সাধন মন্ডল, বাঁকুড়া: সম্প্রতি শালতোড়া বিধানসভার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুর সংলগ্ন আমডাঙ্গা বন্ধু বৃন্দ ক্লাবের পরিচালনায় স্বর্গীয় অশোক হেমব্রম আট দলীয় স্মৃতি কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা হয়ে গেল বৃহস্পতিবার স্থানীয় ফুটবল মাঠে। এই দিনের ফাইনাল খেলাতে মুখোমুখি হয় মেজিয়া এফসি ও টিনা ইলেভেন লটিয়াবনি দুর্লভপুর খেলা নির্ধারিত সময় গোলশূন্য অবস্থায় শেষ হয় । ট্রাইব্রেকারে মেজিয়া এফসি তিন দুই গোলে, টিনা ইলেভেন লটিয়াবনি দুর্লভপুর ফুটবল টিমকে পরাজিত করে জয় লাভ করে। প্রতিযোগিতার উদ্যোক্তা ক্লাবের সদস্য কৃষ্ণ লোহার জানান ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় জয়ী দলের রাজা বাউরী। ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হয় টিনা ইলেভেন লটিয়াবনি দলের কৃষ্ণ লোহার। সেরা গোলরক্ষক নির্বাচিত হয় মেজিয়া দলের অক্ষয় সাহা। সেরা ডিফেন্ডার নির্বাচিত হয় লটিয়াবনি দলের অজয় বাস্কে।
ফাইনালে জয়ী দলকে ট্রফি ও জার্সি দিয়ে পুরস্কৃত করা হয়। ফাইনালে পরাজিত দলকে ট্রফি ও জার্সি দিয়ে পুরস্কৃত করা হয়।সেমিফাইনালের দুটো পরাজিত দলকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়।খেলাকে কেন্দ্র করে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই দিনের খেলা গুলি পরিচালনা করেন অভিজিৎ ঘটক ,প্রদীপ দাস ,সাহেব সাহা ও অভিজিৎ কুম্ভকার। চূড়ান্ত পর্যায়ের খেলা দেখতে মাঠে হাজার হাজার ফুটবলপ্রেমী হাজির হয়েছিলেন।