সঞ্জয় কুমার দোলুই : গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ঐতিহাসিক দিন ভারতের। ১ লা আগস্ট ভারতের বক্সিংয়ে কমনওয়েলথ গেমসে ৭ টি সোনা জয় এবং ৩ টি রুপো জয়, মোট ১০ টি পদক জয়, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভারত জগত সভায় আজ শ্রেষ্ঠ আসনে বসেছে। ভারতের বক্সার-রা সমগ্র ভারতবর্ষের তথা বিশ্ববাসীর মন জয় করেছে, ভারতের গৌরবময় এক দিন। ঐতিহাসিক মূহুর্তের সাক্ষী থাকলো গ্লাসগো কমনওয়েলথ গেমসে বক্সিংয়ের ম্যাচগুলো।

কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ভারতে ১০ জন প্রতিযোগি সেমিফাইনালে - ফাইনালে ওঠে। ১০ জন প্রতিযোগিই পদক জয় করে এনেছে। ৭ টি স্বর্ণপদক এবং ৩ টি রৌপ্য পদক সহ ১০ টি পদক পেয়েছেন ভারত একদিনে এক গৌরব মূহুর্তের সাক্ষী।কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ভারতকে স্বর্ণপদক এনে দেয় প্রীতি পাওয়ার, জ্যাসমিন লম্বোরিয়া, সাক্ষী মালিক, প্রিয়া ঘঙ্ঘাস, অরুন্ধতী চৌধুরী, শচীন সিওয়াচ, অঙ্কুশ পাংঘাই রা এছাড়াও যদুমণি সিং, নরেন্দ্র বারওয়াল, লভলিনা বড়গোহাঁইরা রৌপ্যপদক এনে দেয় ভারত কে।
২০২৬ কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ভারতকে প্রথম স্বর্ণপদক এনে দেয় বক্সিং তে ৫৪ কেজি বিভাগে প্রীতি পাওয়ার। কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ৫৭ কেজি বিভাগে দ্বিতীয় সোনা জয় করলেন ভারতের জ্যাসমিন লম্বোরিয়া। প্রথম জোড়া সোনা এনে দেয় বক্সিংয়ে ৫৪ কেজি বিভাগে প্রীতি পাওয়ার এবং বক্সিংয়ে ৫৭ কেজি বিভাগে জ্যাসমিন লম্বোরিয়ার স্বর্ণপদক জয়।
কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ৩য় নম্বর স্বর্ণপদক জয় করেন ৫১ কেজি বিভাগে ভারতের সাক্ষী মালিক। কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ৪র্থ নম্বর স্বর্ণপদক জয় করেন ৬০ কেজি বিভাগে ভারতের প্রিয়া ঘঙ্ঘাস। কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে পঞ্চম নম্বর স্বর্ণপদক জয় ভারতের। ৭০ কেজি বিভাগে স্বর্ণপদক জয় করলেন ভারতের অরুন্ধতী চৌধুরী।
কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ষষ্ঠ নম্বর স্বর্ণপদক জয় করেন ৬০ কেজি বিভাগে ভারতের শচীন সিওয়াচ। কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ৮০ কেজি বিভাগে ৭ম স্বর্ণপদক জয় করলেন ভারতের অঙ্কুশ পাংঘাই। এছাড়াও কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ৫৫ কেজি বিভাগে রূপো জয় করলেন ভারতের যদুমণি সিং এবং নরেন্দ্র বারওয়াল, লভলিনা বড়গোহাঁই।
ভারতের এক নতুন অধ্যায় কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে। ভারতের মহিলারা আজ বক্সিংয়ে ৫ টি সোনা এবং একটি রুপো জয় করেছে। পাশাপাশি পুরুষরা ২টো সোনা ২ টো রুপো জয় করেছে।