সাধন মন্ডল, বাঁকুড়া : সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আজ রায়পুর ব্লক প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন দৌড়। প্রতিযোগিতাটি রায়পুর ব্লকের খটগা ফুটবল ময়দান থেকে সবুজ সংঘ ফুটবল ময়দান পর্যন্ত ।খাতড়া রায়পুর রাস্তার উপর প্রতিযোগীরা দৌড়ে আসে।

প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতা উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রায়পুর বিডিও উদয়নারায়ণদে এবং জয়েন্ট বিডিও উৎপল রায় সহ বিশিষ্টজনের।

পুরুষ ও মহিলা বিভাগের পুরুষ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়া সকল প্রতিযোগীদের মেডেল ও শংসাপত্র দেওয়া হয়। এগুলি তুলে দেন বিডিও ,জয়েন্ট বিডিও সহ বিশিষ্টজনের।

মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করে অর্পিতা টুডু, দ্বিতীয় নমিতা সরেন ,তৃতীয় তাপসী লোহার। পুরুষ বিভাগে প্রথম সুভাষ সরেন, দ্বিতীয় লক্ষ্মীকান্ত কোলে, তৃতীয় খেরোয়াল মুরমু। সমস্ত প্রতিযোগীদের সাফল্য কামনা করে অনুষ্ঠান টি সাফল্যমন্ডিত করার জন্য সকলকে কৃতজ্ঞতা জানান বিডিও উদয়নারায়ণ দে।

প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের মেডেল ও সংসাপত্র তুলে দিতে উপস্থিত ছিলেন পীযূষ মাহাতো, সৌভিক মল্লিক, দেবাশীষ মাহাতো, চিন্ময় ঘোষাল সহ বিশিষ্টজনেরা। সমগ্র দৌড় প্রতিযোগিতা টি সফল ভাবে পরিচালনা করেন অশোক কাহার, ভক্ত প্রহ্লাদ ঘোষাল, সুদীপ চ্যাটার্জী, শেখ জেরার হোসেন সহ অন্যান্যরা।