Sangbad Bharat
Saturday, 17 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ...
খেলা

তিন দিবসীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা ঘিরে উৎসবের আমেজ থমতাড়া গ্রামে

তিন দিবসীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা ঘিরে উৎসবের আমেজ থমতাড়া গ্রামে

তিন দিবসীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় খয়রাশোল ব্লকের থমতাড়া গ্রামে। থমতাড়া খান স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে গ্রামে দেখা যায় উৎসবের আমেজ

সেখ রিয়াজুদ্দিন, লোকপুর: খেলাধুলার মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া এবং যুবসমাজকে মোবাইল ফোনের আসক্তি থেকে মাঠমুখী করে তোলার লক্ষ্যে তিন দিবসীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় খয়রাশোল ব্লকের থমতাড়া গ্রামে। থমতাড়া খান স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে গ্রামে দেখা যায় উৎসবের আমেজ। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলাকে কেন্দ্র করে সোমবার দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


বর্তমান সময়ে নানা কারণে মানুষ মানসিক চাপের মধ্যে রয়েছেন। সেই চাপ কিছুটা লাঘব করার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে হিন্দু-মুসলিম সম্প্রীতি বজায় রাখা এবং যুবসমাজকে মাঠমুখী করার বার্তা দিতেই এই উদ্যোগ বলে উদ্যোক্তাদের বক্তব্য। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, গত চার বছর ধরে এই প্রতিযোগিতা হয়ে আসছে।এ বছর প্রতিযোগিতাটি পঞ্চম বর্ষে পদার্পণ করেছে।


গত শনিবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বীরভূম, বর্ধমান-সহ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। তিন দিন ধরে চলা প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয় সোমবার। ফাইনালে মুখোমুখি হয় স্থানীয় লোকপুর থানার ভালুকতোড় আল আমিন মিশন ফুটবল দল এবং খয়রাশোল থানার কেন্দ্র গড়ে ডিহি পাড়া ফুটবল দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কোনো দল গোল করতে না পারায় ট্রাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি হয়।ট্রাইবেকারে প্রথমে ৩-৩ শর্টে ও ড্র থেকে যায়। পরবর্তীতে গোল্ডেন শর্টের মাধ্যমে ভালুকতোড় ফুটবল দল বিজয়ী ঘোষিত হয় বলে জানা যায়।


প্রতিযোগিতার বিজয়ী দলকে নগদ ৩০ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি এবং বিজিত দলের হাতে নগদ ২০ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি শ্রেষ্ঠ খেলোয়াড়দের চিহ্নিত করে পুরস্কৃত করা হয়।


প্রতিযোগিতাকে কেন্দ্র করে থমতাড়া খান স্পোর্টিং ক্লাবের যুবকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মাঠে দর্শকদের বিপুল উপস্থিতি এই ক্রীড়া আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। শুধু ফুটবল প্রতিযোগিতা নয়, এই আয়োজনের মধ্য দিয়ে গ্রামবাংলার ক্রীড়া সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া, পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ় করা এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার বার্তাও উঠে আসে।


থমতাড়া খান স্পোর্টিং ক্লাবের সদস্য জিয়াউল খান একান্ত সাক্ষাৎকারে প্রতিযোগিতার আয়োজন, উদ্দেশ্য ও বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন।

Related News

মিস্টার ও মিস পশ্চিমবঙ্গ ন্যাচারাল ২৬ প্রতিযোগিতা হলো বর্ধমান টাউনহলে
খেলা
মিস্টার ও মিস পশ্চিমবঙ্গ ন্যাচারাল ২৬ প্রতিযোগিতা হলো বর্ধমান টাউনহলে

পূর্ব বর্ধমান জেলার বর্ধমান টাউনহলে ভারতের বৃহত্তম এবং সবচেয়ে বিশ্বস্ত প্রাকৃতিক বডিবিল্ডিং এবং ফিটনেস চ্যাম্পিয়নশিপের...

13 days ago
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান কে ১৯ রানে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণ পদক জয় ভারতের Breaking
খেলা
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান কে ১৯ রানে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে স্ব...

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান কে ১৯ রানে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে পুরুষ বিভাগে স্বর্ণ পদক জয় ভারতের। প্রথম ব্যাট করে ভা...

13 days ago
মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা রায়পুর ব্লক প্রশাসনের উদ্যোগে Breaking
খেলা
মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা রায়পুর ব্লক প্রশাসনের উদ্যোগে

সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আজ রায়পুর ব্লক প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন দৌড়। প্রতিযোগিতাটি রায়পু...

14 days ago
শুভমন গিল এর দ্রুততম দ্বিশত রান, ৪০৬ রানের পাহাড় তাড়া করে জয় ভারতের Breaking
খেলা
শুভমন গিল এর দ্রুততম দ্বিশত রান, ৪০৬ রানের পাহাড় তাড়া করে জয় ভারতের

দ্রুততম দ্বিশততম করলেন শুভমন গিল ১১৭ বলে ২০০ রান অবিশ্বাস্য! দ্রুততম দ্বিশত রানের রেকর্ড ছিল ভারতের খেলোয়াড় ইশান কৃষাণের...

15 days ago
৪০৫ রানের পাহাড় তাড়া করে ৪৩ ওভারেই, ৮ উইকেটে জয় ভারতের; ইতিহাস রচনা করলেন গিল Breaking
খেলা
৪০৫ রানের পাহাড় তাড়া করে ৪৩ ওভারেই, ৮ উইকেটে জয় ভারতের; ইতিহাস রচনা কর...

ওয়ানডে ক্রিকেটে ইতিহাস তৈরি করলেন ভারত ৪০৬ রান তাড়া করে ৪৩ ওভারেই জয় । ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান চেজ করে জয়ে, দ্বি...

16 days ago
ভাষা নির্বাচন করুন