Sangbad Bharat
Sunday, 26 July 2026
Home খেলা জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি
Breaking News
APAAR ID নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের স্বেচ্ছাসেবী হলে থাকতেই হবে অপট আউটের সুযোগ সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত রাজ্য সরকারের পাকিস্তানের কর্তৃত্ব অস্বীকার: আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে বেলুচিস্তানের ‘স্বঘোষিত প্রশাস... শিক্ষক সংকটে সাত মাস ধরে তালাবন্ধ শিশু শিক্ষাকেন্দ্র, বিপাকে বীরভূমের খন্নি গ্রামের পড়ুয়... রাজ্যসভার সাংসদপদে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। ১ দিনও অধিবেশনে না গিয়ে ইস্তফা ইংল্যান্ড কে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা, ৮ মিনিটেই ব্রিটিশ বধ। ১৮ বছর পর কলকাতায় আসছেন কবি,সাহিত্যিক তসলিমা নাসরিন ১ আগস্ট থেকে ইসকনের হাতে মিড ডে মিল, ডিম নিয়ে জল্পনার মাঝেই বড় বার্তা প্রশাসনের APAAR ID নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের স্বেচ্ছাসেবী হলে থাকতেই হবে অপট আউটের সুযোগ সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত রাজ্য সরকারের পাকিস্তানের কর্তৃত্ব অস্বীকার: আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে বেলুচিস্তানের ‘স্বঘোষিত প্রশাস... শিক্ষক সংকটে সাত মাস ধরে তালাবন্ধ শিশু শিক্ষাকেন্দ্র, বিপাকে বীরভূমের খন্নি গ্রামের পড়ুয়... রাজ্যসভার সাংসদপদে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। ১ দিনও অধিবেশনে না গিয়ে ইস্তফা ইংল্যান্ড কে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা, ৮ মিনিটেই ব্রিটিশ বধ। ১৮ বছর পর কলকাতায় আসছেন কবি,সাহিত্যিক তসলিমা নাসরিন ১ আগস্ট থেকে ইসকনের হাতে মিড ডে মিল, ডিম নিয়ে জল্পনার মাঝেই বড় বার্তা প্রশাসনের
জেলার খবর

ভাতারে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব

ভাতারে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব

ভাতারের মহাপ্রভু তলা থেকে রথযাত্রা শুরু হয় । এদিন হাজার হাজার দর্শনার্থীরা রথের দড়িতে টান দেন । ভাতারের বিধায়ক সৌমেন কার্ফা সহ এলাকার গুণী ব্যক্তিতরা

সেখ রাজু, বলগনা : আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উদযাপিত হয় । সনাতন ধর্মের অন্যতম প্রধান উৎসব । ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রার দ্বারকা থেকে বৃন্দাবন যাত্রার স্মরণে এই উৎসব পালিত হয় । প্রতিবছর মতন এবছরও সাড়ম্বরে ভাতারে রথযাত্রা পালিত হয় । ভাতারের মহাপ্রভু তলা থেকে রথযাত্রা শুরু হয় । এদিন হাজার হাজার দর্শনার্থীরা রথের দড়িতে টান দেন । ভাতারের বিধায়ক সৌমেন কার্ফা সহ এলাকার গুণী ব্যক্তিতরা আজকের রথযাত্রায় শামিল হল ।


বিধায়ক সৌমেন কার্ফা জানান প্রতিবছরই রথযাত্রা উৎসবকে বাংলার পূর্বের সরকার নিজেদের রথ বলে পরিচালিত করত । তৃণমূল কংগ্রেসের নেতাদের সারম্বরে সাধারণ মানুষ উপেক্ষিত থাকত । আজ তার উল্টো ছবি । সাধারণ মানুষরা সামনে এবং বিজেপি নেতৃত্বরা পেছনে । মহাপ্রভু তলা থেকে রথযাত্রার শুরুতেই উপস্থিত ছিলেন ভাতারের ২০২১ এর বিজেপি প্রার্থী মহেন্দ্রনাথ কোনার । সমগ্র রথের এলাকা পরিদর্শন করেন এবং তিনি জানান ভাতার হলো সম্প্রীতির পিঠস্থান । রথের দড়ি টানতে যত পুন্যার্থী অংশগ্রহণ করে, তার থেকে অধিক বেশি পুন্যার্থীর সমাগম ঘটে রাস্তার ধারে । প্রতি বছরের ন্যায় এ বছরও রথে হাজার হাজার পুন্যার্থীর উপস্থিতি একতার ছবি ফুটিয়ে তোলে ।


সকলের সঙ্গে রথযাত্রায় পায়ে পা মেলালেন ভাতারের বিশিষ্ট সমাজসেবী অশোক হাজরা সহ এলাকার বিশিষ্ট গুনিতজ্ঞ ব্যক্তিত্বরা । প্রতিবছরেই রথযাত্রাকে সামনে রেখে ভাতারে হাজার হাজার পুন্যার্থীদের সমাগম ঘটে । পুণ্যার্থীদের যাতে কোনো রূপ অসুবিধা না হয় সেদিকে যথেষ্ট নজর দাড়ি রাখে ভাতার পুলিশ প্রশাসন এই দাবি রাখলেন সমাজসেবী অশোক হাজরা । পাশাপাশি তিনি জানান ভাতার হলো সম্প্রীতির জায়গা । বিগত সময় মানুষ একসঙ্গে যেরকম থেকে এসেছে, আগামী দিনেও সেই সম্প্রীতি অটুট থাকবে ।


অজ্ঞাত কোন কারনে ভাতারের আমারুন গ্রামে বিগত ১৫ বছর ধরে রথযাত্রার জৌলুষ হারিয়ে গেলেও এ বছরে সাড়ম্বরে রথযাত্রা পালন করল আমারুণ গ্রামের বাসিন্দারা । রথযাত্রা সমগ্র গ্রাম প্রদক্ষণ করার পাশাপাশি মানুষের আশীর্বাদ গ্রহণ করলেন রথযাত্রা কমিটির সদস্যরা । রথের দড়ি টেনে সকলের জন্য মঙ্গলকামনা করলেন বিজেপি নেতা বাপ্পা মুখার্জি পাশাপাশি তিনি জানান ভাতারের বিধায়ক সৌমেন কার্ফার দূরদৃষ্টিতে সমগ্র ভাতার নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে । সেই দেখানো পথকে সামনে রেখে আগামী দিন একসঙ্গে আমরা চলব । বাবা জগন্নাথের কাছে বিধায়ক সৌমেন কার্ফার নবাগত কন্যা সন্তানের জন্য আশীর্বাদ চাইলেন ।

Related News

বাঁকুড়ায় দরিদ্র ছাত্রীর পাশে সমাজকর্মী সৌভিক মল্লিক।
জেলার খবর
বাঁকুড়ায় দরিদ্র ছাত্রীর পাশে সমাজকর্মী সৌভিক মল্লিক।

অর্থাভাবে বই কিনতে পারছিলেন না ,সেই খবরটি রাইপুর সবুজ বাজারের বিশিষ্ট বিজেপি কর্মী তথা সমাজকর্মী সৌভিক মল্লিকের কানে পৌঁ...

8 hrs ago
ভারতীয় স্টেট ব্যাংকের বাঁকুড়া রাইপুর বাজার শাখার উদ্যোগে বিশেষ পরিষেবা প্রদান।
জেলার খবর
ভারতীয় স্টেট ব্যাংকের বাঁকুড়া রাইপুর বাজার শাখার উদ্যোগে বিশেষ পরিষেব...

ভারতীয় স্টেট ব্যাঙ্কের রাইপুর বাজার শাখার উদ্যোগে গ্রাহকদের ফোনে whatsapp এর মাধ্যমে গ্রাহকরা যাতে ব্যাংকের যাবতীয় সুয...

2 days ago
স্মার্ট মিটারের বিরুদ্ধে বীরভূমের সিউড়িতে মানববন্ধন, আন্দোলন
জেলার খবর
স্মার্ট মিটারের বিরুদ্ধে বীরভূমের সিউড়িতে মানববন্ধন, আন্দোলন

স্মার্ট মিটার বাতিলের দাবিতে সারা রাজ্যের পাশাপাশি বীরভূমের সিউড়িতেও মানববন্ধন কর্মসূচি পালন করল সারা বাংলা বিদ্যুৎ গ্র...

2 days ago
বাঁকুড়া পুরুলিয়া জাতীয় সড়কের উপর গ্যাসের লরিতে আগুন
জেলার খবর
বাঁকুড়া পুরুলিয়া জাতীয় সড়কের উপর গ্যাসের লরিতে আগুন

বাঁকুড়া পুরুলিয়া ৬০নম্বর জাতীয় সড়কে পুয়াবাগানে ইঞ্জিনিয়ারিং কলেজের সন্নিকটে সিএনজি গ্যাস বোঝাই একটি গাড়িতে অগ্নিক...

3 days ago
স্বনির্ভর গোষ্ঠীরএক মহিলার আত্মহত্যা কে কেন্দ্র করে উত্তাল রানীবাঁধের ঠুঁটাশোল।
জেলার খবর
স্বনির্ভর গোষ্ঠীরএক মহিলার আত্মহত্যা কে কেন্দ্র করে উত্তাল রানীবাঁধের ...

মানসিক চাপ সহ্য করতে না পেরে স্বনির্ভর গোষ্ঠীর এক সদস্যা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠল রানিবাঁধ ব্লকের অম্বিকানগর পঞ্চ...

4 days ago
নেতাজী সুভাষ রোডের নাম অপরিবর্তিত রাখার দাবিতে রামপুরহাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন
জেলার খবর
নেতাজী সুভাষ রোডের নাম অপরিবর্তিত রাখার দাবিতে রামপুরহাট মহকুমা শাসকের...

রামপুরহাটের পাঁচমাথা মোড় থেকে নিশ্চিন্তপুর ঝনঝনিয়া সাঁকো পর্যন্ত দীর্ঘদিন ধরে পরিচিত 'নেতাজী সুভাষচন্দ্র বসু রোড' নামে...

4 days ago