Sangbad Bharat
Monday, 28 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
সনাতন ধর্ম শাস্ত্রে তর্পন ও পিতৃপক্ষ জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম বাগডুবি কে দত্তক নিলো বাঁকুড়া জেলা পুলিশ। বিদ্যাসাগরের জন্মদিনে রামপুরহাট টেক্সটবুক লাইব্রেরিতে নানা প্রতিযোগিতা ও অনুষ্ঠান মিলন প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে বীরভূমের লোকপুরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপু... বিদ্যাসাগরের জন্মদিনকে আদর্শ শিক্ষক দিবস হিসেবে পালন রামধনু পাবলিক স্কুলে TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘উপলক্ষ উপভোট!’, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, রবিবার রাত ১০ টায় "সেবা রঙ্গোলি দেশের সঙ্গে" কর্মসূচি পালিত হল রাইপুরে। ‘দয়ার সাগর’ থেকে ‘ডাক্তারবাবু’: এক বিস্মৃত অধ্যায় সনাতন ধর্ম শাস্ত্রে তর্পন ও পিতৃপক্ষ জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম বাগডুবি কে দত্তক নিলো বাঁকুড়া জেলা পুলিশ। বিদ্যাসাগরের জন্মদিনে রামপুরহাট টেক্সটবুক লাইব্রেরিতে নানা প্রতিযোগিতা ও অনুষ্ঠান মিলন প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে বীরভূমের লোকপুরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপু... বিদ্যাসাগরের জন্মদিনকে আদর্শ শিক্ষক দিবস হিসেবে পালন রামধনু পাবলিক স্কুলে TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘উপলক্ষ উপভোট!’, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, রবিবার রাত ১০ টায় "সেবা রঙ্গোলি দেশের সঙ্গে" কর্মসূচি পালিত হল রাইপুরে। ‘দয়ার সাগর’ থেকে ‘ডাক্তারবাবু’: এক বিস্মৃত অধ্যায়
খেলা

জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট শেষ হলো

জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট শেষ হলো

মোল্লা জসিমউদ্দিন : টানা পাঁচ দিনের উত্তেজনাপূর্ণ জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র (অনূর্ধ্ব-১৩) টুর্নামেন্ট ২০২৬ শেষ হল প্রত্যাশিত সাফল্যের সঙ্গেই। হরিনাভি’র স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমি’তে ফাইনালে বাংলার কোনও প্রতিনিধি না থাকলেও যে মানের খেলা উপহার দিয়েছে অনূর্ধ্ব ১৩ - এর ভিন রাজ্যের উঠতি প্রতিভারা, তাতে আগামী দিনে এই খেলায় দেশের ভবিষ্যৎ যে সঠিক হাতেই রয়েছে তা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


এদিন কিশোরী বিভাগের সিঙ্গেলসে মুখোমুখি হয়েছিল তেলেঙ্গানা'র দুই প্রতিযোগী লিয়োশা কোরুকণ্ডা এবং শানভি রেড্ডি নিম্মা। স্ট্রেট সেটে শানভি'কে পরাজিত করেন লিয়োশা খেলার ফল ১৫-১০ এবং ১৫-১২। কিশোর বিভাগের সিঙ্গেলসে উত্তরাখণ্ডের সার্থক যোশী ১৫-১২ এবং ১৫-১০ ব্যবধানে পরাজিত করেন অন্ধ্রপ্রদেশের রেহান দুদেকুলা।কিশোর এবং কিশোরী বিভাগের ফাইনালে যারা একে অপরের প্রতিপক্ষ ছিল তারাই ডাবলসে টিম হিসেবে খেলে। কিশোর বিভাগের ডবলসে রেহান এবং সার্থকের জুটি পরাজিত করে রাজস্থানের প্রতিনিধিত্ব করা লোকেশ গুরজার এবং রক্ষিত সিং-এর জুটি'কে ১৬-১৪ এবং ১৫-১২ ব্যবধানে। 


কিশোরী বিভাগের ডবলসে মহারাষ্ট্রের জুটি হেজেল যোশী দিভিশা সিং- কে স্ট্রেট সেটে পরাজিত করে লিয়োশা এবং শানভি রেড্ডি, খেলার ফল ১৬-১৪ এবং ১৫-৬।জাতীয় স্তরের সাব-জুনিয়র এই টুর্নামেন্টের ফাইনালে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব জহর দাস। এ ছাড়াও ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত। এই টুর্নামেন্টের উদ্বোধনের দিন উজ্জ্বল উপস্থিতি ছিল অলিম্পিয়ান চেতন আনন্দের।

Related News

বাঁকুড়াতে একদিনের স্মৃতি ফুটবল প্রতিযোগিতা।
খেলা
বাঁকুড়াতে একদিনের স্মৃতি ফুটবল প্রতিযোগিতা।

সম্প্রতি শালতোড়া বিধানসভার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুর সংলগ্ন আমডাঙ্গা বন্ধু বৃন্দ ক্লাবের পরিচালনায় স্বর্গীয় অশোক হ...

10 days ago
ক্যারাটে বেল্ট প্রতিযোগিতা ও বাৎসরিক অনুষ্ঠান রাইপুরে।
খেলা
ক্যারাটে বেল্ট প্রতিযোগিতা ও বাৎসরিক অনুষ্ঠান রাইপুরে।

রাইপুর ব্লক কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো ক্যারাটে বেল্ট পরীক্ষা ও শিশুদের বস্ত্র বিতরণ সহ বাৎসরিক অনুষ্ঠান

13 days ago
জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়রের নক্ষত্রময় উদ্বোধন
খেলা
জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়রের নক্ষত্রময় উদ্বোধন

শুক্রবার মহাসমারোহে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু‌ হয়ে গেল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র (অনূর্ধ্ব-১৩) টুর্নামেন্...

16 days ago
পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর অনুপ্রেরণায় বান্দোয়ান বিধানসভার বান্দোয়ান ব্লকের চিরু্ডি ময়দানে এমপি কাপ ২০২৬
খেলা
পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর অনুপ্রেরণায় বান্দোয়ান বিধান...

পুরুলিয়ার লোকপ্রিয় সাংসদ সম্মানীয় জ্যোতির্ময় সিং মাহাতোর অনুপ্রেরণায় বান্দোয়ান বিধানসভার বান্দোয়ান ব্লকের চিরু্ডি...

28 days ago
২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার" Breaking
খেলা
২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "...

মোহনবাগান কে ৪-১ গোলে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। দীর্ঘ ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। গত মরশুমে...

1 months ago
অভিষেক টেস্টে বিধ্বংসী বোলিং ৪ উইকেট মানব সুথারের Breaking
খেলা
অভিষেক টেস্টে বিধ্বংসী বোলিং ৪ উইকেট মানব সুথারের

গলে ভারত বনাম শ্রীলঙ্কারা টেস্ট ম্যাচে অভিষেক ঐতিহাসিক রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটার মানব সুথার। ২৪ বছর বয়সী বোলার ভারতী...

1 months ago
ভাষা নির্বাচন করুন