Sangbad Bharat
Saturday, 17 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ...
রাজ্য-রাজনীতি

নতুন শ্রমকোডের মাধ্যমে শ্রমিকদের দীর্ঘদিনের অর্জিত অধিকার খর্ব করার চেষ্টা- প্রতিবাদ করতে পার্লামেন্ট অভিযানের ডাক শ্রমিক সংগঠন সিটুর

নতুন শ্রমকোডের মাধ্যমে শ্রমিকদের দীর্ঘদিনের অর্জিত অধিকার খর্ব করার চেষ্টা- প্রতিবাদ করতে পার্লামেন্ট অভিযানের ডাক শ্রমিক সংগঠন সিটুর

শ্রমিকদের অধিকার রক্ষা, নতুন শ্রমকোডের বিরোধিতা এবং কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদে আগামী ১ ডিসেম্বর দিল্লিতে শ্রমজীবী মানুষের পার্লামেন্ট অভিযান সফল করার আহ্বান জানালেন সিআইটিইউ নেতা অমিতাভ সিং। শনিবার সকালে সিআইটিইউ অনুমোদিত রামপুরহাট পিএসসি স্লিপার লিমিটেড ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে কারখানার গেটের সামনে আয়োজিত বিক্ষোভ সভায় বক্তব্যের মাধ্যমে এই আহ্বান জানান।

সেখ রিয়াজুদ্দিন, রামপুরহাট : শ্রমিকদের অধিকার রক্ষা, নতুন শ্রমকোডের বিরোধিতা এবং কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদে আগামী ১ ডিসেম্বর দিল্লিতে শ্রমজীবী মানুষের পার্লামেন্ট অভিযান সফল করার আহ্বান জানালেন সিআইটিইউ নেতা অমিতাভ সিং। শনিবার সকালে সিআইটিইউ অনুমোদিত রামপুরহাট পিএসসি স্লিপার লিমিটেড ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে কারখানার গেটের সামনে আয়োজিত বিক্ষোভ সভায় বক্তব্যের মাধ্যমে এই আহ্বান জানান।


সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করেন, দেশে ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চলছে। তাঁর দাবি, এর ফলে শ্রমিক ও শ্রমজীবী মানুষের জীবিকা এবং অধিকার আক্রান্ত হচ্ছে। নতুন শ্রমকোডের মাধ্যমে শ্রমিকদের দীর্ঘদিনের অর্জিত অধিকার খর্ব করার চেষ্টা হচ্ছে।


তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের অভাব এবং অর্থনৈতিক সংকট সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলছে। অথচ এই সমস্যাগুলির সমাধানের পরিবর্তে ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি করা হচ্ছে । মানুষ যাতে বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী চিন্তাভাবনায় অভ্যস্ত হতে না পারে, সেই পরিবেশ তৈরির চেষ্টা চলছে।


নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলেন । মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিজেপির পক্ষ নেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, মানুষের ভোটাধিকার রক্ষায় নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা পালন করা প্রয়োজন। পাশাপাশি, দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদী আন্দোলনের উপর দমন-পীড়ন চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।


অমিতাভ সিংয়ের বক্তব্য, শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক-সহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার রক্ষার লড়াইয়ে সামিল হতে হবে। ধর্মীয় বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার পাশাপাশি শ্রমিকদের প্রতি বঞ্চনা ও অবহেলার জবাব দিতেই ১ ডিসেম্বর দিল্লিতে পার্লামেন্ট অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।


তিনি আরও জানান, নানা বাধা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই অভিযান সফল করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।


এদিনের বিক্ষোভ সভায় এছাড়াও বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন মোবারুল সেখ।

Related News

অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" Breaking
রাজ্য-রাজনীতি
অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দ...

অভিনব উদ্যোগ "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন। এই অভিনব...

10 hrs ago
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ লিটার বিদেশি মদ-সহ গ্রেফতার ১ Breaking
রাজ্য-রাজনীতি
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ ল...

দুর্গাপুজোর আগেই বড় সাফল্য লাভপুর থানার পুলিশের। পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৭০ লিটার বিদেশি মদ উদ্ধার করে। সেই সঙ্গে ঘ...

2 days ago
বীরভূমের দুবরাজপুরে ব্রাউন সুগার উদ্ধার, পুলিশের জালে মহিলা-সহ দুই Breaking
রাজ্য-রাজনীতি
বীরভূমের দুবরাজপুরে ব্রাউন সুগার উদ্ধার, পুলিশের জালে মহিলা-সহ দুই

ব্রাউন সুগার পাচারের অভিযোগে এক মহিলা-সহ দু’জনকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধা...

2 days ago
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে I.N.D.I.A জোটের আন্দোলনের মাঝেই মুখ খুললেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর Breaking
রাজ্য-রাজনীতি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে I.N.D.I.A জোটের আন্দোলনের মাঝেই মুখ খ...

জ্ঞানেশ কুমার নন, নিশানায় প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারও। সেই আবহে বড় মন্তব্য ‘জন সুরাজ পার্টি’র প্রধান, ...

2 days ago
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা,"ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে" Breaking
রাজ্য-রাজনীতি
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা,"ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্...

হলদিয়ায় পেট্রোকেমিক্যালস শিল্পে ৬ হাজার কোটি টাকার ফেলন ও অ্যাসিটোন কেন্দ্র এর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

2 days ago
ইভিএম - ভিভিপ্যাট নিয়ে কমিশনের বিস্তারিত তথ্য তলব হাইকোর্টের Breaking
রাজ্য-রাজনীতি
ইভিএম - ভিভিপ্যাট নিয়ে কমিশনের বিস্তারিত তথ্য তলব হাইকোর্টের

পুরভোট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, -'ইভিএম এবং ...

4 days ago
ভাষা নির্বাচন করুন