Sangbad Bharat
Saturday, 17 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ...
দেশ-বিদেশ

টাকি রোডে গরু পাচারের চেষ্টা, দেগঙ্গায় ১৫টি গরু-সহ গ্রেফতার চালক

টাকি রোডে গরু পাচারের চেষ্টা, দেগঙ্গায় ১৫টি গরু-সহ গ্রেফতার চালক

টাকি রোডে ফের সক্রিয় গরু পাচার চক্র আটকালো পুলিশ। নদিয়া থেকে ঘুরপথে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় দেগঙ্গা থানার পুলিশের হাতে ধরা পড়লো ১৫টি গরুবোঝাই গাড়ি।

উত্তর ২৪ পরগণা : টাকি রোডে ফের সক্রিয় গরু পাচার চক্র আটকালো পুলিশ। নদিয়া থেকে ঘুরপথে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় দেগঙ্গা থানার পুলিশের হাতে ধরা পড়লো ১৫টি গরুবোঝাই গাড়ি। ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক শফিকুল ইসলামকে। ধৃতের বাড়ি রাজারহাটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে একটি গাড়িতে করে গরুগুলি রাজ্য সড়ক ২ (টাকি রোড) ধরে নিয়ে যাওয়া হচ্ছিল।

উত্তর ২৪ পরগণার দেগঙ্গা থানার কালিয়ানী বিলের কাছে দেগঙ্গা থানার আইসি তাপস ঘোষের নেতৃত্বাধীন কর্তব্যরত পুলিশকর্মীরা গাড়িটিকে আটক করেন। গাড়িতে তল্লাশি চালিয়ে দেখা যায়, ১৫টি গরুকে ঠাসাঠাসি করে রাখা হয়েছে। গরুগুলির পা বাঁধা ছিল। এমনকী, গাড়ির উপরে পেপারের ছাউনি দিয়ে গরুগুলিকে আড়াল করারও চেষ্টা করা হয়েছিল বলে জানা গিয়েছে।

এরপর গাড়িটিকে দেগঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, গরু পরিবহণের জন্য কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেননি চালক। এরপরই গাড়ির চালক শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয় এবং গরুগুলিকে বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতকে শুক্রবার বারাসাত জেলা আদালতে পেশ করা হয়। নদিয়া থেকে ঘুরপথে টাকি রোড ব্যবহার করে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Related News

বাংলায় শিল্পে জোয়ার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে ৬ হাজার কোটি টাকার বিনিয়োগ হলদিয়ায় পেট্রোকেমিক্যালস শিল্পে Breaking
দেশ-বিদেশ
বাংলায় শিল্পে জোয়ার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে ৬ হাজার কো...

পশ্চিমবাংলায় শিল্পের জোয়ার আসতে শুরু করেছে বিজেপি সরকারের আমলে। আজ দুর্গাপুজার চতুর্থীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হ...

2 days ago
আদালতে পান,গুটখাও সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করতে জেলাজজদের চিঠি দিলেন প্রধান বিচারপতি Breaking
দেশ-বিদেশ
আদালতে পান,গুটখাও সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করতে জেলাজজদের চিঠি দিলেন প...

আদালত চত্বরের ভেতর পান, গুটখা ও সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়ে সমস্ত জেলাজজদের কাছে চিঠি পাঠিয়েছেন প্রধান বিচারপত...

4 days ago
স্যার ট্রাইবুনালের বিচারপতিরা বেতন বৃদ্ধির দাবিতে চিঠি দিল কমিশন কে
দেশ-বিদেশ
স্যার ট্রাইবুনালের বিচারপতিরা বেতন বৃদ্ধির দাবিতে চিঠি দিল কমিশন কে

ভোটার তালিকায় নাম বাদ যাওয়া ব্যক্তিদের আবেদন খতিয়ে দেখার ট্রাইবুনালে এবার অবসরপ্রাপ্ত বিচারপতিরা তাঁদের বেতন বাড়ানোর দাব...

6 days ago
অধরাই ট্রাম্পের স্বপ্ন!২০২৬-র শান্তি পুরস্কার পেলেন ভারতীয় তামিল বংশোদ্ভূত বিচারপরি নাভানেথেম ‘নাভি’ পিল্লে Breaking
দেশ-বিদেশ
অধরাই ট্রাম্পের স্বপ্ন!২০২৬-র শান্তি পুরস্কার পেলেন ভারতীয় তামিল বংশোদ...

শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য এই পুরস্কার। ১৯৪১ সালের ২৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবান শহর...

7 days ago
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি পোস্টের অভিযোগে উত্তর ২৪ পরগণার শাসন থেকে গ্রেফতার বাবর আলী Breaking
দেশ-বিদেশ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি পোস্টের অভিযোগে উত্তর ২৪ পরগ...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগে গ্রেফতার হলেন বাবর আলী নামক এক ব্যক্তি। উত্...

7 days ago
সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ, শিশু সহ মহিলা বিএসএফের জালে Breaking
দেশ-বিদেশ
সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ, শিশু সহ মহিলা বিএসএফের ...

বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শিশুসহ এক মহিলাকে আটক করল বিএসএফ। বৃহস্পতিবার রাতে বসিরহাটের স্ব...

21 days ago
ভাষা নির্বাচন করুন