T-20 বিশ্বকাপ জয় দিয়ে অভিযান শুরু করল ভারত, USA-কে 29 রানে পরাজিত করে জয়ী ভারত।
সঞ্জয় কুমার দোলুই : T-20 বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ভারত। সূর্য কুমার যাদব এর অধিনায়কত্বে বিশ্বকাপে শুরুতেই চমক ভারতের। সর্বোপরি সূর্য কুমার যাদব এর ফর্মে ফেরা এবং বিশ্বকাপ মঞ্চে জ্বলে ওঠা সূর্যের মতোই। দলকে খাদের কিনারা থেকে টেনে তুললেন একা হাতে। যেখানে টপ অর্ডারে ব্যাটসম্যান অভিষেক শর্মা, ঈশান কৃষান, তিলক ভার্মা, শিবম দুবে, রিঙ্কু সিং ব্যর্থ ১২ ওভারে ৭২ রানে ৫ উইকেট পরে গেছে। সেই পরিস্থিতি থেকে দলকে ১৬১ রানে ৯ উইকেট নিয়ে আসা, একটা সম্মান জনক স্কোর তৈরি করা অসাধারণ পারফরম্যান্স সূর্য কুমার যাদবের।
সূর্য উদয় হলো বিশ্বকাপে, সূর্য কুমার যাদব এর ব্যাটে ঝলসে উঠলো আগুন ৪৯ বলে ৮৪ রান, ১০ টি চার আর ৪ টি ছক্কার বিনিময়ে। ভারত ৯ উইকেটে ১৬১ রান করে। জবাবে USA খেলতে নেমে ১৩২ রানে ৮ উইকেট তোলে নির্ধারিত ওভারে। ভারত ২৯ রানে জয়ী হয়। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচেই জয়। বিশ্বকাপ অভিযান শুরু টা জয় দিয়ে করলো ভারত।