Sangbad Bharat
Saturday, 17 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ...
খেলা

স্বর্গীয় টুসু বাউরীর স্মৃতিতে তারাপুরে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা

স্বর্গীয় টুসু বাউরীর স্মৃতিতে তারাপুরে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা

স্বর্গীয় টুসু বাউরীর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে স্বাধীনতা দিবসের দিন খয়রাসোল ব্লকের তারাপুর গ্রামে স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম :স্বর্গীয় টুসু বাউরীর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে স্বাধীনতা দিবসের দিন খয়রাসোল ব্লকের তারাপুর গ্রামে স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হল এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা। খেলাকে ঘিরে গ্রামজুড়ে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

এই প্রতিযোগিতায় বীরভূম, পশ্চিম বর্ধমান ও ঝাড়খণ্ডের মোট আটটি দল অংশগ্রহণ করে। দিনভর বিভিন্ন পর্যায়ের খেলার পর ফাইনালে মুখোমুখি হয় পশ্চিম বর্ধমান জেলার রামনগর ফুটবল দল ও শিবপুর ফুটবল দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে ১-০ গোলে শিবপুরকে পরাজিত করে রামনগর ফুটবল দল চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ী ও বিজিত উভয় দলের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি ম্যান অব দ্য ম্যাচ, সেরা খেলোয়াড়-সহ বিভিন্ন বিভাগে কৃতী খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্গীয় টুসু বাউরীর বাবা জীবন বাউরি, শিক্ষক বাপী চক্রবর্তী, সমাজসেবী সুকুমার নন্দী, নৃপেন্দ্রনাথ সাহা, কার্তিক গোপ, অশোক ঘোষ, অক্ষয় বাউরি-সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও গ্রামবাসীরা।

মেয়ের স্মৃতি আঁকড়ে বাবার আবেগঘন বক্তব্যে ফুটে ওঠে যে,স্বর্গীয় টুসু বাউরীর বাবা জীবন বাউরি একটি বেসরকারি সংস্থায় কর্মরত। অনুষ্ঠানে মেয়ের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসজল চোখে তিনি বলেন, পাঁচ বছর সাত মাস বয়সেই মেয়েকে হারাতে হয়েছে। মাত্র তিন দিনের জ্বরের উপসর্গ নিয়ে তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর জানা যায়, তার দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছে। পরে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র এক সপ্তাহের মধ্যেই টুসুর জীবনাবসান ঘটে।

মেয়েকে হারানোর সেই গভীর বেদনা আজও বয়ে বেড়াচ্ছেন বাবা জীবন বাউরি। তিনি বলেন, “মেয়ের স্মৃতির উদ্দেশ্যে কিছু করতে চেয়েছিলাম। বিষয়টি নিয়ে গ্রামের মানুষের সঙ্গে আলোচনা করি। তখনই ফুটবল প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব আসে। সেই ভাবনা থেকেই এই প্রতিযোগিতার আয়োজন।”


গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতা শুধু একটি ক্রীড়া অনুষ্ঠান নয়, বরং প্রয়াত টুসু বাউরীর স্মৃতিকে ধরে রাখার পাশাপাশি এলাকার যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করারও একটি উদ্যোগ বলে মনে করছেন উদ্যোক্তারা।

Related News

তিন দিবসীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা ঘিরে উৎসবের আমেজ থমতাড়া গ্রামে
খেলা
তিন দিবসীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা ঘিরে উৎসবের আমেজ থমতাড়া গ্রামে

তিন দিবসীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় খয়রাশোল ব্লকের থমতাড়া গ্রামে। থমতাড়া খান স্পোর্টিং ক্লাবের পরিচাল...

4 days ago
মিস্টার ও মিস পশ্চিমবঙ্গ ন্যাচারাল ২৬ প্রতিযোগিতা হলো বর্ধমান টাউনহলে
খেলা
মিস্টার ও মিস পশ্চিমবঙ্গ ন্যাচারাল ২৬ প্রতিযোগিতা হলো বর্ধমান টাউনহলে

পূর্ব বর্ধমান জেলার বর্ধমান টাউনহলে ভারতের বৃহত্তম এবং সবচেয়ে বিশ্বস্ত প্রাকৃতিক বডিবিল্ডিং এবং ফিটনেস চ্যাম্পিয়নশিপের...

13 days ago
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান কে ১৯ রানে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণ পদক জয় ভারতের Breaking
খেলা
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান কে ১৯ রানে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে স্ব...

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান কে ১৯ রানে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে পুরুষ বিভাগে স্বর্ণ পদক জয় ভারতের। প্রথম ব্যাট করে ভা...

13 days ago
মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা রায়পুর ব্লক প্রশাসনের উদ্যোগে Breaking
খেলা
মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা রায়পুর ব্লক প্রশাসনের উদ্যোগে

সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আজ রায়পুর ব্লক প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন দৌড়। প্রতিযোগিতাটি রায়পু...

14 days ago
শুভমন গিল এর দ্রুততম দ্বিশত রান, ৪০৬ রানের পাহাড় তাড়া করে জয় ভারতের Breaking
খেলা
শুভমন গিল এর দ্রুততম দ্বিশত রান, ৪০৬ রানের পাহাড় তাড়া করে জয় ভারতের

দ্রুততম দ্বিশততম করলেন শুভমন গিল ১১৭ বলে ২০০ রান অবিশ্বাস্য! দ্রুততম দ্বিশত রানের রেকর্ড ছিল ভারতের খেলোয়াড় ইশান কৃষাণের...

15 days ago
৪০৫ রানের পাহাড় তাড়া করে ৪৩ ওভারেই, ৮ উইকেটে জয় ভারতের; ইতিহাস রচনা করলেন গিল Breaking
খেলা
৪০৫ রানের পাহাড় তাড়া করে ৪৩ ওভারেই, ৮ উইকেটে জয় ভারতের; ইতিহাস রচনা কর...

ওয়ানডে ক্রিকেটে ইতিহাস তৈরি করলেন ভারত ৪০৬ রান তাড়া করে ৪৩ ওভারেই জয় । ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান চেজ করে জয়ে, দ্বি...

16 days ago
ভাষা নির্বাচন করুন