন সঞ্জয় রায় একা দোষী নয়। আজও বিচারের আশায় রয়েছে অভয়ার পরিবার এবং বাংলার জনতা।

Related News

সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ Breaking
রাজ্য-রাজনীতি
সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ

সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ। বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের মূল গেট বন্ধ করে তীর-ধনুক...

7 hrs ago
বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নাকড়াকোন্দায় পথসভা Breaking
রাজ্য-রাজনীতি
বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নাকড়াকোন্দায় পথসভা

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বীরভূমের দুবরাজপুর বিধানসভার নাকড়াকোন্দা অঞ্চলের ১ নম্বর শক্তিকেন্দ্র...

7 hrs ago
'ডাক সেবা আপস' পরিষেবা চালু হলো Breaking
রাজ্য-রাজনীতি
'ডাক সেবা আপস' পরিষেবা চালু হলো

সারা দেশব্যাপী ১৪ টি ডাক অফিসের আধুনিকরণের মাধ্যমে চালু হলো 'ডাক সেবা আপস'

9 hrs ago
টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ Breaking
রাজ্য-রাজনীতি
টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক ব...

টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় জরুরি শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরী অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। আদাল...

1 days ago
'জনগণনায় শিক্ষকদের ডিউটি হলে তা 'অন ডিউটি' হিসাবে গণ্য হবে', কলকাতা হাইকোর্ট
রাজ্য-রাজনীতি
'জনগণনায় শিক্ষকদের ডিউটি হলে তা 'অন ডিউটি' হিসাবে গণ্য হবে', কলকাতা হা...

কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে যে, -'জনগণনায় শিক্ষকদের ডিউটি হলে তা অন ডিউটি হিসেবে গ্রাহ্য হবে

2 days ago
সরকার পোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা বকেয়া ডিএ পাবেন কিনা? রাজ্যের লিখিত অবস্থান জানতে চাইলো হাইকোর্ট
রাজ্য-রাজনীতি
সরকার পোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা বকেয়া ডিএ পাবেন কিনা? রাজ্য...

রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা বকেয়া মহার্ঘভাতা বা ডিএ পাবেন কি না? তা নিয়ে এবার ...

2 days ago
ভাষা নির্বাচন করুন