শুভদীপ মন্ডল, বাঁকুড়া: মাসাধিককাল ধরে আইসিডিএস কেন্দ্র গুলিতে চলা "পোষণ মাহ" চলার পর আজ বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো পোষণ মাহ। এক মাস ধরে ব্লকের সমস্ত আইসিডিএস কেন্দ্র গুলিতে শিশুদের পুষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত নানান আলোচনা শিবির ও কর্মশিবির অনুষ্ঠিত হয়েছিল ব্লক জুড়ে এ বিষয়ে ব্লকের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পরিদর্শনও হয়েছিল ।


কেন্দ্রগুলির পরিকাঠামো থেকে শুরু করে সমস্ত দিক খতিয়ে দেখতে। তিন দিন ধরে যে অঙ্গন মিলন সেবা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল তা দেখতে নির্দিষ্ট কয়েকটি কেন্দ্রে প্রশাসনের আধিকারিকরা হাজির হয়েছিলেন । পরিদর্শনের পরে প্রতিটি অঞ্চলে একজন অঙ্গনওয়াড়ি কর্মী ও একজন সহায়িকা কে সম্মানিত করার উদ্যোগ নেওয়া হয়।
আজকের এই সমাপ্তি অনুষ্ঠানে রাইপুর ব্লকের মোট ১০ টি অঞ্চলের ১০ জন কর্মী ও ১০ জন সহায়িকা কে পুরস্কৃত করা হয়। আইসিডিএস কেন্দ্র গুলির রাইপুর ব্লক অফিসে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পোষণ মাহ শেষ হল। এদিনের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক ক্ষেত্র মোহন হাঁসদা, বিডিও উদয়নারায়ন দে, বি এম ও এইচ অরিজিৎ ব্যানার্জি, সিডিপিও মিঠুন সরকার সহ ব্লক এলাকা সমস্ত সুপারভাইজার বেশ কিছু আইসিডিএস কর্মী ও সহায়িকা বৃন্দ।

আজকে আরো দুটি প্রতিযোগিতা ছিল একটি শিশুদের শিক্ষা সরঞ্জাম হাতে-কলমে তৈরি করা অন্যটি পুষ্টি প্রকল্প। এই পুষ্টি প্রকল্পে আইসিডিএস কর্মীরা নানা রকম পদ রান্না করে এনেছিলেন। যার মধ্যে ছিল পায়েস, পোলাও, বিরিয়ানি, পাটিসাপটা পিঠে, খিচুড়ি, কেক ইত্যাদি। কর্মীদের এই রান্না করা খাবারগুলি উপস্থিত অতিথিবৃন্দ খেয়ে দেখেন। খাবারের মান যাচাইয়ের পর তাদের মধ্যে তিনজনকে পুরস্কৃত করা হয়।হাতে কলমে শিক্ষা অর্থাৎ টি এল এম প্রদর্শনীতে ধানাড়া গ্রাম পঞ্চায়েত প্রথম স্থান অধিকার করে।
আজকের এই সমাপ্তি অনুষ্ঠানে ভিডিও উদয়নারায়ণ দে উপস্থিত কর্মী ও সহায়িকাদের সতর্কভাবে কাজ করার আহ্বান জানান। সরকারের সদিচ্ছাকে গুরুত্ব দিয়ে রাইপুর ব্লকের আইসিডিএস সেন্টার গুলি সেরার সেরা হয়ে উঠুক।
বিধায়ক ক্ষেত্র মোহন হাঁসদা বলেন সকলের সাথে মিলেমিশে শাসন ও ভালোবাসার মধ্য দিয়ে কেন্দ্রগুলিকে প্রাণবন্ত করে তুলতে আপনাদের ভূমিকা অপরিসীম।
আপনাদের হাত ধরেই এই শিশুরা আগামী দিনে দেশের ধারক বাহক হবে। তিনি আরো বলেন আপনাদের মধ্য দিয়ে এই চেতনা জাগ্রত করতে হবে জন্ম ও মৃত্যুর শংসা পত্র যেন সঠিক সময়ে পরিবারের লোকজন সংশ্লিষ্ট বিভাগ থেকে সংগ্রহ করে নেন। বি এম ও এইচ অরিজিৎ ব্যানার্জি বলেন প্রতি তিন মাস ছাড়া কয়েকটি সেন্টারকে একত্রিত করে শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যের দিকটি দেখা হবে। আজকের এই অনুষ্ঠানটি কে ঘিরে কর্মী ও সহায়িকাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।