উত্তর ২৪ পরগণা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগে গ্রেফতার হলেন বাবর আলী নামক এক ব্যক্তি। উত্তর ২৪ পরগণার শাসন থানার শাসন বলফিল্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি কুরুচিকর ছবি পোস্ট করেছিলেন অভিযুক্ত।
সেই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা শুরু হয়। এরপর শাসন থানার আইসি মহম্মদ আসিফ সানির নেতৃত্বে পুলিশি অভিযান চালিয়ে বাবর আলীকে গ্রেফতার করা হয়। ধৃতকে শুক্রবার বারাসাত জেলা আদালতে পেশ করা হয়। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর ছবি পোস্ট করার অভিযোগে এই গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।